দোহার বাজারে জমি দখলের চেষ্টা, সেনাবাহিনীর হস্তক্ষেপে কাজ বন্ধ

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার ছন্দুমিয়ার বাজারে (দোহার বাজার) জোরপূর্বক দোকান উচ্ছেদ এবং ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার ওরফে পীর ডালু শাহ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ব্যবসায়ীদের দাবি, দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির দীর্ঘদিন আগে বাজার এলাকায় জমি ক্রয় করে সেখানে তিনটি দোকান নির্মাণ করে ভাড়া দেন। সম্প্রতি দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার ওই জমি জোরপূর্বক কিনে নিতে চান। জমির মালিকরা এতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালেই ডালু খন্দকারের নেতৃত্বে একদল লোক এসে দোকান উচ্ছেদ শুরু করে এবং জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা করে। এসময় দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী মিঠু পাল বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উচ্ছেদ কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে পুলিশের নির্দেশ উপেক্ষা করে উচ্ছেদ কাজ চলতে থাকে। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

দোহার বাজারে জমি দখলে

এ বিষয়ে দোহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মতিন চোকদার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি ডালু খন্দকারকে বলেছিলাম, দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছাতে। ব্যবসায়ীকে মারধরের বিষয়টি নিয়েও আমরা সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।”

অভিযুক্ত ডালু খন্দকারের কাছে এ বিষয়ে বক্তব্য চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এদিকে জমির মালিক নজরুল ইসলাম মুক্তার বলেন, “আমরা স্পষ্ট করে বলেছি জমি বিক্রি করব না। তারপরও আমাদের দোকান ভেঙে দেওয়া হলো। আমরা এই অন্যায়ের বিচার চাই।”

দোহার বাজারে জমি দখলে

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...