স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলার নারিশা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ আবু কালাম বেপারীর ভাতিজা, বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বেপারীর কনিষ্ঠ কণ্যা তনিমা (২৫) অগ্নিদগ্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। ইন্না – লিল্লাহি – ওয়া – ইন্না – ইলাহি – রাজেউন।
সোমবার দুপুরে ঢাকার বনশ্রীতে বাসার রান্নাঘরের চুলা থেকে অগ্নিদগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরহুমার নামাযের জানাযা বুধবার সকাল ১০টায় পশ্চিম চর কবরস্থানে অনুষ্ঠিত হবে।
news39.net কে এই বীর মুক্তিযোদ্ধা তবারক বেপারী বলেন, আমি সবার কাছে দোয়া চায়। আল্লাহ যেন আমার মেয়েকে আল্লাহর ওয়াদা অনুসারে শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আগুনে দগ্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা তাবারক আলী বেপারীর মেয়ের মৃত্যু
২১ বছর পর তিন ইউনিয়নের সীমানা জটিলতার অবসান
নির্বাচন প্রতিনিধি, news39.net: দীর্ঘ ২১ বছর পর দোহার পৌরসভার সাথে সীমানা জটিলতা থাকার কারনে দোহারের তিনটি ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়েছিল। এই সীমানা জটিলতা নিরসন করে তিনটি ইউনিয়ন মাহমুদপুর, রায়পাড়া, সুতারপাড়ার ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।
দোহার উপজেলা ইউএনও স্বাক্ষরিত গেজেট প্রকাশক আবেদন প্যাডে উল্লেখ করা হয়েছে, রায়পাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে থাকছে ইকরাশী উত্তর। ২ নম্বর ওয়ার্ডে থাকছে ইকরাশী দক্ষিণ। ৩ নম্বর ওয়ার্ডে থাকছে পালামঞ্জ,হাতুরপাড়া, লক্ষীপ্রাসাদ। এবং ৪ নম্বর ওয়ার্ডে থাকছে জামালচর, করিমগঞ্জ, রঘুদেবপুর। ৫ নম্বর ওয়ার্ডে থাকছে নাগের কান্দা। ৬ নম্বর ওয়ার্ডে থাকছে লটাখোলা বিলেরপাড়। ৭ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া দক্ষিণ। ৮ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া উত্তর। ৯ নম্বর ওয়ার্ডে থাকছে রাইপাড়া উত্তরেরপূর্ব পাশের ছনটেকের মহল্লা ও কাঁঠালিঘাটা। আর সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে থাকছে ওয়ার্ড নং ৭,৮,৯।
মাহমুদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে থাকছে সুখদেবপুর, পুরলিয়া, মৈনট, দেওভোগ, হোসেনপুর ও জয়দেবপুর। ২নম্বর ওয়ার্ডে থাকছে চর কুসুমহাটি। ৩নং ওয়ার্ডে শ্রী কৃষ্ণপুর, নারায়ণপুর। ৪নং ওয়ার্ডে থাকছে
চরবইতা, চরকুশাইচর (৪নং ওয়ার্ডের অংশ)। ৫নম্বর ওয়ার্ডে চরকুশাই (৫নং ওয়ার্ডের অংশ)। ৬নম্বর ওয়ার্ডে চর লটাখোলা। ৭নম্বর ওয়ার্ডে হরিচণ্ডী, চরকুশাইচর (৭নং ওয়ার্ডের অংশ)। ৮নম্বর ওয়ার্ডে মাহমুদপুর কাটাখালের উত্তরপাড়। ৯নম্বর ওয়ার্ডে চর বিলাসপুর, মাহমুদপুরের কাটাখালের দক্ষিণ পাড় এবং সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে ক্ষেত্রে ওয়ার্ড নং ৭,৮,৯।
সুতারপাড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে থাকছে দোহার (খালের দক্ষিণ অংশ)। ২ নম্বর ওয়ার্ডে থাকছে পশ্চিম সুতারপাড়া। ৩ নম্বর ওয়ার্ডে থাকছে কাজীর চর। ৪ নম্বর ওয়ার্ডে থাকছে মধুর চর (খালের পশ্চিশ অংশ)। ৫ নম্বর ওয়ার্ডে থাকছে মধুর চর (খালের পূর্ব অংশ)। ৬ নম্বর ওয়ার্ডে থাকছে পূর্ব সুতারপাড়া,পশ্চিম সুতারপাড়ার দক্ষিণ পূর্বঅংশ (সুতারপাড়া বাজারের প্রধান সড়কের পূর্ব পাশ হতে হাসু ও মোনার বাড়ি পর্যন্ত, উত্তরে লাল মোল্লার বাড়ি)। ৭ নম্বর ওয়ার্ডে থাকছে গাজীরটেক। ৮ নম্বর ওয়ার্ডে থাকছে ডায়ার কুম, ডায়া গজারিয়া। ৯ নম্বর ওয়ার্ডে থাকছে
মুন্সীকান্দা, ঘরমোড়া এবং সংরক্ষিত মহিলা আসন হল ১নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ১,২,৩। ২নং ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড নং ৪,৫,৬। ৩নং ওয়ার্ডে ৭,৮,৯।
