সড়ক দুর্ঘটনায় পদ্মা কলেজে শিক্ষার্থীর ঘটনাস্থলে মৃত্যু

শরিফ হাসান/ মাহমুদুল হাসান সুমন: সড়ক দুর্ঘটনায় পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থী স্বর্ণা আক্তারের স্পট ডেথ হয়েছে। সোমবার সকাল সাড়ে নয়টায় কামারগা আইডিয়াল স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্বর্ণা দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী ছিল। তার রোল ৪৩৭। সে পদ্মা কলেজের একজন সক্রিয় রোভার মেট। বাবার নাম সেকেন্দার খালাসী, বাড়ী – মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড়। স্বর্ণা আব্দুর রাজ্জাক হাসপাতালে এক সময় কর্মরত ছিলো।

প্রত্যক্ষদর্শী বিবরণে জানা যায়, একটি সুজুকি নীল রঙের জিক্সার বাইকে স্বর্ণা ও একটি ছেলে তীব্র গতিতে আসার সময়, কামারগা আইডিয়াল স্কুলের সামনের ছোট ৫টি রোড ডিভাইডার অতিক্রম সময় স্বর্ণা পড়ে যায়। এ সময় পিছনে থাকা ইট বহনকারী মাহেন্দ্র স্বর্ণার মাথা থেতলে পালিয়ে যায়। বাইকে থাকা চালকও দ্রুত পালিয়ে যায়।

পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, আমি গভীর শোক প্রকাশ করছি। আমার শিক্ষার্থী, আমার সন্তানের মৃত্যুতে আমি শোকে বিহ্বল। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি কলেজের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, প্রায় প্রতি বছরই আমাদের শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা এর স্থায়ী এবং আইনানুগ প্রতিকার চাই। লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং মাহিন্দ্র ও ট্রাক নিষিদ্ধ করা হোক। আমরা স্বর্ণার মৃত্যুর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ কেউ জড়িত থাকলে, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাই। কলেজে দোয়া ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একইসাথে, শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন হতে আন্তরিক অনুরোধ জানাই। ইতঃমধ্যে পদ্মা সরকারি কলেজ তাদের পিঠা উৎসব স্থগিত ঘোষণা করেছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এখন লাশ থানায় আছে। পরিবারের সদস্যরা এসেছেন মামলা প্রক্রিয়াধীন চলছে। মামলা হলে আমরা পরাবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যেতে পারবেন যেসব দেশে

0

ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বর্তমানে (ফেব্রুয়ারি ২০২৪) ৪২ টি দেশে প্রবেশ করা যায়। কিছু দেশে নির্দিষ্ট সময়ের জন্য (যেমন ৩০ দিন) অন্য দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেয়। শুধু পাসপোর্ট নিয়ে গেলেই হয়। এই ব্যবস্থা “ভিসা ফ্রি” নামে পরিচিত। যেমন, বাংলাদেশি নাগরিকরা ৯০ দিনের জন্য থাইল্যান্ড ভ্রমণের জন্য ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন।

কোন দেশের পাসপোর্ট নিয়ে কতগুলো দেশে প্রবেশ করা যায় তা সেই পাসপোর্টের শক্তিমত্তা প্রকাশ করে। এর ভিত্তিতে হেনলে গ্লোবাল নিয়মিত র‍্যাংক প্রকাশ করে থাকে। ৪২ টি ভিসা ফ্রি নিয়ে বাংলাদেশ বিশ্ব তালিকায় উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে ৯৭তম অবস্থানে আছে। এই ৪২ টি দেশের মধ্যে ১৮টি দেশে পৌঁছে ভিসা নিতে হবে মানে ভিসা অন এরাইভাল (VOA).

ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যেতে পারবেন যেসব দেশে:

এশিয়া দেশ
ভুটান ১৪ দিন
ক্যাম্বোডিয়া VOA- ৩০ দিন
মালদ্বীপ VOA- ৩০ দিন
নেপাল VOA- ১৫০ দিন
শ্রী লংকা ৩০ দিন
তিমুর-লিস্তে VOA- ৩০ দিন
আফ্রিকা
বুরুন্ডি VOA- ৩০ দিন
কেপ ভার্দে দ্বীপপুঞ্জ VOA
কমরোজ দ্বীপপুঞ্জ VOA- ৪৫ দিন
১০ জিবুতি VOA- ৯০ দিন
১১ গিনি-বিসাউ VOA
১২ কেনিয়া
১৩ লেসোথো
১৪ মাদাগাস্কার ৯০ দিন
১৫ মৌরিতানিয়া VOA
১৬ মোজাম্বিক VOA
১৭ রোয়ান্ডা ৩০ দিন
১৮ টোগো VOA- ১৫ দিন
১৯ সেশেলস VOA- ৯০ দিন
২০ সিয়েরা লিওন VOA- ৩০ দিন
২১ সোমালিয়া VOA
২২ গাম্বিয়া ৯০ দিন
ক্যারিবিয়ান
২৩ বাহামা দ্বীপপুঞ্জ ৯০ দিন
২৪ বার্বাদোজ ১৮০ দিন
২৫ ডমিনিকা ১৮০ দিন
২৬ গ্রেনাডা ৯০ দিন
২৭ হাইতি ৯০ দিন
২৮ মন্টেসেরাত
২৯ জ্যামাইকা
৩০ ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
৩১ সেন্ট কিটস ও নেভিস ৯০ দিন
৩২ সেন্ট ভিন্সেন্ট ও গ্রেনাডাইনস ৯০ দিন
৩৩ ত্রিনিদাদ ও টোবাগো
দক্ষিণ আমেরিকা
৩৪ বলিভিয়া VOA
প্রশান্ত মহাসাগরীয়
৩৫ কুক দ্বীপপুঞ্জ
৩৬ ফিজি ১২০ দিন
৩৭ কিরিবাতি ৯০ দিন
৩৮ মাইক্রোনেশিয়া ৩০ দিন
৩৯ নিউই
৪০ সামোয়া VOA
৪১ তুভালু VOA- ৩০ দিন
৪২ ভানুয়াতু ৩০ দিন

এছাড়া অনলাইনে ই-ভিসা (E-Visa) নিয়ে যাওয়া যায় ২২ টি দেশে:

ই-ভিসা হল অনলাইনে আবেদন করে বা ফরম পূরণ করে অনলাইনেই ভিসা পাওয়া। এর সুবিধা হল ভিসা নিতে দূতাবাসে যেতে হয় না, ঘরে বসে আবেদন করা যায় ও পাওয়া যায়।

১. আলবেনিয়া
২. এন্টিগুয়া ও বার্বুদা
৩. আজারবাইজান
৪. কলম্বিয়া
৫. ইথিওপিয়া- ৯০ দিন
৬. গ্যাবন- ৯০ দিন
৭. জর্জিয়া
৮. গিনি-৯০ দিন
৯. মালয়শিয়া- ৩০ দিন
১০. মলদোভা
১১. বার্মা
১২. ওমান
১৩. পাকিস্তান
১৪. কাতার
১৫. সাও তোমে ও প্রিন্সিপে
১৬. সুরিনাম- ৯০ দিন
১৭. তাজিকিস্তান
১৮. উগান্ডা
১৯. উজবেকিস্তান- ৩০ দিন
২০. ভিয়েতনাম
২১. জাম্বিয়া
২২. জিম্বাবুয়ে

বিশ্ব মানচিত্র

ভিসা ফ্রি সম্পর্কে সতর্কতা:

  • “ভিসা ফ্রি” বলতে সবসময় ভিসা ছাড়াই প্রবেশ বোঝায় না। অনেক ক্ষেত্রে পূর্বনির্ধারিত সময়ের জন্য ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দেওয়া হয়।
  • “ভিসা ফ্রি” ভিসা পেতে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যেমন পাসপোর্টের মেয়াদ, প্রয়োজনীয় কাগজপত্র, ইত্যাদি।
  • “ভিসা ফ্রি” ভিসা নিয়ে গেলেও কাজ করার অনুমতি নাও থাকতে পারে।

ভিসা ফ্রি ভ্রমণের আগে:

  • যে দেশে যেতে চান, সেই দেশের ভিসা নীতি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
  • প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করুন।
  • ভিসা ফ্রি হলেও অনেক সময় বা কোনো বিশেষ কারণে নির্দিষ কোনো কাগজ রেডি রাখতে হয়। যেমন করোনার সময় টিকা দেয়া।

