বাংলাদেশে ডেঙ্গুতে মৃত্যুশূন্য তবে দিনে শনাক্ত ১৮৪

0

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ১৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে ১০০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৮৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৯৪ জন এবং অন্য জেলার হাসপাতালগুলোতে ৪২২ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী জানা যায় , ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০ হাজার ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৯ হাজার ৭৪৩ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ৩৭ হাজার ৭৭২ জন ঢাকার এবং বাকি ২১ হাজার ৯৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা।

এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৭ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বাংলাদেশের রাজধানী আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে

0

বিশ্বের ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশের রাজধানী । আর এই বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৩৮২।

৩০১ থেকে ৪০০ একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি যথাক্রমে ২৩৬, ১৭৬ ও ১৭৩ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী তিনটি স্থান দখল করেছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। এদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোর ‘খারাপ ধরা হয় ।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের মধ্যে রয়েছে। ঢাকার বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

0

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি গাড়ির ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

জানা যায় ,বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে যাচ্ছিলো। পরে সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, ওই গাড়িটি ঢাকা থেকে আসা নৈশকোচ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আমরা আইনত বাবস্থা গ্রহন করবো।

এতে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। বাকি দুইজন স্বামী-স্ত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গেজেট হলেই শুন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে: নির্বাচন কমিশনার আলমগীর

0

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন , যে গেজেট হলেই বাংলাদেশের জাতীয় সংসদের শুন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা মিডিয়ায় দেখেছি, কয়েকজন সংসদ সদস্য পদত্যাগ করেছেন। এজন্য আসন শুন্য হওয়ার কোনো গেজেট পাইনি। যদি সত্যিকার অর্থেই তারা পদত্যাগ করে থাকেন, তাহলে আসন শুন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। স্পিকার বা তার অনুপস্থিতিতে যদি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন, তখন গেজেট হবে।”

রবিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আলমগীর বলেন, যে গেজেট হলে কমিশন তাদের কাজ শুরু করবে। যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কাজ শুরু করার সুযোগ নেই।

তিনি বলেন, “কোনো সংসদ সদস্য পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এটাই ইসির দায়িত্ব। এটা তো সাংবিধানিক বাধ্যবাধকতা। নির্বাচন করতেই হবে। কারণ আসন শুন্য রাখার তো কোনো সুযোগ নেই।”

এমপিদের পদত্যাগ নিয়ে তিনি বলেন, “তাদের পদত্যাগ ভিন্ন একটি ইস্যু। যতটা নির্বাচন সম্পর্কিত, তার চেয়ে বেশি রাজনৈতিক। এটা স্বাভাবিক হিসেবেই দেখছি। একজন সংসদ সদস্য তিনি পদত্যাগ করতে পারেন। এটা সংবিধানে বলা আছে, যে কীভাবে পদত্যাগ করবেন। এখানে ইসির উৎসাহিত বা নিরুৎসাহিত করার কোনো সুযোগ নেই।”

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “রবিবার সংসদে বিএনপির পাঁচজন সদস্য পদত্যাগপত্র জমা দেওয়ায় তাদের আসন এখন শূন্য রয়েছে।” তিনি বলেন, “আমি বিএনপির পাঁচজন সংসদ সদস্যের পদত্যাগপত্র পেয়েছি। বাকি দুজনের মধ্যে একজন অসুস্থ এবং একজন বিদেশে রয়েছেন। ব্যক্তিগতভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। এখন সংসদ সচিবালয় দুই সংসদ সদস্যের চিঠি যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

রবিবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, “কিছু কারিগরি কারণে তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে। হারুন ইমেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন এবং তার স্বাক্ষর স্ক্যানিংয়ের মাধ্যমে চিঠিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অগ্রহণযোগ্য। তাকে নিজেই চিঠিতে স্বাক্ষর করে আবার পাঠাতে হবে।”

সংসদ সচিবালয় শিগগিরই পদত্যাগকারী সংসদ সদস্যদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দোহারে তিনজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার দোহার উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক মামলার তিনজন আসামিকে মাদকসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে দোহার থানা পুলিশ।