দোহার উপজেলা ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ নাঈম বলেন news39.net, ‘আমরা দোহারের তিনটা ইউনিয়নের ওয়ার্ডের সীমানা নির্ধারণ করেছি। আশা করছি খুব শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। একইসাথে, পৌরসভার নির্বাচনও দ্রুত অনুষ্ঠিত হবে।
দোহারে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত: আহত ৪
শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: ঢাকার দোহার উপজেলায় ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে আহত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহত শিক্ষার্থী রাজুসহ ৩ জনকে ঢাকা পাঠানো হয়েছে। দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
গুরুতর আহত শিক্ষার্থী জয়পাড়া কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রাজু(২০)। তার পিতার নাম শেখ জহির উদ্দিন। তার বাসা নূরপুর গ্রামে। আহত অন্যান্যরা হচ্ছেন নয়ন(২০), পিতা আবদুল খালেক, গ্রাম রাধানগর।কাওছার(১৮), পিতা ফিরোজ মাহমুদ, গ্রাম মাহমুদপুর। রফিক(১৯), পিতা সালাউদ্দিন, গ্রাম জয়পাড়া আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩ঃ০০টায় লটাখোলা আজহার আলী মেমোরিয়াল স্কুল মাঠে ক্রিকেট খেলার কথাকাটি নিয়ে এই সংঘর্ষ সংগঠিত হয়।
আহত রাজু news39.net কে জানান, রবিবার বিকেলে শাকিল, বাবুসহ বেশ কয়েকজনের সাথে আমাদের কথা কাটাকাটি হয় ক্রিকেট খেলা নিয়ে। পরে ওরা আজকে আমাদেরকে ডাক দেয় মীমাংসার জন্য। আমরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই ওরা আমাদের উপর হামলা চালায়।
তিনি আরো জানান,আমি জয়পাড়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএইচসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এ বিষয়ে কাওছার (১৮) জানান, আমার বন্ধ ফোন দেয় আমাকে স্কুলের ঐখানে যেতে যে মিমাংসা হবে সে জন্য আমি সেখানে যাই। কিন্তু গিয়ে দেখি একজনের মাথাফাটা আর অন্যরা পরে আছে মাঠে পরে আমি আমার বন্ধু নয়নকে নিয়ে হাসপাতালে আসলে তারা সেইখানে আমাদের হাতুর দিয়ে মারে।
এবিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাঃ মোঃ আনিসুর রহমান বলেন, রাজু(২০), নয়ন(২০), কাওসার(১৮), রফিক(১৯) চারজন আহত অবস্থায় হাসপাতালে আসে। গুরুতর অবস্থায় এদের মধ্যে রাজুর পেটে আঘাতের চিহ্ন, নয়নের দুই হাতে, মাথায় ও পেটসহ চার স্থানে ইনজুরি হয়। রফিকের মাথায় আঘাত ছিল। মাথা ফেটে গিয়েছে। তাদের অবস্থা খারাপ হওয়ায়, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেই আমরা। তবে কাওসারকে প্রাথমিক চিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এবিষয়ে দোহার থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল news39.net কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। থানায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। হলে, আমরা সে অনুযায়ী কাজ করবো।
আমিরাবাদ চরে দশ হাজার একর জুড়ে পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা
ঢাকার দোহার উপজেলার তীরবর্তী ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের আমিরাবাদ চরে দশ হাজার একর জায়গা জুড়ে পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এ চরে পাওয়ার প্লান্ট নির্মিত হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় পাওয়ার গ্রিডে সংযুক্ত করা হবে।’ – বুধবার দুপুরে ঢাকার দোহারে পদ্মা নদীর বাম তীরের ২শত ১৭ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ কিলোমিটার সংরক্ষণ বাঁধ পরিদর্শনে এসে উপজেলা ডাক বাংলো ঘাটে উপস্থিত সাংবাদিকদের ঢাকা-১(দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দোহারের মৈনটঘাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। আমরা নদী ভাঙ্গনের জন্য সেখানে কাজ করতে পারতেছি না। তবে নদী ভাঙ্গানরোধের কাজ শেষ হলেই আমরা সেখানে অর্থনৈতিক অঞ্চলের কাজ ধরবো যেটা মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্যই তৈরি করা হবে। এ সময় প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দোহারে সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। গত সংসদ নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম দোহারের নদী ভাঙ্গন সমস্যা সমাধান করার। এজন্য প্রধানমন্ত্রীর কাছে প্রকল্প চাইলে প্রধানমন্ত্রী এ প্রকল্পটি অনুমোদন দেন। তিনি বলেন, শুরুতে যে প্রকল্পটি নিয়েছিলাম সেটি বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। ফলে আবার নতুন করে গবেষণা করতে হয়। সে জন্য আমরা আবার পুনরায় স্টাডি করি তখন আমরা আইডাব্লিউ মাধ্যমে ঠিক করি কোথা থেকে ড্রেজিং করা হবে এবং কোথায় প্রটেকশন দেওয়া হবে। শুধু বাঁধ নয় প্রকল্পের সাথে ড্রেজিং ও সংযুক্ত করতে হয়েছে। এর ফলে পুরো দোহারের নদী সীমানা বাঁধের আওতায় আসবে। এতে দোহারের প্রতিটি এলাকা নিরাপদ হবে। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সালমান এফ রহমান এর আগে সকাল ৯টায় ডাকবাংলো ঘাট থেকে সী-বোট যোগে দোহারের ২২ কিলোমিটার পদ্মার তীর পরিদর্শন করেন। আগে পদ্মার তীর রক্ষা বাদ পরিদর্শনে এসে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত সী-বোটে দোহারের পদ্মানদীর মাঝিরচর থেকে মৈনটঘাট, বাহ্রা হয়ে ফরিদপুরের সদরপুরের পদ্মানদীর নিকটবর্তী কয়েকটি ইউনিয়ন পরির্দশন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর হক, পানি উন্নয়ন বোর্ডেও অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন সরকার, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বি, দোহার সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।
গণতন্ত্রের প্রতীক’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারানির্যাতনের ফলে অসুস্থ – ব্যারিস্টার মেহনাজ মান্নান
প্রেস ব্রিফিং: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় মঙ্গলবার (১৬ নভেম্বর) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে ঢাকা-১০ আসন ও ঢাকা-১ আসন বিএনপি ও অংগ সংগঠন। বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নানের তত্বাবধায়নে আয়োজন করা হয়। সোমবার (১৫ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, ‘‘গণতন্তের মা’, ‘গণতন্ত্রের প্রতীক’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারানির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।’
উক্ত দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক এমপি রেহানা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায়, নির্বাহী কমিটির সদস্য মিতু আক্তার, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহিন, সদস্য সচিব এনামুল হক এনা, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম পল, নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক আমির হোসেন, সদস্য সচিব মিজান বেপারী যুবদল নেতা গাজী মনির, বিএনপি নেতা লিটন চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হোসেন, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন মোল্লা, ঢাকা জেলা কৃষকদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ, যুবদল নেতা ফজলুল হক বেলায়েদীসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা।
পদ্মা বাঁধ ও ড্রেজিং পরিদর্শন করলেন সালমান এফ রহমান
ঢাকা -১ আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বুধবার ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বাঁধ ও পদ্মায় ড্রেজিং এর বিষয় নিয়ে পরিদর্শন করেছেন। সকাল ৯টা থেকে দোহারের নারিশা ইউনিয়ন থেকে ১ টা পর্যন্ত তিনি পদ্মানদীতে ড্রেজিং প্রকল্প বিভিন্ন স্থানে ঘুরে দেখেন। সালমান এফ রহমানের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম ছিলেন দোহারকে পদ্মার ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। তিনি সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোহারের পদ্মানদীর বিভিন্ন স্থানের ঘুরে দেখেন।
