রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলকে আহ্বান যুক্তরাষ্ট্রের

0

পবিত্র রমজানে মুসলমানদের আল আকসা মসজিদ কম্পাউন্ডে নামাজ পড়ার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

উগ্র ডানপন্থী এক মন্ত্রী দখলকৃত পশ্চিমতীর থেকে আল আকসায় ফিলিস্তিনীদের নামাজ পড়ায় বাধা দেয়ার প্রস্তাবের পর গতকাল বুধবার যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, পূর্বের মতোই শান্তিপূর্ণ মুসল্লীদের রমজানে আল আকসা ব্যবহারের সুযোগ দিতে আমরা ইসরায়েলের প্রতি অব্যাহত আহ্বান জানাচ্ছি।

ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। -বাসস

আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে ইহুদিরা নিরাপদ থাকবে না: বাইডেন

0

নিজেকে ইহুদিবাদী হিসেবে আবারও পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি না থাকে তাহলে একজন ইহুদিও নিরাপদ থাকবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদুলু এজেন্সির

বাইডেন বলেন, ইহুদিবাদী (জায়োনিস্ট) হওয়ার জন্য ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। যেখানে ইসরায়েল নেই, সেখানে বিশ্ব একজন ইহুদিও নিরাপদ নয়।

প্রেসিডেন্ট জো বাইডেন বলে, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি পাই, আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে আমরা গতিশীল পরিবর্তন করতে পারি। ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার গ্যারান্টি দেওয়ার জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন।’

গাজার রাফাতে একটি সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের রাফা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে।

ইসরায়েলে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘যদি বেন গভিরের মতো অতি রক্ষণশীল নেতা সরকারে থাকে তাহলে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে।’ তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের কথা উল্লেখ করেছেন।

বাইডেন বলেন, জিম্মি-মুক্তির চুক্তি হলে রমজানে ইসরায়েল হামলা যুদ্ধ বন্ধ করবে। এর আগে, তিনি বলেছিলেন যে তিনি আশা করেছিলেন যে সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হবে।

দোহারে জরিমানা ভয়ে পালিয়েও রক্ষা পেলনা জনসেবা ক্লিনিকের কর্মকর্তা

0

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় দুইটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসেবা ক্লিনিকে ডাক্তার জসিমউদদীন গেলে রিসিভশন ছেড়ে লাইট বন্ধ করে কর্মচাকরীরা পালিয়ে যায়। পরে মালিক পক্ষের লোক এসে ক্ষমা চান বিষয়টির জন্য।

মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ও লটাখোলায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জনসেবা ক্লিনিকে ৪ হাজার টাকা ও লটাখোলা আশা ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদে লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান অফিসের কাজে ঢাকায় থাকায় এই জরিমানার কথা মৌখিক বলেন আসেন দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীমউদ্দিন।

এবিষয়ে ডাক্তার জসিমউদদীন বলেন, আমরা আজকে ২টি ক্লিনিক জনসেবা ক্লিনিকে ৪ হাজার টাকা ও লটাখোলা আশা ক্লিনিকে ৫ হাজার টাকা জরিমানা কথা বলে এসেছি এসিল্যান্ড মহোদয় আসলে তাদের এ জরিমানা আদায় করা হবে। এদে লাইসেন্স নবায়ন না থাকায় এ জরিমানা করা হয়। তারা যদি দ্রুত এই লাইসেন্স না নবায়ন করে তাহলে তাদের হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে। আজকে আমরা জয়পাড়ার সব ৭টি হাসপাতালে গিয়ে লাইসেন্স ও অন্য বিষয় চেক করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি কর্মকর্তা আনোয়ার হোসেন।

