দোহারে ইলিশ রক্ষায় পুলিশের অভিযানে জেলেদের হামলাঃ ৪ পুলিশ আহত

দোহারে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের নিয়মিত অভিযান চলাকালে পুলিশের উপরে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোহারের কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। গুরুতর আহত ইনচার্জকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় রবিবার ভোর সকালে দোহার উপজেলার নারিশা জোয়ার সাহারা এলাকায় ইলিশ মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল। ধাওয়া খেয়ে পালানোর পরে জেলেদের সংঘবদ্ধ একটি দল নারিশা এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ পুলিশের ওপরে। এসময় আহত হয় ৪ পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের আরেকটি দল তাদের ধরতে গেলে, তারা পদ্মা নদীর শ্রীনগর বাঘড়া পয়েন্টে পালিয়ে যায়।

জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ জসিম উদ্দিন জানান, কুতুবপুর নৌ পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তফা কামালের সাথে হলে তিনি এখনো এই বিষয়ে কিছু জানেন না বলে জানান ।

এ ঘটনায় নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ ঘটনা খুবই দুঃখজনক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন পুলিশ সুপার।

দোহারে জেলা আওয়ামীলীগের যৌথসভা অনুষ্ঠিত

নিউজ৩৯, শরিফ হাসান ও শেখ আব্দুর রাহিমঃ আসন্ন ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামীলীগের কাউন্সিল উপলক্ষে দোহার উপজেলার পৌরসভা সালমান এফ রহমান অডিটোরিয়াম কক্ষে ঢাকা জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, চীন মৈত্রী সম্মেলনের পাশের উন্মুক্ত স্থানে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি কাউন্সিলে উপস্থিত থাকবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে।

শনিবার ২২ অক্টোবর দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে দোহার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোহার পৌরসভার সালমান এফ রহমান অডিটোরিয়াম রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ বলেন,আমাদের বাঙালি জাতীর অহংকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণ আমাদের সাথে আছে। আমরা অনেক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি সেগুলো এখন আর আমরা বলতে চাই না। এটার জবাব হবে, আগামী জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে। সত্তরের নির্বাচনে মুসলীমলীগ যেমন আস্তে আস্তে বিলিন হয়ে গেছে, তেমনি করে বিএনপিকে ঐ মুসলিমলীগের মতো পরাজিত করে দেখিয়ে দিবো আমরাই জনগণের দল।

তিনি আরো বলেন, বিএনপি এখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে দেশের সাথে যড়যন্ত্র করে যাচ্ছে। আজকে তারা রাজনীতির নামে দেশে একটি গৃহযুদ্ধর চেষ্টা করছে। তাদের শক্তির উৎস হলো পাকিস্তান। তারা এখন ঘোষণা দেয়, পঁচাওরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,, এতে করে কি ইঙ্গিত করে ? ইঙ্গিত করে যে পঁচাত্তরে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এমন আরেকটি ঘটনা তারা ঘটাতে চায়। আমরা সের রকম ঘটনা আর ঘটাতে দিব না।

যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, আওয়ামী লীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ প্রমুখ।

দোহারে প্রসাশনের অভিযানে কারেন্ট জালসহ ৬ জেলে আটক

0

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সেসময় একলক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় সেই সাথে প্রায় ৩০ কেজি ইলিশ মাছসহ ৬ জেলেকে আটক করা হয়েছে ।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার এর নেতৃত্বে পদ্মা নদী বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেসময় দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ছয়জন জেলেকে আটক করেছি ইলিশ মাছ ধরার অপরাধে পরে জব্দকৃত ৩০ কেজী ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং পরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরো বলেন, আমরা ছয়জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মধ্যেমে সাত দিনের জেল দিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে লড়ছেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

News39: Manab Zamin staff reporter and News39’s well-wisher Rashim Molla, a native of Nawabganj, is contesting for the post of Information Technology and Training Editor in the upcoming elections of Dhaka Reporters Unit (DRU). Rashim Mollah said to News39, I wish for your vote, prayers, support and cooperation. Inshallah, if I win, according to the latest wage board, I will work for journalists for various interests, including increasing the salary of journalists and employees working in newspapers, television, online, paying regular salaries, two days off per week, canceling the decision to reduce the accreditation card of professional journalists, stopping attacks and cases. You will find me next to the logical demands of all journalists across the country. Besides, I will try to protect the interests of all the journalists of my own area Doha Nawabganj. Those who want to contact me can do so at this address – Rashim Mollah (Md. Rashim)
Staff Reporter, Dainik Manabzamin, 01912654052.