এ বিষয় দোহার থানার এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার জানান, দোহার থানা (ওসি) মোস্তফা কামাল স্যার নির্দেশে শুক্রবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পর তাদেকে শনিবার বেলা ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দোহারের রায়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের মোঃ জুলহাস, বড় ইকরাশি গ্রামের বিপ্লব ও নবাবগঞ্জের বান্দুরার সুজন ওরফে সান্ধার সুজন।

এএসআই নান্টু জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদের মধ্যে জুলহাস মাদক, অস্ত্র, ডাকাতি, মারামারি ও পুলিশ এ্যসল্ট মামলাসহ সাতটি মামলার আসামি। এছাড়াও অপর দুই আসামি একাধিক মামলার আসামি। তাদের নামে দোহার থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে।

তিনি আরো জানান, শুক্রবার (দিবাগত) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই আসামিদের নিজ নিজ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় আসামিদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন, ৬০ গ্রাম আইস ও ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নবাবগঞ্জে মাসব্যাপী তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডাকবাংলোর মাঠে তাঁত বস্ত্র কুটির শিল্প মেলা উদ্বোধন করা হযেছে। মাসব্যাপী এ মেলার আয়োজন করেন নবাবগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে এ মেলার উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।

পরে উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পনিরুজ্জামান তরুণ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদর কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারাসহ আরও অনেকে।

শেষে জেলা আওয়ামী লীগীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাংবাদিকেরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।

ফেল করা শিক্ষার্থীদের আত্মহত্যার আহবান; প্রধান শিক্ষকের দাবি আইডি ভুয়া

সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের রেজাল্ট। সারা দেশে পাশের হার ছিল এবার রেকর্ড ৮৭.৪৪%। সারা দেশের মতো দোহারেও ছিল উচ্চ পাশের হার ৯২.১২%। রেকর্ড জিপিএ-৫ ছিল ২০৫ জন। দোহারের অন্যতম পুরোতন বিদ্যাপিঠ বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১৭১ জন পরীক্ষার্থীর মাঝে উত্তীর্ণ হয়েছে ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। অকৃতকার্য হয়েছে ১৮ জন। পাশের হার ছিল ৮৯.৪৭ %। এরই মাঝে বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয় আলোচনায় এসেছে ফেসবুকের একটা পোস্টকে কেন্দ্র করে। বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকারের নামে একটা ফেসবুক একাউন্ট থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের আত্মহত্যার পরামর্শ দেয়া হয়েছে। Saruj Sarkar নামক এই ফেসবুক আইডি থেকে এই পরামর্শ দেয়া হয়। যদিও বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সরকারের দাবি এটা ভুয়া একাউন্ট। যদিও একাউন্টটির এক্টিভিটি বেশ পুরোনো এবং বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এখানে পূর্বেও পোস্ট করা হয়েছে।

এবিষয়ে দোহার বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সরোজ কুমার সরকার বলেন, যে আইডি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে সেটা আমার আইডি না। ঐ আইডি কার বা কে খুলেছে সে বিষয় আমি কিছু জানি না। থানার কোন অভিযোগ করা হয়েছে কি-না এবিষয়ে জানাতে চাইলে তিনি বলেন, আমি এখনো কোন অভিযোগ করি নাই। তবে কালকে মিটিং আছে মিটিং এ রেজুলেশন করে অভিযোগ করবো।

দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাকিব হাসান বলেন, ফেসবুকের স্টাটাস এর বিষয় আমি কিছু জানি না। আপনার কাছে থেকে জানতে পারলাম। কালকে আমি এই বিষয়টা দেখবো এবং তদন্ত করে দেখবো। প্রমাণিত হলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

দোহারে আবারো এসএসসি ফলাফলে শ্রেষ্ঠত্ব ড্যাফোডিলস

ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিলস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশ সহ ৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার এসএসসিতে পাস ও জিপিএ- ৫-এ সেরা হয় বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এরশাদ হোসেন বলেন, আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৩ সালে ঢাকার দোহার উপজেলার মইতপাড়ায় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