দোহারে মসজিদ কেন্দ্র করে সংঘর্ষ: আত্মরক্ষার্থে ৯৯৯-এ ফোন

0

মো: আল – আমিন, শেখ সোহেল, জুবায়ের শরিফঃ ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় পাশাপাশি দুইটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর শিমুলিয়া এলাকায় একটি মসজিদের জমি ওয়াকফো করা না থাকায় জুম্মার নামাজ পড়তে রাজি হয়নি বেশকিছু মুসুল্লি। পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে অন্যত্র একটি জমি দারুল উলুম হেফযু উম্মাহ নামে ওয়াকফো করে নেয়, স্থানীয় বেশ কয়েকজন। সেখানে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় শুরু করেন। এতে ক্ষীপ্ত হন পূর্বের মসজিদের কিছু মুসুল্লী। তারা স্থানীয় দেলোয়ার বাদশার বাড়িতে ডেকে নিয়ে নতুন মসজিদ নির্মাণের পক্ষে থাকা আব্দুল জলিলসহ অন্যান্যদের মারধর করা হয়।

আহতরা অভিযোগ করেন, মীমাংসার জন্য ডেকে পূর্বপরিকল্পিতভাবে ঘটু খালাসী, বিল্লাল খালাসী,আক্তার খালাসী, স্বপন খালাসী,বিদ্যুৎ খালাসী,শান্ত খালাসী,জাকির মোড়লসহ অজ্ঞাত আরও ১৪/১৫ জন তাদেরকে মারধর করেন এবং দেখে নেয়ার হুমকি দেন। এসময়, বাধা দিলে একই পরিবারের আব্দুর রব, রোকসানা ও অজুফা বেগমকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আহতরা আত্মরক্ষার্থে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে, পুলিশ  আহতদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত আব্দুল জলিল এর শালক তুহিন মোল্লা বলেন, তারা মসজিদ উঠাইতে দিবে না। এ বিষয় নিয়ে  চেয়ারম্যান নিকট গিয়েছিল। তখন সে বলছিল; মসজিদ উঠাও। সেই সাথে নারিশা ইউনিয়ন চেয়ারম্যান মসজিদ উঠানোর অনুমতি দেওয়ায় এলাকাবাসী মিলে মসজিদটি উঠায়। মসজিদ উঠানোর পরে খালাসীরা বিচারের নামে এক জায়গায় বসায়ে পরিবারের সবাইকে মারধর করে।

অভিযুক্ত বিল্লাল খালাসীকে ফোন দিলে তিনি বলেন, পাশাপাশি দুইটি মসজিদ দুই পক্ষের হওয়ায় আমরা বলছিলাম নির্বাচনের পরে বসে সমাধান করব। পরে তারা অপেক্ষা না করে মসজিদ নির্মাণ করেন। রবিবার সবাইকে নিয়ে বসলে, ওদের পক্ষ থেকে ভিডিও করায় সেখানে  ঝামেলায় চর-থাপ্পরের  ঘটনা ঘটে।

অভিযুক্ত ঘটু খালাসী বলেন, হামলার বিষয়ে সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট সেখানে উপস্থিত ক্ষেত্রে প্রশাসনের লোকজন ছিল। ওই ধরনের কোনো ঘটনা ঘটে নি।

অভিযুক্ত আক্তার খালাসী বলেন, এখানে এক স্থানে দুটি মসজিদ হতে পারেনা। কমিটি করে একটি মসজিদ থাকলে শান্তি ফিরে আসবে। এ সময় তিনি মারধরের বিষয়টি অস্বিকার করে বলেন, তারা এলাকায় আধিপত্য বিস্তার করতে অন্য একটি মসজিদ দিয়েছে।

উক্ত ঘটনার বিষয়ে নারিশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, তারা মসজিদ দূরে থাকায় নতুন মসজিদ নির্মাণের জন্য অনুমতি চাওয়ায়, আমি অনুমতি দেই। বিষয়টি উপজেলা চেয়ারম্যান অবহিত আছেন, তিনিও জনস্বার্থ অগ্রাধিকার দিয়ে নির্মাণের কথা বলেছেন। তবে, আমরা পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঘটনা জানতে পারি। বিষয়টি পুলিশের তদন্তানাধীন হওয়ায় এবিষয় নিয়ে এখন আর মন্তব্য করতে চাই না। তাই, সকলের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত।

এ ব্যপারে দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম বলেন, মারধরের বিষয়ে একটি অভিযোগ হয়েছে এবিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পবিত্র শবেবরাত আজ

0

মহিমান্বিত রজনী লাইলাতুল বরাত আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি)। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবেবরাত পালিত হবে।

