দোহারে বিদেশী মদসহ আটক করেছে র‍্যাব

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহার উপজেলায় সাতভিটা এলাকা থেকে বিদেশী চার বোতল মদসহ মো. সেন্টু (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। আটককৃত মো. সেন্টু উপজেলার নারিশা গ্রামের শেখ হাশিমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার সাতভিটা গ্রামে রব ফকিরের বাড়ীর দক্ষিণে সাতভিটা পাকা রাস্তার ওপরে বিদেশী হুইস্কি ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদে ভিত্তিতে র‍্যাব-১১ এর সহকারি কমান্ডার এএসপি মংনেথোয়াই মারমার নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত স্থান থেকে মো. সেন্টুকে চার বোতল বিদেশী হুইস্কি মদসহ আটক করে।

পরে উদ্ধারকৃত মদসহ আসামিকে দোহার থানায় সোপর্দ করে। এ ঘটনায় দোহার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...