News39 wishes Rashim Mollah a victory and further success.

নবাবগঞ্জের কুখ্যাত মাদক ডিলার পিণ্টু দোহারে গ্রেফতার

নিউজ৩৯; মোঃ আল-আমিন ও শরিফ হাসানঃ ঢাকার নবাবগঞ্জের কুখ্যাত মাদক ডিলার পিণ্টু দোহারে গ্রেফতার হয়েছে, এসময় পিন্টুকে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ অক্টোবর) রাতে দোহার উপজেলার কাজীরচর মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এ সময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা ও ২ হাজার পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত পিন্টু নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর (বাগমারা) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, পিন্টু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ ও দোহারের মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারকৃত পিন্টুর বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুনাকের নাম ব্যবহার করে নবাবগঞ্জে তাঁত শিল্প মেলাঃ আটক ২

নিউজ৩৯; শেখ আব্দুর রাহিমঃ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)নাম ব্যবহার করে প্রতারণার দায়ে নবাবগঞ্জে ২ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, নবাবগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নাম ব্যবহার করে ছোট ছোট পোস্টার তৈরি করে, মিথ্যা পরিচয় দিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে তাঁত শিল্প পণ্য মেলা-২০২২ এ স্টল বরাদ্দের নামে বিভিন্ন লোক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎ করেন।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. মোবাশ্বিরা হাবিব খানের সার্বিক পরিকল্পনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য মো. রোকন উদ্দিন (৫২) ও হৃদয়কে (২২) গ্রেফতার করে।

এ সময় আসামিরা অভিযোগ স্বীকার করেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা হয়েছে।

ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তফসিল অনুযায়ী আসন্ন ২নভেম্বর ঢাকার দোহার উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টায় দোহার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। সেই লক্ষে আমাদের সবাইকে আচারবিধি মেনে চলতে হবে। মোটরসাইকেল শোভাযাত্রা করা যাবে না। স্টিকার লাগানো যাবে না। এবং নির্বাচনের আগে যাদের বৈধ অস্ত্র আছে তারা থানায় জমা দিতে হবে। নির্বাচনের সময় কোন শক্তি ব্যাবহার করা যাবে না।

তিনি আরো বলেন, পুলিশকে ব্যবহার করা যাবে এ ধারণা মাথায় থেকে নামিয়ে দিতে হবে। ভোট কেন্দ্র টুকে জোর করে ভোট দিতে বাধ্য করলে তাকে আইন অনুযায়ী সাজা দেওয়া হবে। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মো. আবু জাফর রিপন, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কুলছুম বেগম সহ ইউপি নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

দোহারে প্রশাসনের অভিযানে কারেন্ট জালসহ ৫ জেলে আটক

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে দোহার উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। সেসময় একলক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় সেই সাথে প্রায় ৩০ কেজি ইলিশ মাছসহ ৫ জেলেকে আটক করা হয়েছে ।

গতমঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার এর নেতৃত্বে পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেসময় দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা পাচজন জেলেকে আটক করেছি ইলিশ মাছ ধরার অপরাধে পরে জব্দকৃত ৩০ কেজী ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, আমরা জুলহাস শেখ,মুসলেম,তোতা বেপারি,আঃ কাদের নামে চারজনেকে সাত দিনের জেল ও ছকেল উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দোহারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন রাজু আহাম্মেদ রাজিব

ঢাকার দোহার উপজেলা আসন্ন ৩নং রাইপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রতিক বরাদ্দ দেওয়া হয়। সে সময় ৯ নং ওর্য়াডের রাজু আহাম্মেদ রাজিবের প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

গতমঙ্গলবার সকাল ১০ টা সময় উপজেলার সভা কক্ষে নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম রাজু আহাম্মেদ রাজিবকে মেম্বার পদে বিজয়ী ঘোষনা করেন।