হিজরী বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। পবিত্র শবেবরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র শবেবরাত। মুক্তির রজনী নামেও পরিচিত এই রাত। হাদিস শরিফে এই রাতের নাম ‘লাইলাতুন নিসফে মিন শাবান’ অর্থ- মধ্য শাবানের রাত।

এই রাতে স্বয়ং আল্লাহতায়ালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন। রিযিক বৃদ্ধির জন্য আহ্বান করেন। অসুস্থদের সুস্থতার সুসংবাদ দান করেন মহান সুবহানাহু ওয়া তায়ালা। ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবেই বান্দাকে ডাকতে থাকেন তিনি। এসব কারণে এ রাতের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত অন্যান্য সাধারণ রাতের তুলনায় অনেক বেশি।

এই রাতে রাস্তায় হাঁটাহাঁটি, ঘোরাফেরা, আতশবাজি, পটকা ফুটানো, হালুয়া রুটি বানানোসহ অন্যান্য দুনিয়াবী কাজে ব্যস্ত না থেকে যথা সম্ভব আল্লাহ তায়ালার ইবাদাতে, জিকির আজকার, তওবা ইস্তিগফার, দলবদ্ধ না হয়ে একাকী কবর জিয়ারত, নফল নামাজ ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে যতটুকু সম্ভব রাত যাপন করা সওয়াবের কাজ। আর শবে বরাত পরবর্তী দিনে রোজা রাখা অনেক বড় নেক আমল।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন শাবান মাসের মধ্যবর্তী রাত উপস্থিত হয় তখন তোমরা এ রাত (ইবাদতের মধ্যে) জাগরণ কর এবং দিনে রোজা রাখ (ইবনে মাজাহ, হাদিস, ১৩৮৮)।

অন্যত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই রাতে আল্লাহ তায়ালা প্রথম আসমানে অবতরণ করেন এবং ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বলতে থাকেন গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কে আছ? আমি তাকে ক্ষমা করে দিব। অসুস্থতা থেকে সুস্থ চাওয়ার কে আছ আমি তাকে সুস্থ করে দিব। রিযিক অন্বেষণকারী কে আছ? আমি তার রিযিকের ব্যবস্থা করে দিব। কে আছ তওবাকারী? আমি তার তওবা কবুল করে নিব (আল হাদিস)।

হযরত মুআয ইবনে জাবাল রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতপর শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন।’ (কিতাবুস সহীহ, হাদীস- ৫৬৬৫)

এই রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান-খয়রাত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা, ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা ও বিভিন্ন মহামারি থেকে মুক্তির জন্য মুসলমানরা মোনাজাত করবেন। এছাড়া অনেকেই এ রাতে মা-বাবাসহ আত্মীয়দের কবর জিয়ারত ও দোয়া করেন।

একুশে বইমেলায় দোহারের ডা জেসমিন আক্তার সুমা খানের প্রথম উপন্যাস “মঙ্গা”

0

ডা.জেসমিন আক্তার সুমা খান। যিনি একাধারে একজন সরকারি চিকিৎসক এবং একজন সাহিত্য চিন্তক। তিনি তার সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন উপজেলার সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

ডা.জেসমিন আক্তার সুমা খানের নিজ বাড়ি দোহার উপজেলার পৌরসভার খারাকান্দা এলাকায়। তার পিতার নাম আবু বক্কর সিদ্দিক। যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। দোহার পৌরসভার কাজীবাড়ি নামে সকলে তাদের চিনে জানে।

এবারের অমর একুশে বইমেলা ২০২৪ সালে ডা.জেসমিন আক্তার সুমা খানের প্রথম উপন্যাস প্রকাশিত হয়। উপন্যাসটির নাম” মঙ্গা”। গত ১৬ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার বিকেল ৫ টায় বাংলা একাডেমি চত্বরে বইটির মোড়ক উন্মোচিত হয়। আজ নিউজ ৩৯ এর সাথে ডা জেসমিন আক্তার সুমা খানের কথা হয় তিনি নিউজ ৩৯ কে জানায় –

