১১ নভেম্বর নয়াবাড়িতে ওয়াজ মাহফিল

১১ নভেম্বর ২০২২ তারিখ শুক্রবারে পশ্চিম ধোয়াইর যুবসমাজের উদ্যোগে নয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম ধোয়াইর গ্রামে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পশ্চিম ধোয়াইর যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিল পশ্চিম ধোয়াইর মুনসুর মাদবরের বাড়ির উত্তর পাশে বালুর মাঠে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বাদ আসর থেকে শুরু হবে ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস ফারুকী; ইমাম ও খতিব ফুল-হালাল জামে মসজিদ, কেরানীগঞ্জ। বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করবেন হাফেজ মাওলানা ওমর ফারুক আমেনী; মুহতামিম দারুল উলুম আবু বক্কর সিদ্দিক মাদরাসা, দোহার ও হাফেজ ক্বারী মামুনুর রশিদ; ময়মনসিংহ।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাজী দলিলউদ্দিন, ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান শহীদ। এছাড়া ওয়াজ মাহফিলে আরো উপস্থিত থাকবেন নয়াবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার সোহরাব পত্তনদার ও ওয়াজ মাহফিলে প্রধান পৃষ্টপোষক আবুল হোসেন।

দোহারে প্রতিবন্ধীকে ধর্ষণ; গ্রেফতার-১

ঢাকার দোহার উপজেলার দোহারের মুকসুদপুর ইউনিয়নের ডাক বাংলা এলাকায় ১৪ বছর বয়সী এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় প্রতিবন্ধী মেয়েটির মা বাদী হয়ে দোহার থানায় মামলা করেন। পরে ঐ ঘটনার সাথে জরিত ধর্ষক মো.করিম (৫৭) কে গ্রেফতার করে পুলিশ। সে ঐ এলাকার তাজু মুন্সির ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এস, আই দেলোয়ার হোসেন জানান, প্রতিবন্ধী মেয়েটির মা গ্রামে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার কাপড় বিক্রি করতে যায়। সে সময় তার মেয়ে একা বাড়িতে ছিলেন। সুযোগ বুঝে একই এলাকার মো.করিম ঘরে ঢুকে তার মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে বিস্তারিত জানলে স্থানীয়দের সহায়তায় দোহার থানায় মামলা করেন। পরে ঐদিন রাতেই দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামালের নির্দেশে ও ফুলতলা ফাঁড়ীর ইনচার্জ জাহাঙ্গীর আলমের সহায়তায় আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

দোহারে তিনটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীর বিজয়

ঢাকার দোহার উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো এই তিনটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোটে গ্রহণ করা হয় তিনটিতেই নৌকা বিজয়ী হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই তিনটি ইউনিয়ন পরিষদ হলো, রাইপাড়া ইউনিয়ন, মাহমুদপুর ইউনিয়ন, সুতারপাড়া ইউনিয়ন। সব কয়টি ইউনিয়ন ঘুরে দেখা যায় সকাল থেকেই ভোটাররা তাদের নিজেদের ভোট প্রয়োগের জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে। কয়েকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সময় ইভিএম নষ্ট হয়ে যায় তবে সেগুলো দ্রুত সমাধান করা হয় বলে জানিয়েছেন দোহার উপজেলার নির্বাচন অফিসার রেজাউল ইসলাম। এদিকে নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তারা ও ভোটাররা। বর্তমান সরকারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের কারনে ভোটাররা নৌকায় ভোট দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের মনোনিত প্রার্থীরা।

তিনটি ইউনিয়নের মধ্যে নৌকার প্রার্থী সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দীন পেয়েছেন ৩১৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী চঞ্চল মোল্লা পেয়েছেন ২৪৬৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম ১৫০৭, পারুল আক্তার ৭৩, বায়েজিদ হোসেন ৪৫৩, মেহেদী হাসান সাদ্দাম ১৯৯৪, আজাদ রহমান ৩৫৮, হায়দার আলী ব্যাপারী ১৩১৯ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক ১২২৫ ভোট পেয়েছেন।

রাইপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকে আমজাদ হোসেন ৬২১৬ ভোট পয়ে বিজয় হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকে মোঃ নুরুল হক পেয়েছেন ১৭০৮। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ৯১৭, মোহাম্মদ আলী হোসেন ১৪৪৭ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শহিদুল পেয়েছেন ৩৬১ ভোট।

মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা প্রতিকের বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী ৪৫৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম ফারুকুজ্জামান পেশকার পেয়েছেন ৩২৪৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম ৩১২ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম ১৪০৯ ভোট পেয়েছেন।

আইনশৃঙ্খলার বিষয় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, তিনটি ইউনিয়নেই সুষ্ঠু ভাবে নির্বাচন হয়েছে। কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনটি ইউনিয়নে ২৮টি কেন্দ্রেই আমাদের পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিল। সুন্দর পরিবেশে অবাধ সুষ্ঠু ভাবে নির্বাচন হয়েছে।

ভোটের বিষয় দোহার উপজেলার নির্বাচনী অফিসার রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ দিন পর দোহার উপজেলার তিনটি ইউনিয়ন রায়পাড়া, সুতারপাড়া, মাহমুদপুর ইউনিয়নে ইভিএম এর মধ্যেমে ভোট গ্রহণ হয়েছে। তিনটি ইউনিয়নেই ভোটারা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে। ইভিএম এ জনগণ এখনো ভোট দিয়ে অবস্থ না সে জন্য একটু সময় লাগছে ভোট গ্রহণের। দোহারে ৫৮-৬০% ভোট কাস্ট হয়েছে। এটাই ছিল আমার চাকরি জীবনের দোহার উপজেলার শেষ নির্বাচন।

ঢাকা জেলা বিএনপির সম্মেলন আজ

ঢাকা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। এদিন বেলা ২টায় নবাবগঞ্জের কলাকোপায় হবে সম্মেলন। এর এক দিন পরেই আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এই খবর জানিয়েছেন।

সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে জানিয়ে তিনি বলেন, সমঝোতায় না হলে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। নেতা নির্বাচনের বিষয়টি নির্ভর করছে কাউন্সিলরদের ওপর। তাঁরা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।

দোহারে ইউপি নির্বাচনে জয় পরাজয় হতে পারে বিএনপির ভোটে

ঢাকার দোহার উপজেলায় তিনটি ইউপিতে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। এই তিনটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ আগামী ২নভেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভার সাথে সীমানা জটিলতা ও মামলার কারনে ঝুলে থাকায় প্রায় ২০ বছর পর হতে যাচ্ছে কাঙ্ক্ষিত এ নিবার্চন।

এই তিনটি ইউনিয়নগুলো হলো- মাহমুদপুর, রাইপাড়া ও সুতারপাড়া। জনগণের মধ্যে দীর্ঘদিন পর নির্বাচন কে ঘিরে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে তেমনি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কাও রয়েছে। এসব ইউনিয়নগুলোতে অবাধ সুষ্ঠু ভোট হলে চেয়ারম্যান পদে জয়-পরাজয় অনেকটাই নির্ভর করছে বিএনপি সমর্থিত ভোটারদের উপর। নিবার্চনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থীর পাশাপাশি রয়েছে সরকারী দলের বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে যুক্ত একাধিক স্বতন্ত্র প্রার্থী। এ হিসেবে প্রতিটি ইউনিয়নেই নৌকা প্রতীকের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বি হয়ে লড়াই করাছে আওয়ামী লীগের দলের একাধিক স্বতন্ত্র প্রার্থীরাই তবে তারও প্রচার প্রচারনায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছে।