পদ্মানদী ঘুরে এসে তিনি সাংবাদিকদের জানান, দোহারের সব থেকে বড় সমস্যা হল নদীভাঙ্গন আর আমি নির্বাচন করার আগেই কথা দিয়েছিলাম নদী ভাঙ্গার সমস্যা সমাধান করবো। আমি এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলাম তিনি তখন আমাকে এই প্রকল্পটি দিয়ে দেন। আমরা এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেখি নদীর পথ পরিবর্তন হয় গিয়েছে। সে জন্য আমরা আবার পুনরায় স্টাডি করি তখন আমরা আইডাব্লিউ মধ্যেমে ঠিক করি কোথা থেকে ড্রেজিং করা হবে কোথায় প্রটেকশন দেওয়া হবে। এই নতুন প্রকল্পের মধ্যেমে আমরা পুরো দোহারকে রক্ষা করতে পারবো নদী ভাঙ্গনের হাত থেকে ইনশাআল্লাহ। এ জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমরা দোহারে মৈনটঘাটকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো। আমরা নদী ভাঙ্গনের জন্য সেখানে কাজ করতে পারতেছি না। তবে নদী ভাঙ্গার কাজ শেষ হলেই আমরা সেখানে অর্থনৈতিক অঞ্চলের কাজ ধরবো যেটা মুলত পর্যটকদের আকৃষ্ট করার জন্যই তৈরি করা হবে। 
এই সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল জাকারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি,
দোহার থানা ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানা ইনচার্জ সিরাজুল ইসলাম, দোহার থানা তদন্ত ওসি কামরুজ্জামান,নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন দারানী,ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ প্রমুখ।
দোহারে নির্বাচনী আমেজ
নির্বাচনের খোঁজ নেই, কবে হবে তারও কোন সম্ভাবনা তারিখ জানা নাই কারো। তারপরও প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই কোন প্রার্থীরা। আর এই নির্বাচনকে সামনে রেখে দোহারের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় চলছে নির্বাচনী হাওয়া। দুটি উপজেলার গ্রামের মেঠোপথের আনাচে-কানাচে চায়ের দোকানে বইছে নির্বাচনী হাওয়া। চলছে প্রার্থীদের উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণা। বিএনপির প্রার্থীদের নাম না শোনা গেলেও পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনে ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মীর নাম শোনা যাচ্ছে। কে হবেন পৌর মেয়র, কেই বা হবেন কাউন্সিলর বা ইউনিয়নে চেয়ারম্যান-মেম্বারদের আসনে নেতৃত্ব দেয়ার ভরসার জায়গায়। এমন দোলাচলে দোহার উপজেলার বিলাসপুর, মাহমুদপুর, নয়াবাড়ি, নারিশা, কুসুমহাটি, রাইপাড়া, মুকসুদপুর, সুতারপাড়া ইউনিয়ন ও দোহার পৌরসভা এলাকায় চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা তাদের রঙিন ব্যানার-ফেস্টুন দিয়ে পথেঘাটে চালাচ্ছে তাদের প্রচার প্রচারনা। কে পাবেন নৌকার দলীয় টিকিট বা কেই বা পাবেন সিনিয়র নেতাদের আশীর্বাদ- সেই তোড়জোড় শুরু হয়েছে মাসখানেক ধরে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, দোহার ইউনিয়ন নির্বাচন আগামী ডিসেম্বরে না হলেও নতুন বছরের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় প্রচারণায় পিছিয়ে থাকতে নারাজ প্রার্থীরা। তাই তো নির্বাচনে প্রাথীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
তেমনি এক উঠান বৈঠককে মাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাহমুদপুর ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক নুরুজ্জামান মোড়ল বলেন, ‘আমি আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই এবং আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একলাল উদ্দিন আহমেদ বলেছেন, এই রাইপাড়া ইউনিয়ন আমার মা। আমি এই মায়েরই সন্তান। আমি সন্তান হিসেবে নির্বাচিত হতে পারলে রাইপাড়াকে আরে সুন্দর করে সাজিয়ে তুলবো।