” বই পড়া ও লেখালেখির অভ্যাস আমার ছোট বেলা থেকেই। আমি বিভিন্ন পত্রিকায় আমার ছোটো বড় কবিতা, গল্প লেখা গুলো পাঠাতাম। নয়াদিগন্তের ডাংগুলি সাপ্তাহিক, মাসিক সংখ্যায় আমার এবং আমার ছোট বোনের লেখাগুলি ছাপাতো। সেই থেকেই শুরু লেখালেখির । দুই বোন পাল্লা দিয়ে লেখা পাঠাতাম।

বরিশাল মেডিকেল কলেজে পড়ার সময় অনেক গল্প উপন্যাসের বই আমি পড়েছি। ডাক্তারি পড়ার পাশাপাশি তখনও সাহিত্য চর্চা করতাম।

পেশাগত জীবনে আমার পোস্টিং যখন ঠাকুরগাঁও তখন থেকে আমি এই উপন্যাস লেখা শুরু করি। তখন পেশাগত দায়িত্ব পালন করায় উপন্যাসটি সম্পূর্ণ শেষ করতে পারিনি। পরবর্তীতে অল্প অল্প করে দীর্ঘ ১০-১২ বছর পর ২০২৪ সালে উপন্যাস আকারে প্রকাশিত করতে পেরেছি। উপন্যাসের নাম দিয়েছি মঙ্গা।

আমরা মঙ্গা শব্দের সাথে পরিচিত। বাংলাদেশের উওর বঙ্গের খরা প্রবণ অঞ্চলের দুর্ভিক্ষের কারনে এই অঞ্চলকে মঙ্গা নামে ডাকা হয়। আমি ঠাকুরগাঁও থাকাকালীন সময়ে দেখেছি প্রত্যন্ত এলাকার মানুষের দুর্দশা। তারা কিভাবে বছরের ৩-৪ মাস দারিদ্র্যের সাথে যুদ্ধ করে। আর সামান্য অসুস্থতার জন্য অবহেলায় মারা যায়।

একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্যসেবা এবং একটি পরিবারের মঙ্গা থেকে উঠে আসার কথা উপন্যাস আকারে এসেছে। যেখানে সামান্য রোগে অবহেলায় মারা যায়, সেখানে স্বাস্থ্যসেবা কিভাবে সহজে দেওয়া যায় এবং রোগ সম্পর্কে সচেতন করে তোলা যায় তা দেখানো হয়েছে।অন্যদিকে একটি পরিবার কিভাবে তার দারিদ্রকে জয় করে মঙ্গার তকমা থেকে বেরিয়ে আসতে পারে সে উপায় দেখানো হয়েছে । আর সেখানে সরকার এবং অন্যান্যদের করনীয় কি? তা তুলে ধরা হয়েছে।

আমি আশাবাদী বইটি মানুষ পড়বে। বইটি বাস্তবতার সাথে মিল রেখে লেখা। এই বইটি একুশে বই মেলার ৩৮১ স্টলে চয়ন প্রকাশনীতে পাওয়া যাবে।

জয়পাড়া পাইলট স্কুলে স্কাউট গ্রুপের ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত

0

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের পক্ষ থেকে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল(বিপি) ২২শে ফেব্রুয়ারী জন্মদিন, ডে-ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট লিডার মঞ্জুরল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.খালেক, স্কাউট লিডার ঢাকা জেলা (এলটি) ও কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ।

এসময় অতিথি বৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গরার লক্ষ্যে স্কাউট’স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো” এই স্লোগানের সাথে আমরা এগিয়ে যাবো।

বিপি দিবস উদযাপনে স্কাউট পতাকা উত্তোলন করেন,ঢাকা জেলার স্কাউট লিডার ইসহাক হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারিশা উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার সঞ্জয় বিশ্বাস,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ খন্দকার, সালাউদ্দীন আহম্মেদ,সিনিয়র সহ:শিক্ষক
মিজানুর রহমান মল্লিক,মাসুদুর রহমান
সিনিয়র সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মোশাররফ হোসেন, মোরাদ হোসেন সহ আরো অনেকেই।