তিনটি ইউনিয়নের সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আগামী ২ নভেম্বর ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণাও ততই বাড়ছে। তবে মাঝে মাঝে কিছু স্থানে ঝামেলাও তৈরী হচ্ছে। ভোট গ্রহণের দিন পর্যন্ত এমন সুন্দর পরিবেশ থাকবে কিনা তা নিয়ে রয়েছে ভোটারদের মাঝে নানা শঙ্কা ও উৎকণ্ঠা। পদ্মা নদীর তীর ঘেষে মিনি কক্সবাজার ঘিড়ে উঠা মাহমুদপুর ইউনিয়ন। ভোটার সংখ্যা প্রায় ১৭ হাজার। এখানে এক যুগেরও বেশী সময় ধরে ইউপি নিবার্চনে ভোট দিতে না পারায় এ নিবার্চনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখানে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী। তার মূল প্রতিদ্বন্দ্বি হয়েছেন আ‘লীগের বর্তমান সভাপতি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ফারুকুজ্জামান ওরফে ফারুক পেশকার। মাঠে আছেন আরো দুই প্রার্থী হাত পাখা প্রতীকের নুরুল ইসলাম, তাজেল ইসলাম খান মটর সাইকেল প্রতীক। এখানে বিএনপি সমর্থিত কোনো প্রার্থী না থাকায় তাদের সমর্থন জয় পরাজয়ে অনেকটাই নিয়ামক ভূমিকা রাখতে পারে বলে সুধী মহলের ধারণা। স্থানীয় এ নিবার্চনে সদস্য (মেম্বার)প্রার্থী থাকায় ব্যাপক ভোটার উপস্থিত হবে এমটাই আশা করা যায়। সে ক্ষেত্রে বিএনপি সমর্থকরা কোন প্রার্থীকে সমর্থন দিবে এ প্রশ্নে বিভোর প্রার্থী ও সাধারণ মানুষ। যদিও দলীয় সিদ্ধান্তের বাইরে বিএনপির ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নৌকার প্রার্থী মো.আইয়ুব আলীকে সমর্থন দিয়ে এক সভায় তার মনোনয়ন প্রত্যাহার করেন। তবে এটা তার ব্যক্তি সিদ্ধান্ত নাকি দলীয় তা প্রকাশ করেননি তিনি।

এদিকে রাইপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, তার প্রতিদ্বন্দ্বি সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো.আলী হোসেন নান্টু, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চশমা প্রতীকের নুরুল হক। এখানে প্রায় ১৮ হাজার ভোটার সংখ্যা। সর্বশেষ এ ইউনিয়নের নির্বাচন হয়েছিলো ২০০৩ সালে। এ ইউনিয়নে বিএনপির প্রার্থী থাকলেও দলের সমর্থনের উপর নির্ভর করছে জয়ের বিষয়টি। কারন বিএনপি স্থাণীয় সরকারের এ নির্বাচনে অংশ নেয়নি। তবে প্রচার প্রচারণায় এখন পর্যন্ত নৌকা, আনারস ও চশমা অনেকটাই প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে আছে। তবে এ ইউনিয়নে ব্যক্তি জনপ্রিয় কিছু সুধীজন রয়েছে তাদের ইশারা ইঙ্গিতের উপরও জয় পরাজয়ের আভাস হিসেবে দেখছে এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, বিগত জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে এই রায়পাড়া ইউনিয়নে সবচেয়ে বেশি ভোট বিএনপির। জাতীয় নির্বাচনের সময়ও আমাদের এই ইউনিয়ন থেকেই সবচেয়ে বেশি ভোট পেয়েছওল বিএনপি।

অপরদিকে, ইউপি নিবার্চনে তিন ইউনিয়নের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ সুতারপাড়াকে টার্নিং পয়েণ্ট হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল। কারণ এখানে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে ভোটার সংখ্যা প্রায় ২১ হাজার। এখানে একজন নারী প্রার্থীও চেয়ারম্যান পদে মাঠে আছেন। তার নাম পারুল আক্তার। তার প্রতীক রজনীগন্ধা। এছাড়া আজাদ মোল্লা ও আব্দুল মালেক প্রার্থী হিসেবে মাঠে কাজ করছে। তার মধ্যে মূল প্রতিযোগিতা হবে ৪/৫জনের মধ্যে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ নাসির উদ্দিন নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবকলীগের চঞ্চল মোল্লা চশমা প্রতীক, মেহেদী হাসান সাদ্দাম বেপারী প্রতীক টেলিফোন, বায়েজিদ হোসেন বাদল চোকদার প্রতীক জোড়া পাতা, জাতীয় পার্টির (স্বতন্ত্র)হায়দার বেপারীর প্রতীক অটোরিক্সা, আনারস প্রতীকের নুরে আলম।

সুতারপাড়া ইউনিয়নের রবিন হোসেন (২৭) বলেন, এ ইউনিয়নে নৌকার সাথে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি মনে করি। তবে এখানে দলের একাধিক প্রার্থী থাকায় অনেকটাই চাপে রয়েছে নৌকার প্রার্থী। সেই ক্ষেত্রে ভোটও ভগ হবে।

এ বিষয়ে নৌকার প্রার্থী নাসির উদ্দিন বলেন, সাধারণ জনগণ আমার সাথে আছে বলে মনে করছি। দলের একাধিক প্রার্থী থাকলেও তা চাপ হিসেবে নিচ্ছি না। আমি ইউনিয়নের জন্য করোনা কালীন সময় থেকে অনেক কাজ করেছি তাই জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশা করি।