এ সময় কাঠালীঘাটার সর্বস্তরের জনগণের শতশত মানুষের উপস্থিতি দেখা গিয়েছে। রাজু আহম্মেদ রাজিব মেম্বার হওয়ায় এলাকার মানুষের মধ্যে আনন্দের উল্লাসের চিত্র ফুটে উঠেছে।

নব-নির্বাচিত মেম্বার রাজু আহম্মেদ রাজিব বলেন, আধুনিক সমাজ উন্নয়নে,মাদকমুক্ত সমাজ গঠনে ও মানুষের কল্যাণের আমি সর্বদা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করবো নাহ কাজ করে আমি দেখিয়ে দিবো রাইপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উন্নয়ন। সকলে আমার জন্য দোয়া করবেন।

জমি সংক্রান্ত বিরোধে দোহারে যুবক খুন

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত সাজু মন্ডল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ির মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সাজু মন্ডল উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষিপ্রসাদ গ্রামের নুরু মন্ডলের ছেলে। সে পালামগঞ্জ বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার পালামগঞ্জ কবরস্থানের পাশে মিলন শিকদারের জায়গায় দোকান উঠাতে গেলে বিলেরপাড় এলাকার আব্দুল হাকিম (আমিন) বাঁধা দেয়। ১২ অক্টোবর বুধবার সকালে সেখানে দুপক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ হচ্ছিল। সেখানে বাজারের ব্যবসায়ী সাজু মন্ডল ও আনোয়ার হোসেন মন্ডল উপস্থিত ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে বিলেপাড় গ্রামের আব্দুল হাকিম আমিনের নেতৃত্বে বিলেরপাড়ের ফজল খানের ছেলে নান্টু, মধ্যলটাখোলার রহমআলীর ছেলে সোহাগ, লটাখোলা এলাকার জিল্লু মিয়ার ছেলে রবিউল, বিলেরপাড় এলাকার কামালসহ আরও কয়েকজন অর্তকিত হামলা করে সাজু মন্ডল ও আনোয়ার মন্ডলকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতরা চিকিৎসা নিতে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে গিয়েও আব্দুল হাকিমের বাহিনী দ্বিতীয় দফায় মারধর করে গুরুতর আহত করে। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত সাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার আরও অবনতি হলে যাত্রাবাড়ির মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয় পরিবারের পক্ষ থেকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সাজু মারা যায়।

এবিষয়ে মিলন শিকদার বলেন, পালামগঞ্জ কবরস্থান সংলগ্ন বড় ইকরাশী মৌজার ১৪৫৯ আরএস দাগের ২৭ শতাংশ জমি আমাদের পরিবারের রেকর্ডীয় সম্পত্তি। সেখানে দোকানঘর তুলতে গেলে বিলেরপাড়ের হাকিম বাধা দেয়। হাকিমের দাবি এই জমি তিনি লীজ সূত্রে মালিক। গত ১২ অক্টোবর বুধবার দুপক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ হচ্ছিল। বাজারের ফার্নিচার ব্যবসায়ী সাজু ও তার ভাই আনোয়ার চাউল নিয়ে বাড়ি যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় পূর্বপরিকল্পিতভাবে আব্দুল হাকিম ওরফে হাকিম আমিনের নির্দেশে তার ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর আক্রমণের চেষ্টা করলে আনোয়ার ও সাজু এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। আমি দেশের প্রচলিত আইন অনুযায়ী এ হত্যাকান্ডের বিচার চাই।

নিহত সাজুর বড়ভাই আনোয়ার হোসেন মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, চাউল নিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। আব্দুল হাকিম ওরফে হাকিম আমিনের নির্দেশে তার ভাড়াটিয়া বাহিনী মিলন ভাইয়ের উপর আক্রমণের চেষ্টা করলে আমরা এগিয়ে যাই এবং ‘কেনো তার জমিতে দোকান উঠাতে দেয়া হবে না’ এবিষয়ে জানতে চাওয়ায় হাকিমের নির্দেশে তার লোকজন আমাদের দুই ভাইয়ের উপর অমানবিকভাবে হামলা করে। গুরুত্বর আহত ভাইয়ের চিকিৎসায় হাসপাতালে গেলে তারা হত্যার উদ্দেশ্যে আবারও হামলা চালায়। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর যাত্রাবাড়িতে মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই সাজু মারা যায়। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমি হত্যাকারীদের বিচার চাই।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসলাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পিটিয়ে হত্যার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে।