প্রতিভা কোচিং সেন্টার-এ শিক্ষক নিয়োগ

0
প্রতিভা কোচিং সেন্টার
নতুন শিক্ষাক্রমে নতুনভাবে প্রতিভা
নিয়োগ বিজ্ঞপ্তি
১. ইংরেজি শিক্ষক
– ইংরেজিতে স্নাতক / ইংরেজি সাহিত্যে অধ্যায়নরত ( একাডেমিক রেজাল্ট ভালো হতে হবে)২. গণিত ও বিজ্ঞান শিক্ষক
– বিজ্ঞানের যে কোন বিষয় / গণিতে স্নাতক বা অধ্যায়নরত।

৩. সাধারণ শিক্ষক
– সাধারণ যে কোন বিষয়ে স্নাতক বা অধ্যায়নরত

বেতন: ন্যায্যতাভিত্তিক + আকর্ষণীয়

আবেদনের শেষ সময়: ০৩ ফেব্রুয়ারি, ২০২৩
সাক্ষাৎকার: ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

সিভি পাঠানোর ইমেইল:
[email protected]

যোগাযোগ: 01974 039039

দোহারে শিশু ধর্ষনঃ সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত পরিবার

ঢাকার দোহারের ইসলামপুর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ইসলামপুর খালপাড় এলাকায় গত ১০/১২ দিন আগে বিকেলে বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে ডেকে পাশের নির্জন জঙ্গলে নিয়ে যায় শহিদুল। এরপর তাকে জোর করে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরে। প্রায় ৪০ মিনিট নির্যাতন করে তাকে ছেড়ে দেয়। যাওয়ার সময় ৫০ টাকা দিয়ে চকলেট খেতে বলে শহিদুল। এসময় ঘটনার বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শহিদুল। রক্তমাখা অবস্থায় মেয়েটি বাড়িতে আসলে তার মা বিস্তারিত জানতে চায়। ঘটনা শুনে বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে শহিদুলের পরিবার তাদেরকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত শহিদুলকে বেদম মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার থানা পুলিশ। পরে রাতেই একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা মো. সামাদ। যাহার মামলা নং-১৯/২০২৩।

এদিকে মঙ্গলবার রাতে শহিদুলের বাড়িতে এবিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষীপ্ত হন স্থানীয় হেমায়েত হোসেন ও অভিযুক্ত শহিদুলের ভাই বাহাদুর।

ভূক্তভোগী শিশুটির বাবা বলেন, আমারা গরিব মানুষ। ঠিকমত তিনবেলা খেতে পারিনা। আমার মেয়ের এমন ক্ষতি করার পরেও বিচার চাইলে, তারা হত্যার ভয় দেখায়। আমি পুলিশের সহায়তায় এর সঠিক বিচার চাই, যাতে অন্য কোন গরিব পরিবারের জীবনে এমন ঘটনা না ঘটে।

এবিষয়ে দোহার থানা ওসি মো.মোস্তফা কামাল বলেন, ইসলামপুরে শিশু ধর্ষণের ঘটনায় দোহার থানায় শিশুটির বাবা একটি মামলা করেন। প্রধান আসামি শহিদুলকে আমরা গ্রেফতার করে সরকারি হাসপাতালে পুলিশি হেফাজতে রেখেছি। শীঘ্রই তাকে আদালতে প্রেরণ করা হবে। শিশুটিকে মেডিকেল চেকাপের জন্য দ্রুতই ঢাকা পাঠানো হবে।