গালিমপুর উচ্চ বিদ্যালয়ে পিঠা-পুলির উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0

রিপোর্টার সোহেল মাহমুদ : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় শীতকালিন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় বিদ্যালয় এর শিক্ষাথীরা পাচঁ স্টলে বিভিন্ন ধরনের গ্রামিন পিঠার আয়োজন করেন।শীতকালে মানে বাঙালির উৎসব উৎসব ভাব। পৌষ ও মাঘ মাস বাংলাদেশে শীতকাল হলেও নতুন চালে পিঠা খাওয়ার ধুম শুরু হয় কার্তিক মাসে নতুন ধান কাটার পর থেকেই। কার্তিকের মরা মঙ্গাকে অতিক্রম করে কৃষকের গোলা নতুন ধানে ভরে ওঠে। ভারতীয় উপমহাদেশে নতুন চালের গুড়া দিয়ে পৌষ পার্বণে পিঠা খাওয়ার প্রচলন অনেক প্রাচীন কাল থেকই চলে এসেছে।কুয়াশাচ্ছন্ন ভোর হোক বা সন্ধ্যায় গাঁয়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথি বিশেষ করে জামাইদের এ সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এ সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানারকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা-পায়েস আরও বেশি মধুময় হয়ে ওঠে। সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা। তাছাড়াও আছে চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, পাটিসাপটা, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে বাংলাদেশে।

এসময় প্রধান অতিথি ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, বিলপ্ত হয়ে পরছে শীত কালিন পিঠা তাই আগামি প্রজন্মের জন্য আয়জন করা হয়েছে এই শীতকালিন পিঠা-পুলির উৎসব। আগামি প্রজন্ম জাতে গ্রামীন পিঠা থেকে বঞ্চিত না হয়। এবং শীতকালে বাঙালির পিঠা উৎসব যেন বাঙালির সৃতিচারণ হয়ে থাকতে পারে এই বিষয়ে সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দুর প্রতি প্রত্যাশা করে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. খন্দকার আজিজুল ইসলাম। অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ mrowisko klan winyl Amazon finch fischerhut zapatipas runnng nike amprtiguacipn γιλεκο γυ sapato feminino oxford salto tratorado preto verniz wäschespinne toom défilé de mode robe de soirée yeezy shoes lego star wars 75107 luvme wigs on sale značkové hodinky rolex portable led work light zaino uomo di marca amazon wäschespinne toom défilé de mode robe de soirée সরকার। অতিথি হিসেবে আরো ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাহ্রা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান ড.সাফিল উদ্দিন মিয়া। কলাকোপা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল। বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাবুল। গালিমপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান আজিজুল রহমান ভূঁইয়া আজিম। সভাপতি চোরা ইউনিয়ন আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন। এছারাও উপস্থিত ছিলো বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষিকা সহ সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দু।

এই সময় শিক্ষার্থীরা জানান শীতকালীন সময় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পিঠা তৈরি ও খাওয়া। তবে পিঠা খাওয়ার চেয়ে তৈরি করতে আরো বেশি আনন্দ লাগে। এবং শীতকালীন সময়ে অতিথি আসলেই সবাই মিলে তৈরি করতে হবে নানা ধরনের পিঠা এটা যেন না করলেই নয়। সাথে তো অবশ্যই থাকতে হবে খেজুরের রস জাতীয় কোন পিঠা।

দোহারে কিশোরকে ছুরিকাঘাত: আটক ১

রিপোর্টার মোঃ আলআমিন: দোহারে পূর্ব শত্রুতার জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে এক বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো। এ ঘটনায় অভিযুক্ত রাফিদ (২০) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত রাফিদ উপজেলার দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শক্রতার জেরে পিয়াসকে মারার জন্য বেশ কিছুদিন যাবত ফেইসবুকের মেসেঞ্জারে হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলো অভিযুক্ত রাফিদ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আবারও একই মেসেজ দিলে পিয়াস তার বন্ধু সাম্মিসহ কয়েকজন রিফাদের সাথে দেখা করতে দুপুর পৌনে ২টার দিকে দোহার বাজারের মাছ বাজারে যায়। এ সময় রাফিদ পিয়াসকে দেখা মাত্রই পকেট থেকে সুইচ গিয়ার ছুরি বের করে পিয়াসের কানের নিচে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিয়াস মাটিতে লুটিয়ে পড়ে।

