ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির সভায় হাতাহাতি, অবরুদ্ধ নেতারা

প্রকাশ:

শেয়ার করুন:

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতিসভায় ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনা ঘটেছে। হৈ-হট্টগোল ও চরম উত্তেজনার মধ্যে একপর্যায়ে সভা পণ্ড হয়ে যায়। নতুন কমিটির নেতাসহ কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখেন পদবঞ্চিতরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে।

গত ২৭ মার্চ মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অভিযোগ উঠেছে- এই কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারীদের প্রাধান্য দেয়া হয়েছে। বাদ পড়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সমর্থকরা। তাই নবগঠিত কমিটির পরিচিতিসভায় এ ঘটনার প্রতিবাদ জানান পদবঞ্চিতরা।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমানের সমর্থকরা ভাসানী ভবনের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। একপর্যায়ে ঢাকা জেলা বিএনপির এক নেতা আহত হন। সভা পণ্ড হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টন ভাসানী ভবনে নতুন কমিটির নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। এ সময় আমানউল্লাহ আমানের সমর্থক ‘অবৈধ কমিটি, মানি না মানব না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

নতুন কমিটির পরিচিতিসভায় বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মো. সালাউদ্দিন ও খন্দকার আবু আশফাকসহ ঢাকা জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঢাকা জেলা কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী এলাকা থেকে ৭৭ জন, দেওয়ান সালাউদ্দিনের এলাকা থেকে ৭২, আশফাকের এলাকা থেকে ৭৮, আমানউল্লাহ আমানের এলাকা থেকে ১৭, ধামরাই থেকে ২০ জনকে রাখা হয়েছে। কমিটিতে আমানপন্থীদের সংখ্যা কম থাকায় কমিটি ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসছিল একটি অংশ। আজ তার বহির্প্রকাশ ঘটল।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

দোহারে মাদক সম্রাট শের আলী গ্রেপ্তার: বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ শের আলী (৩০) নামের এক...

মইতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক, দোহার: দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির একটি বড় অংশ ভেঙে পড়ায় হাজার...

মইতপাড়ায় প্রধান সড়ক ধসে জনদুর্ভোগ চরমে

দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া গ্রামের গুরুত্বপূর্ণ প্রধান সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ায় হাজারো মানুষের চলাচল মারাত্মকভাবে...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৫

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন চাঁদাবাজ, ২ জন মাদক...