১৯ বছর পর দোহার আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শরিফ হাসান, news39.net: দোহার (ঢাকা) প্রতিনিধিঃ দীর্ঘ ১৯ বছর পর ঢাকার দোহার উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি ) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য গত ১৫মে ২০২২, দোহারের জয়পাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনকে সভাপতি ও বাংলাদেশ জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। সেই সম্মেলনের ৮ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেলো দোহার উপজেলা আওয়ামী লীগ। এতে তারুণ্যের আধিক্য দেখা গিয়েছে। নবীন প্রবীনের এই সম্মিলিত কমিটি ভবিষ্যত আন্দোলন সংগ্রামে দলের জন্য নিবেদিত ভূমিকা রাখবে বলে প্রত্যাশা কর্মীদের। তবে, কমিটিতে মাহবুবপন্থীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন যারা, তারা হলেন- সহ-সভাপতি পদে (৯ জন) মোঃ আলমাছ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা এ কে এম করমআলী, বীরমুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বেলাল হোসেন, একলাল উদ্দীন আহাম্মেদ, সালাউদ্দিন দড়ানী,লায়ন আব্দুস সালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধ আইয়ুব আলী, এম এ রহিম, শামিম আহাম্মেদ হান্নান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (৩জন) আওলাদ হোসেন, আজাদ হোসেন খান, আমজাদ হোসেন আজাদ।
সাংগঠনিক সম্পাদক (৩জন) মোঃ কামরুজ্জামান বিশ্বাস, তৈবুর রহমান তরুণ, মুহাম্মদ আলমাস উদ্দিন।
কোষাধ্যক্ষ মোহসিন হাওলাদার।
আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ফিরোজ।
কৃষি ও সমবায় সম্পাদক শেখ সালাউদ্দিন।
তথ্য ও গবেষণা সম্পাদক নবী হোসেন।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোয়েব মিঞা।
দফতর সম্পাদক দেলোয়ার হোসনে।
ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আব্দুস শুকুর।
প্রচার ও প্রকাশনা সম্পাদক বাসার মৃধা।
বন ও পরিবেশ সম্পাদক পিয়ার আলী হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সারওয়ার হোসেন অপু।
মহিলা বিষয়ক সম্পাদক দোহার পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিল ইশরাত জাহান বনানী।
মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনির আহাম্মেদ।
যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হিরন।
শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক রমজান হোসেন পিরু।
শ্রম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।
সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম মানিক।
স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন।

সহ-দফতর সম্পাদক বাবুল গাজী।
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জু মোল্লা।
এছাড়াও, কমিটিতে ৩৫ জন কার্যকারী সদস্য ও ২৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী রয়েছেন।

দোহার ভূমি অফিস জনবান্ধব অফিসে পরিণত হচ্ছে, সেবাপ্রার্থীদের সন্তুষ্টি

ভূমি অফিসের সেবার মান নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দুর্ভোগ সীমাহীন। কিন্তু দোহারে সে চিত্র পাল্টাতে শুরু করেছে। দিন দিন সেবার মান উন্নত হচ্ছে যদিও ভূমি অফিসকে দূর্নীতি ও দালালমুক্ত করা যায়নি সম্পূর্ণভাবে। দোহারের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) এস এম মুস্তাফিজুর রহমানের উদ্যোগে সেসব চিত্রপট এবং দূর্ভোগ ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে৷। তার নানামুখী পদক্ষেপের ফলে ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে দোহার উপজেলা ভূমি অফিস একটি জনবান্ধব ভূমি অফিসে পরিণত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দিতে সহকারী কমিশনার (ভূমি) নিজ অফিস ছেড়ে অফিসের সামনে বৈঠক খানায় নিয়মিত গণশুনানি করেন।

সেবাপ্রার্থী মুরছালিন বলেন, আমি এসেছি দক্ষিণ জয়পাড়া থেকে। এসিল্যান্ড সাহেব অনেক ভালো মানুষ। নরমভাবে কথা বলেন। মিস কেসের ডেট ঝুলিয়ে রাখেন না। যত দ্রুত সম্ভব তা সমাধান করেন। সরাসরি উনার কাছে গেলে, কথা বললে যে কোন সমস্যা দ্রুত সমাধান হয়। আর উনি আসার পর অফিসও দ্রুত হইছে। আচরণও ভালো হইছে।

আরেক সেবাপ্রার্থী আলমাস বলেন, আজ যদিও আমার কাজটা আজকে হয় নাই। কারন আমার আবেদনে ভুল ছিল। কিন্তু তিনি সব কথা শুনলেন এবং পরামর্শ দিলেন কিভাবে গুছিয়ে লিখে আনতে হবে। উনার আচরণ খুব ভালো লাগছে। উনার জন্য আল্লাহর নিকট দোয়া কইরছি।

সরেজমিনে দেখা যায় জানান, এসি ল্যান্ডের অফিস কর্মব্যস্ত। এসি ল্যান্ড এর সাথে কথা বলতে পারছেন সেবাগ্রহীতারা। এছাড়াও তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল এবং সরকারী খাল দখলমুক্তসহ ভূমি খেকো, বালুখেকো ড্রেজার ব্যবসায়ীদের অভিযুক্তদের দণ্ড দিয়েছেন। যদিও প্রতিনিয়ত প্রভাবশালী মহলের চাপে এবং অনুরোধে পরিপূর্ণরুপে খাল,বিল, সরকারি জমি দখলমুক্ত করা যাচ্ছে না, অবৈধ ড্রেজিং বন্ধ করা যাচ্ছে না। তবে, চায়না ধোয়ারী জালের বিরুদ্ধে তার অভিযান নিঃসন্দেহে সর্বমহলে প্রশংসার স্বাক্ষর রেখেছে৷ এসব অভিযানে ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে অবৈধ কার্যক্রম।