এ সময় পিয়াস ও তার বন্ধুদের আর্তচিৎকারে দোহার বাজারের পাশে অবস্থানরত দোহার থানা পুলিশের একটি দল অভিযুক্ত রাফিদকে আটক করে দোহার থানায় নিয়ে যায়। আহত পিয়াসকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. আজাহারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত রাফিদকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন আছে বলে জানা যায়।

দোহারে বিলাশপুর ইউনিয়নে শীতার্ত মাঝে কম্বল বিতরণ

রিপোর্টার আল-আমিন: ঢাকার দোহার উপজেলায় বিলাশপুর ইউনিয়নে অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে বিলাশপুর ইউনিয়নে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেনের নিজস্ব অর্থায়নে সাড়ে চারশত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলমগীর হোসেন বলেন, মানুষের জন্য মানুষ এগিয়ে আসবে এটাই আমাদের ধর্ম। আমাদের সবার উচিত নিজের সাধ্য মত গরিব অসহায় মানুষকে পাশে দাড়ানো। এই কন কনে শীতে তাদের একটু হলেও যেন শীত নিবারণ হয় সে জন্য আমরা সবার পাশে দাড়ানোর চেষ্টা করছি। সমাজে শুধু বসবাস করলেই হবে না। গরিব অসহায়দের সুযোগ সুবিধাও আমাদের সবার দেখতে হবে।

এ সময় বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, দোহার উপজেলা যুব লীগের যুগ্ম সম্পাদক সজল আশরাফ খান,দোহার উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি মাসদ রানা, ইউপি সদস্য মো. কাশেম, বিলাশপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল খালেক মোল্লা,সাধারণ সম্পাদক ওমর চোকদারসহ বিলাশপুর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।

সরকারি সুযোগ থাকলে জয়পাড়া কলেজ সরকারি হবে – আলমগীর চেয়ারম্যান

মো আল-আমিন, স্টাফ রিপোর্টার:
জয়পাড়া কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠানে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, সরকারিভাবে নূন্যতম কোন সুযোগ থাকলে জয়পাড়া কলেজ সরকারি করা হবে।
তিনি বলেন, জয়পাড়া কলেজ সরকারি করন করতে যদি এক উপজেলায় দুইটি কলেজ সরকারি করার কোন বিধি বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই আমরা জয়পাড়া কলেজকে সরকারি করণ করবো। বৃহস্পতিবার(০১লা ফেব্রুয়ারী) দিনব্যাপী কলেজ মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জয়পাড়া কলেজ গভনিং বডির সদস্য আনোয়ার শফী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন দোহার উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, জয়পাড়া কলেজ গভর্নিং বডির সদস্য ও দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এবং জয়পাড়া কলেজ ছাত্রসংসদ এর সাবেক ভিপি মোঃ আলমাছ উদ্দিন, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সাইফ আহমেদ, দোহার পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর পাপেল মাহমুদ নিজামসহ প্রমুখ।

এসময় সার্বিক ভাবে অংশ গ্রহন করেন জয়পাড়া কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্য বৃন্দ সহ কলেজের অধ্যাপক ও শিক্ষার্থীদের সম্প্রীতির মধ্য দিয়ে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচির ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

দোহারে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

৮ম বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে দলগত চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা সরকারি কলেজ। জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) ২ দিন ব্যাপি দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলার উদ্বোধন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এ সময় তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশ নতুন নতুন উদ্ভাবন নিয়ে ডিজিটাল ও স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে। তথ্য প্রযুক্তির বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা নতুন কিছু তৈরী করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

মেলা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্মার্ট ভিলেজ, বায়ু বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ প্রকল্প (নবায়নযোগ্য শক্তির ব্যবহার), পলিথিন রিসাইকেল করে সম্পদে রুপান্তর, আমার বাড়ি আমার খামার, মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন, স্মার্ট চুলা থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টের প্রদর্শন করে।

এই মেলায় দুটি গ্রুপে ভাগকরা হয় সিনিয়ার গ্রুপ ও জুনিয়ার গ্রুপ। দুই গ্রুপ এ দশজনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও দল নেতাসহ শিক্ষক পর্যায় তিন স্কুলের নয় জনকে পুরস্কৃত করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, দিনদিন বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। দেশের শিক্ষার্থীরা আজ ব্যবসায় শিক্ষামুখী। এধরনের মেলার মাধ্যমে অনেকেই বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই এ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, মোস্তাক আহমেদ, ইকরাশী আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোহারে আইএফআইসি প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত

আবু বকর, আল আমিন: দোহার উপজেলার জয়পাড়ায় আইএফআইসি ব্যাংক উপশাখার আয়োজনে “প্রতিবেশী পিঠা উৎসব” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩০শে জানুয়ারি সকাল ১১টায় জয়পাড়া শাখায় প্রতিবেশী (পিঠা) পালন করা হয়েছে।

এসময় আইএফআইসি ব্যাংক মেঘুলা বাজার শাখার, শাখা ব্যবস্থাপক ফাহিম আহমেদ মজুমদার বলেন,
এই উৎসব বাংগালীর ঐতিহ্য। পারস্পরিক সম্পর্ক এবং সৌহার্দ্য বৃদ্ধির। আস্থা, বিশ্বাস এবং আধুনিকতায় আইএফআইসি ব্যাংক গ্রাহকদের ভালোবাসায় সমৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন মেঘুলা বাজার ব্রাঞ্চের ম্যানেজার ফাহিম আহমেদ মজুমদার, জয়পাড়া বাজার সমিতির সেক্রেটারি দেলোয়ার মাঝি,
অফিসার ইন চার্জ অমিত কুমার ভদ্র, এসিস্ট্যান্ট অফিসার সুস্মিতা দাশ ডালিয়া, এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম,দোহার ১ নং ওয়ার্ডের মেম্বার রিফাত সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ।

দৈনিক গড়ে ১২ প্রবাসী শ্রমিকের মরদেহ দেশে এসেছে

দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হলো প্রবাসী আয়। দেশের অর্থনীতির প্রাণশক্তি হিসেবে প্রবাসী আয়কে বিবেচনা করা হয়। এ খাত থেকে প্রতি বছর দেশে আসে বছরে প্রায় ২২ বিলিয়ন ডলার; যা দেশের মোট জিডিপির ১২ শতাংশ। তবে শঙ্কার বিষয়টি হচ্ছে, উল্লেখযোগ্য হারে প্রবাসে শ্রমিকের মৃত্যু। ২০২৩ সালে দেশে এসেছে ৪ হাজার ৫৫২ জন প্রবাসী শ্রমিকের মরদেহ। সে হিসেবে প্রতিদিন গড়ে ১২ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ দেশে এসেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এ তথ্য পাওয়া গেছে।

বোর্ডের হিসাবে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরে গত ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৫৫২ জন প্রবাসী শ্রমিকের মৃতদেহ দেশে এসেছে। ২০২২-২৩ অর্থবছরে ৪ হাজার ১০৭, ২০২১-২২-এ ৩ হাজার ৭৬২, ২০২০-২১-এ ৩ হাজার ৭৫৭ এবং ২০১৯-২০-এ ৩ হাজার ১২৬ জনের মরদেহ দেশে এসেছে। এসব শ্রমিকদের সিংহভাগের বয়স ২৫ থেকে ৩৫ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে মৃত্যুর সংখ্যায় বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাশা অনুযায়ী কাজ ও মজুরি না, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, দিনে ১২ থেকে ১৮ ঘণ্টা পরিশ্রম, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং ঋণ নিয়ে বিদেশ যাওয়ায় টাকা উপার্জনে মানসিক চাপ শ্রমিকদের মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী।

দোহারে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

মোঃ আলআমিন, দোহার (ঢাকা): দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় ১২ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধর্ষক মো. হানিফ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে মেয়েটির মা-বাবা তার খালার বাড়িতে গেলে, খালি ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে হানিফ। এসময় আতংকে ও যন্ত্রণায় শিশুর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষক হানিফকে আটক করে দোহার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমরা ধর্ষককে আটক করি। এই ঘটনায় মেয়েটির পরিবার ২৭ জানুয়ারি একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামিকে বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটির মেডিকেল পরিক্ষার জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।