এসময় সার্বিক পরিচালনায় ছিলো, রিফাত,রাকিব,তোহরা,আকাশ,আজিজুল।

রমজান মাসেও হামলা অব্যাহত থাকবে: ইসরায়েলি মন্ত্রী

0

নতুন কোনো যুদ্ধবিরতির চুক্তি না হলে পবিত্র রমজান মাসেও গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে গতকাল বুধবার তিনি এমনটি জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বেনি গ্যান্টজ বলেন, ‘আমরা পথ খোঁজা বন্ধ করব না। আমাদের ছেলে-মেয়েদের বাড়িতে আনার কোনো সুযোগ হাতছাড়া করব না। যুদ্ধবিরতির সম্ভাব্য অগ্রগতির প্রাথমিক লক্ষণ রয়েছে।’এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২৯ হাজার ৩১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজাকে ডেথ জোন হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, বুধবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফায় ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ১২ জনের বেশি নিহত হয়েছেন।

গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘গাজা ডেথ জোনে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ অঞ্চল ধ্বংস হয়ে গেছে। মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি মানুষের। আরও অনেকে নিখোঁজ আছে। আশঙ্কা করা হচ্ছে, তাদেরও মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় ১১৮ জন নিহত হয়েছেন।

গত গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে। আর জিম্মি করে ২৫৩ জনকে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

 

যে ১০ কারণে দোয়া কবুল হয় না

0

ইবরাহিম ইবনে আদহাম (রহ.) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তাঁর পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল, ‘আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া (বাহ্যত) কবুল হচ্ছে না।’ তখন তিনি বলেন, ‘ওহে বসরার অধিবাসী, ১০টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে :

১. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত, কিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না।

২. তোমরা দাবি করো—রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো, কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ করে থাকো।

৩. তোমরা কোরআন পড়ো, কিন্তু সে অনুযায়ী আমল করো না।

৪. তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো।

৫. তোমরা জান্নাতে যেতে উদগ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না।

৬. তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ।

৭. তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না।

৮. ঘুম থেকে জেগে ওঠার পর থেকে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।

৯. তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো, কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না।

১০. তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না।’ (হিইয়াতুল আউলিয়া : ৮/১৫, ১৬)

আমাদের ভেবে দেখা উচিত, আমাদের অন্তর এসব বিষয়ে মরে গেছে কি না।

ঢাকা-১ এ কোন কাঁচা রাস্তা থাকবে না: দোহারে সালমান এফ রহমান

0

দোহার (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, সালমান এফ রহমান আরো বলেন, স্বাধীনতা আন্দোলনের প্রথম অংশ ছিল ভাষা আন্দোলন। ১৯৫২ সালের আন্দোলনের পর জাতির পিতা লক্ষ্য করলেন আন্দোলন ছাড়া স্বাধীনতা সম্ভব নয়। তখন থেকে তিনি স্বাধীনতার প্রস্তুতি নিতে শুরু করলেন। ৭১ সালে গিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা সফলতা পেলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। আজকে তার সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আর্ন্তজাতিকভাবে উন্নয়নের রোল মডেল স্বীকৃতি পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আমরা দেশে স্বাধীনতার সফলতা ভোগ করছি।

বুধবার বেলা সাড়ে ১২টায় দোহারের জয়পাড়া পাইলট হাইস্কুলের বড় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বীরত্বের জয়গান নামে চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, নতুন সরকার গঠনের পর এবার একনেক বৈঠকে ঢাকা জেলার রাস্তার উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে। তার মধ্যে দোহার নবাবগঞ্জের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামীতে দোহার নবাবগঞ্জে কোন কাঁচা রাস্তা থাকবে না। এ বিষয়ে এলজিইডি কর্মকর্তা ও উপজেলা কর্মকর্তা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে আমি উন্নয়নের পরিকল্পনা নিয়ে বৈঠক করেছি।দোহারের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য বক্তব্য রাখেন দোহার উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন,দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন , দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম।

সে সময় উপস্থিত ছিলেন, বেক্সিমকো গ্রুপের পরিচালক সায়ান এফ রহমান, মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সংরক্ষিত নারী আসেন এমপি শেখ আনার কলি পুতুল, দোহার পৌর মেয়র মো. আলমাছ উদ্দিন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান।

এর আগে এমপি উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে দোহারের জয়পাড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠান শেষে এমপি দোহারের চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরণ করেন।