অন্য দিকে দোহার পৌরসভার নির্বাচন নিয়ে দ্বিধা থাকলেও পৌর মেয়র প্রার্থীরাও প্রচার প্রচারনা ও উঠান বৈঠকে পিছিয়ে নেইদ। তেমনি মেয়র প্রার্থী জামাল উদ্দিন আহমেদ তার একটি উঠান বৈঠকে বলেন, আগামী পৌর নির্বাচনে আমি আওমীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবো। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠা’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে দোহার পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ।
নির্বাচনের বিষয়ে ঢাকা-১ আসনের সংসদ সালমান এফ রহমান বলেন, আমি আমার আসনের ইউনিয়ন নির্বাচনের পরিসংখ্যান করিয়েছি। তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে আছে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন আর সেখানে নৌকার অবস্থান চার নম্বরে। আমি এই পরিসংখ্যান টি করিয়েছি নির্বাচনেকে কত জনপ্রিয় সে জন্য। আমি তাদেরকে বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কাছে যেমন জনপ্রিয় তাদেরকেও তেমন তার স্থানে জনপ্রিয় হতে হবে।
দোহারের কৃতি সন্তান জাকির খানের বার-এট-ল ডিগ্রি লাভ
শরিফ হাসান, স্টাফ রিপোর্টার, news39.net: দোহারের কৃতি সন্তান, কার্তিকপুর স্কুলের সাবেক মেধাবী ছাত্র মোঃ জাকির খান ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেছেন। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। এরপর ইংল্যান্ডের নর্থ আম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় এলএলবি এবং বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বার- এট – ল ডিগ্রি লাভ করেন। তার পিতার নাম আবুল কাশেম খান এবং মাতা হাজেরা খাতুন। সে ব্যাচ-২০০০ গ্রুপের সক্রিয় সদস্য।
জাকির খান news39.net কে বলেন, দোহার আমার মাতৃভূমি। যেকোন কল্যাণমূলক কাজে আমি আমার এলাকার সাথে আছি। তিনি তরুণদের ক্যারিয়ার গঠনে সময়কে কাজে লাগিয়ে পড়ালেখার প্রতি আহবান জানান। একইসাথে, অসহায়দের আইনি সেবাদানে তার দুয়ার উন্মুক্ত বলে জানান।
news39.net জাকির খানের উত্তোরত্তর সফলতা কামনা করছে।
দোহারে নিরবে হেরোইন বিক্রেতা নিরব আটক
দোহার উপজেলার নাগেরকান্দা এলাকা থেকে পুলিশের অভিযানে ২১.২৩ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত ব্যাক্তি জামালচর গ্রামের নাছির উদ্দিনের ছেলে নাহিদুল ইসলাম নিরব (৩০)। দীর্ঘদিন ধরেই সে নীরবে হেরোইন বিক্রি করে আসছে। মঙ্গলবার সকালে দোহার থানার এএসআই নান্টু মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এবিষয়ে নান্টু মজুমদার বলেন,নিরবের বিরুদ্ধে দোহার থানায় মাদক,ডাকাতি, অস্ত্রসহ বিভিন্ন ধরনের ৬টি মামলা ছাড়াও একাধিক অভিযোগ এবং জিডি রয়েছে দোহার থানায়।
এএসআই নান্টু মজুমদার আরো জানান,আমরা তাকে অনেক দিন ধরে ধরার চেষ্ঠা করতেছি কিন্তু ধরতে পারতেসি না। মঙ্গলবার আমরা গোপন সংবাদের ভিক্তিতে নাগের কান্দা এলাকায় অভিযান চালিয়ে ২১.২৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা আজকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছি।
উচ্ছ্র্ংখলতা হলে র্যাগ ডে নামক অনুষ্ঠান দোহার-নবাবগঞ্জে বন্ধ করে দেয়া হবে – চেয়ারম্যান আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার, news39.net: দোহার উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আলমগীর হোসেন news39.net কে বলেছেন, র্যাগ ডে’র অন্তরালে উচ্ছ্র্ংখলতা হলে, অশালীন কিছু হয়ে থাকলে, আমরা দোহার নবাবগঞ্জ উপজেলায় এটি বন্ধ করে দিবো। এধরণের কর্মকান্ড আমি ঘৃণার দৃষ্টিতে দেখি।
তিনি আরও বলেন, ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় inhuman, cruelty & unethical এই শব্দত্রয় ব্যবহার করে র্যাগ ডে নিষিদ্ধ করে। আমরা এসব প্রতিরোধ করবো।
তিনি আরও বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও ম্যানেজমেন্টদের সাথে বসে, প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