এসি ল্যান্ড মুস্তাফিজুর রহমান বলেন, এরকম অভিযান চলমান থাকবে। এগুলো বন্ধে নানা মুখী পদক্ষেপ নেয়া হচ্ছে৷ আর ভূমি অফিসের সেবার মান বাড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কেউ যদি দালালি করে বা ঘুষ চায় আমাকে জানাবেন, আমি যথাযথ ব্যবস্থা নিবো।

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমাদের অফিসে আসা সকলের জন্য জনবান্ধব জনসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির স্বীকার না হয় সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি। তবে আইনগত কারণে বিভিন্ন সময় সকল মানুষকে সকল সেবা প্রদান করা সম্ভব হয় না। তারপরও আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। সরকারী সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, মানুষের হয়রানিমুক্ত সেবা প্রদান, ডিজিটাল সেবা সমুহ সম্পর্কে জনগনকে অবহিত করাসহ অবৈধ হাসপাতাল ও ক্লিনিক, অপরিছন্ন হোটেল প্রতারকদের সহ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ধীরে ধীরে মান উন্নত হচ্ছে ভূমি অফিসের। সবার মাঝে সন্তুষ্টির প্রকাশ লক্ষণীয়। তাই, সকলের প্রত্যাশা এসি ল্যান্ড মুস্তাফিজুর রহমান দালাল ও ঘুষমুক্ত করে দোহারবাসী মনে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

মঞ্জুরুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে দোহার প্রেসক্লাবের শোক প্রকাশ

ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু বুধবার (১৮ জানুয়ারি) বাদ যোহর ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) মৃত্যু কালে তার বয়স ছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও চার মেয়ে দুনিয়া রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাসায় চিৎসাধীন ছিলেন।

জানা যায়, তিনি দৈনিক নয়া দিগন্ত, সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার দোহার উপজেলার প্রতিনিধি ছিলেন।

তার ছোট ভাই আতিকুর রহমান ফনু খান
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৮ জানুয়ারি) বাদ এশা আল আমিন বাজারের টিনশেটের
কবরস্থান মসজিদের সামনে নামাযের জানাযা হবে। জানাযা শেষ তারকে ঐ কবরস্থানে দাফন করা হবে। আল্লাহর নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন তার সহকর্মী ও আত্মীয় স্বজন এবং একইসাথে আল্লাহ সুবহানুতায়ালা যাতে তাকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন সেই দোয়াও চাওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে।

দোহার প্রেসক্লাবের পক্ষ থেকেও শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় বলা হয় ঢাকা জেলার দোহার উপজেলার প্রবীণ সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু আজ বাদ যোহর মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

দোহারে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ:

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ দোহার শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইসলামি ব্যাংক কার্তিকপুর বাজার আউটলেট শাখার স্বত্তাধীকারী মোঃহুমায়ুন কবিরের উদ্যোগেএই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ব্যাংকের অফিসার আকবর আলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ দোহার শাখার মেনেজার মোঃ আব্দুল আলিম সরকার।

এসময় তিনি বলেন, এজেন্টের স্বত্তাধিকারী হুমায়ন কবির ভাই আপনাদের এলাকার সন্তান। তাই, আপনাদের সহযোগিতা করার জন্যই কার্তিকপুর বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংক আউটলেট শাখা উদ্বোধন হয়েছে। তাই সকলে ব্যাংকিং সেবা গ্রহন করে তাকে সহযোগিতা করবেন। একাউন্ট খুলবেন, টাকা উঠাবেন ও জমা দিবেন। আর বিগতদিনে যে গুজব ছড়িয়েছে ব্যাংক নিয়ে তাতে আপনারা কান দিবেন না। বাংলাদেশে প্রথম ও সর্ব শ্রেষ্ঠ সুদ মুক্ত ব্যাংক হচ্ছে ইসলামি ব্যাংক। তাই ইসলামি ব্যাংকে লেনদেন করুন, সুদ মুক্ত জীবনযাপন করুন।

এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আব্দুর রাজ্জাক প্রমুখ।

দোহারে পদ্মা ড্রেজিং প্রকল্পে ২০১১ কোটি টাকা অনুমোদন

0

দোহারের বহুল প্রতিক্ষিত ও এই অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা ড্রেজিং প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৭ জানুয়ারি, মঙ্গলবার শেরে-বাংলা নগর এন ই সি ভবনের সভাকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)-এর ২০২২-২৩ অর্থবছরের ৮ম সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। নদী ভাঙ্গন ও অপরিকল্পিত বালু উত্তলনের ফলে দোহার যে পদ্মার হুমকির মুখে ছিল এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই হুমকি স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