এবিষয়ে দোহার উপজেলার বিএনপির সাধারন সম্পাদক মাসুদ পারভেজের সাথে কথা হলে তিনি জানান, প্রথম কথা হচ্ছে আমাদের দলীয় সিদ্ধান্ত হল এই সরকারের অধিনে নির্বাচনে যাবো না। আমাদের অনেক ভোটার আছে তিনটি ইউনিয়নে আমারা কোন লোকে সমর্থন দেয়নি। তবে যেহেতু স্থানীয় নির্বাচন সেক্ষেত্রে বিএনপির ভোটাররা তাদের আত্মীয় স্বজনকে ভোট দিতে পারে সেক্ষেত্রে আমাদের নলেজে থাকবে না তবে আমরা সবাই বলেছি এই সরকারের অধিনে ভোট না দিতে।

রায়পাড়া ইউনিয়নের চশমা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী নরুল হকের বিষয়ে জানতে চাইলে দোহার উপজেলার বিএনপির সেক্রেটারি মোঃ মাসুদ পারভেজ বলেন, নরুল হক বিদেশে থাকতেন। তিনি বিএনপির কেউ না

দোহারে শিক্ষকদের দাবিঃ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে

শিক্ষকের হাত ধরেই শিক্ষাব্যবস্থা রূপান্তর শুরু,, এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলা শিক্ষক দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টা দিকে শিক্ষক দিবস উপলক্ষ্য
দোহার উপজেলা থেকে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি দোহার উপজেলা থেকে শুরু করে জয়পাড়া পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয় পরে উপজেলা শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভার করা হয়।

আলোচনা সভায় শিক্ষকরা বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দোয়ারে পৌঁছে দিয়েছে। তেমনি ভাবে আমাদের হাত ধরেই শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা রূপান্তরিত হয়েছে। আমরা এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের শিক্ষাজাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রাণের একটি দাবি আমাদের শিক্ষাব্যবস্থা কে জাতীয়করণ করতে হবে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।

আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলেন , দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুস্তাফিজুর রহমান, দোহার উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, পদ্মা সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ,দোহারের শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক,শিক্ষকমন্ডলী সহ পদ্মা সরকারি কলেজ ও জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ।

দোহারে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুতারপাড়া, রাইপাড়া মাহমুদপুর ভোট গ্রহণ কর্মকর্তাদের ১ম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ অক্টোবর সকাল ০৮ টা থেকে শুরু করে বেলা ১ টা পর্যন্ত জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিটি কক্ষে ১ম দিনের প্রশিক্ষণ কর্মশালা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের নিয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের নিয়ে এভিএমের মাধ্যমে কিভাবে ভোট গ্রহণ করতে হবে সে ব্যাপারে আলোচনা ও ব্যবহারিক ভাবে দেখে দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২ নভেম্বর হতে যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ২০ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেছেন। ৬ অক্টোবর নমিনেশন জমার শেষ দিন ছিল। যাচাই-বাচাই ১০ অক্টোবর এবং ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ ঘোষণা করা হয়েছিল। এই নির্বাচনে ৩ টি ইউনিয়নে মোট ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী অংশগ্রহণ করেছেন। চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা পদে ৩৬ জন এবং মেম্বার পদে ১৩৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো জানান,নির্বাচনে মোট ২৮টি ভোট কেন্দ্র রাখা হয়েছে যার মধ্যে ১৭৪ টি ভোট কক্ষ রয়েছে সেখানে মোট ভোটার ৫৩,০৮৭ জন। এর মধ্যে নির্বাচনে প্রিজাইডিং অফিসার ৩২ জন, সহকারী প্রিজাইডিং ১৮৩ জন ও পোলিং অফিসার ৩৫৬ জন দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৫৮০ জন অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

দোহারে ইউপি নির্বাচনে সুষ্ঠ ভোটের দাবিতে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