এ ছাড়াও, বিদ্যালয়টি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পিইসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সেরা হয়। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অষ্টম শ্রেণিতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এবং ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার এসএসসিতে পাস ও জিপিএ-৫ এতে সেরা হয়। বিদ্যালয়টি গ্রামের একটি বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যে উপজেলাবাসী গবিত ও আনন্দিত।

এছাড়া এই বিদ্যালয়টি ছাড়াও দোহারের অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোর রেজাল্টও অনেক ভাল সাফল্য অর্জন করেছে বলে জানা যায় ।

দোহারে সেতুতে বাঁশের বেড়া

ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকায় সেতুর ভাঙা অংশে দুর্ঘটনা এড়াতে দেওয়া হয়েছে বাঁশের বেড়া। এমন বেড়া দিয়ে দুর্ঘটনা রোধের চেষ্টা চলাছে দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের পালামগঞ্জ এলাকাবাসী। প্রায় বিশ বছর আগে নির্মিত এই সেতুটির রেলিং ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে।

ঐ রাস্তা দিয়ে চলাচলকারী অটোরিকশা চালক আকরাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটো চালিয়ে এই সেতু পাড়ি দিতে ভয় লাগে। বাঁশের বেড়া থাকায় সেতু পাড়ি দিতে কিছুটা সাহস পাই।’

জানা গেছে, এই সেতুর উপর দিয়ে রাস্তাটি দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়ন হয়ে পাশ্ববর্তী থানা নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারসহ মানিকগঞ্জের জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। পালামগঞ্জ বাজারের নদীর ওপর রয়েছে এ সেতুটি।

পালামগঞ্জ বাজারের চা দোকানি আব্দুল কালাম জানান, প্রায় তিন চার বছর আগে এই সেতুটি রেলিং ভেঙে পড়ে আছে কিন্তু দেখার মত কেউ নাই। নতুন নির্বাচিত চেয়ারম্যান এসেছে দেখা যাক সে কি জনগণের জন্য এই সেতুটি মেরামত করে দেন কি না?

স্থানীয় বাসিন্দা ঝিলু বলেন, “আমরা স্থানীয়ভাবে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাঁশের বেড়া দিয়েছি। দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই আহত হয়েছেন এখানের এই সেতুর মধ্যে,

ঐ স্থানের আরেক বাসিন্দা পংকজ শীল আজকের পত্রিকাকে জানান, এই সেতুটির রেলিং কয়েক বছর আগে ভেঙে পরে যায়। পরে আমরা স্থানীয় কয়েক জন মিলে এই সেতুটি বাঁশ দিয়ে ঠিক করি কারণ ছোট ছোট ছেলে মেয়েরা এখান দিয়ে যাতায়াত করে সে জন্য। তাছাড়া আমরা যখন পার্শ্ব রাস্তা দিয়ে এই সেতুটিতে উঠি তখন রেলিং ভাঙ্গা কারণে ভয়ে থাকি যে পরে যায় কি না সে জন্য আমরা এটিতে বাঁশ দিয়ে রেখেছি।,

রায়পাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন আজকের পত্রিকাকে জানান, সেতুটির টেন্ডার হয়েছে ঢাকার একটি লোক পেয়েছে। আগামী মাসেই কাজ শুরু করা হবে।

নবাবগঞ্জে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (২৮ নভেম্বর ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।

এ বিষয়ে উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, গালিমপুর মৌজাস্থিত জয়নগর এলাকায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের সরকারি জায়গার ওপর ও পাশেই ইছামতি নদী দখল করে পাকা স্থাপনা, যেমন ক্লাবঘর ও দোকানপাট তৈরি করে অবৈধভাবে দখল করে রেখেছিল স্থানীয় জাহাঙ্গীরসহ অনেকে।

আমরা অভিযান পরিচালনা করে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার করেছি । আমাদের সাথে উচ্ছেদ পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ সিরাজুল ইসলাম ও তার সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আব্দুল হালিম, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম, গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিম ও আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী সহ আরও অনেকে ।