দোহার উপজেলা ইউএনও মোবাশ্বের আলম জানান, ঢাকা জেলার দোহার উপজেলার মাঝিরচর থেকে নারিশাবাজার হয়ে মুকসুদপুর পর্যন্ত পদ্মা নদী ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২০১১ কোটি টাকা। প্রকল্পটি দোহার উপজেলার মাঝিরচর থেকে শাইনপুকুর পর্যন্ত স্থায়ী নদীতীর প্রতিরক্ষা কাজ ১০.৫০ কিঃমিঃ, প্রিকশনারী নদীতীর প্রতিরক্ষা কাজ ধুলশুরা থেকে আওরঙ্গবাদ ও বাহ্রাবাজার থেকে মাঝিরচর পর্যন্ত মোট ১৪.৭০ কিঃমিঃ এবং পদ্মা নদীর ড্রেজিং কাজ ১২.২০ কিঃমিঃ বাস্তবায়িত হবে। ফলে সমগ্র দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী প্রায় ২৫ কিঃমিঃ এলাকা নদীভাঙ্গন থেকে রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জের (ঢাকা-০১) মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় পানি সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি একনেক সভায় অনুমোদন হয়।

নবাবগঞ্জে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

নিউজ৩৯ঃ শুক্রবার ঢাকার নবাবগঞ্জে বাইক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সে নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের গালিমপুর চাঁনহাটি গ্রামের বাহা উদ্দিনের ছেলে আলী হাসান (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে গালিমপুর যাচ্ছিল আলী হাসান। গালিমপুর-জয়পাড়া সড়কে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন হাসান।

নবাবগঞ্জের গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, স্থানীয়রা আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।

দোহারে আব্দুর শুকুর নাইট ক্রিকেট লীগের যাত্রা শুরু

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অনারম্বর আয়োজনের মাধ্যমে আব্দুর শুকুর নাইট ক্রিকেট লীগ ২০২৩ সিজন-১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়বুর রহমান তরুণ। খেলার প্লেয়ার ড্রাফটের উদ্বোধন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শহীদ মিয়া।
নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলীগ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা যুব সমাজকে খেলাধূলার দিকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে যুব সমাজ খেলাধুলা ছেড়ে মোবাইল ও বিভিন্ন ধরনের মাদকের পেছনে বেশি সময় নষ্ট করে থাকে। তবে যে সকল যুবকরা পড়াশোনার পাশাপাশি নিজেদের খেলাধুলার মধ্যে রাখে তারা কখনো মাদকাসক্ত হয় না। তাই এতো সুন্দর খেলার আয়োজক করায় বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ -সভাপতি বিশ্বজীৎ গুহ টুটুল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভুইয়া। সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ। এসময় নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দোহার প্রেসক্লাবে নতুন ৫ সদস্যের অন্তর্ভুক্তি

ঢাকার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের নতুন ৫ জন সদস্যকে তালিকাভুক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে দোহার প্রেসক্লাবের ৯(নয়) সদস্যের যাছাই-বাছাই কমিটির মাধ্যমে আবেদনপ্রার্থীদের সকল কাগজপত্র যাচাই বাছাই করা হয়। পরবর্তীতে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে উভয়ের স্বাক্ষরিত চূড়ান্ত তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করেন।

দোহার প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন দৈনিক আজকের পত্রিকার দোহার প্রতিনিধি শরীফ হাসান, দৈনিক সকালের সময়ের দোহার প্রতিনিধি আল আমিন হোসাইন, দৈনিক আগামীর সময়ের দোহার প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক আমার সময়ের দোহার প্রতিনিধি মাকসুমুল মুকিম, দৈনিক আজকের দর্পনের দোহার প্রতিনিধি নাজনীন শিকদার।

এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান বলেন, আমাদের দোহার প্রেসক্লাবে তারুণ্যের জয়জয়কার। নতুন সদস্যরা প্রেসক্লাবকে আরও গতিশীল, প্রাণবন্ত করবে। তারা সব সময় সত্য, ন্যায়, দেশ, জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। তারা অপসংস্কৃতি, অন্যায় এবং হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে আমার প্রত্যাশা। দোহার প্রেসক্লাবের অত্যাধুনিক নতুন ভবন নির্মাণ হচ্ছে। ভবিষ্যতে এই ভবনের নেতৃত্ব দিবে বর্তমানের সম্ভাবনাময়ী এবং প্রতিশ্রুতীশীল এইসব তৃণমূলের সাংবাদিকেরা।

দোহার প্রেসক্লাবে সাধারণত সম্পাদকসহ প্রেসক্লাবের আগত এসব নতুন সদস্যদেরকে শুভেচ্ছা জানান।