দীর্ঘদিন পর আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের সুষ্ঠ ভোটাধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দোহার উপজেলার মধুরচর আশ্রয়ন প্রকল্প মাঠে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই স্বতন্ত্র প্রার্থী হায়দার বেপারী তাদের লিখিত বক্তব্য পড়ে শুনান।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা ৬ জন স্বতন্ত্র প্রার্থী জনগণের সুষ্ঠ ভোটাধিকার আদায়ের দাবিতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। হার-জিত ভোটের মাঠে হবে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে যে পাশ করবে আমরা তাকেই ফুলের মালা দিয়ে বরণ করে নিবো। কিন্তু সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীকের শেখ নাসির উদ্দিন আহমেদ আমাদের নির্বাচনী প্রচারনায় বাধা সৃষ্টি করছে। শুধু তাই নয় নির্বাচনের নিয়ম ভেঙ্গে সরকার দলীয় প্রার্থী প্রায় ৩০টির অধিক নির্বাচনী প্রচারণায় ক্যাম্প তৈরী করেছে। আমরা ইতোমধ্যে লিখিত আকারে নির্বাচন কমিশনকে বিষয়টি অবহিত করেছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রার্থীরা আরো বলেন, আমরা নির্বাচন নিয়ে সংকিত আছি। আমরা আবারও দাবি জানাচ্ছি নির্বাচনের বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হোক। তা না হলে নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা নির্বাচনে আছি এবং শেষ অবদি নির্বাচনের মাঠে থাকবো ইনশা আল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, দুটি পাতা প্রতীকে বায়েজিদ হোসেন বাদল চোকদার, আনারস প্রতীকে নুরুল আলম, চশমা প্রতীকে চঞ্চল মোল্লা, টেলিফোন প্রতীকে মেহেদী হাসান সাদ্দাম বেপারী ও হাতপাখা প্রতীকে আব্দুল মালেকসহ তাদের কর্মী সমর্থকরা।

দোহারে ইলিশ রক্ষায় পুলিশের অভিযানে জেলেদের হামলাঃ ৪ পুলিশ আহত

দোহারে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত অভিযান চলাকালে পুলিশের উপরে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। গুরুতর আহত ইনচার্জকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় রবিবার ভোর সকালে দোহার উপজেলার নারিশা জোয়ার সাহারা এলাকায় ইলিশ মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল। ধাওয়া খেয়ে পালানোর পরে জেলেদের সংঘবদ্ধ একটি দল নারিশা এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ পুলিশের ওপরে। এসময় আহত হয় ৪ পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের আরেকটি দল তাদের ধরতে গেলে, তারা পদ্মা নদীর শ্রীনগর বাঘড়া পয়েন্টে পালিয়ে যায়।

জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ জসিম উদ্দিন জানান, কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তফা কামালের সাথে হলে তিনি এখনো এই বিষয়ে কিছু জানেন না বলে জানান ।

এ ঘটনায় নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ ঘটনা খুবই দুঃখজনক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার।

দোহারে জেলা আওয়ামীলীগের যৌথসভা অনুষ্ঠিত

নিউজ৩৯, শরিফ হাসান ও শেখ আব্দুর রাহিমঃ আসন্ন ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামীলীগের কাউন্সিল উপলক্ষে দোহার উপজেলার পৌরসভা সালমান এফ রহমান অডিটোরিয়াম কক্ষে ঢাকা জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, চীন মৈত্রী সম্মেলনের পাশের উন্মুক্ত স্থানে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি কাউন্সিলে উপস্থিত থাকবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।

শনিবার ২২ অক্টোবর দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে দোহার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন,আমাদের বাঙালি জাতীর অহংকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণ আমাদের সাথে আছে। আমরা অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি সেগুলো এখন আর আমরা বলতে চাই না। এটার জবাব হবে, আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে। সত্তরের নির্বাচনে মুসলীমলীগ যেমন আস্তে আস্তে বিলিন হয়ে গেছে, তেমনি করে বিএনপিকে ঐ মুসলিমলীগের মতো পরাজিত করে দেখিয়ে দিবো আমরাই জনগণের দল।

তিনি আরো বলেন, বিএনপি এখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দেশের সাথে যড়যন্ত্র করে যাচ্ছে। আজকে তারা রাজনীতির নামে দেশে একটি গৃহযুদ্ধর চেষ্টা করছে। তাদের শক্তির উৎস হলো পাকিস্তান। তারা এখন ঘোষণা দেয়, পঁচাওরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,, এতে করে কি ইঙ্গিত করে ? ইঙ্গিত করে যে পঁচাত্তরে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এমন আরেকটি ঘটনা তারা ঘটাতে চায়। আমরা সের রকম ঘটনা আর ঘটাতে দিব না।

যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ প্রমুখ।