দোহারে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আতঙ্কে এলাকাবাসী ।

প্রকাশ:

শেয়ার করুন:

আবু নাঈম দোহারঃ দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা রাস্তার মধ্যে একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত রাস্তা থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা ঈদগাহ মাঠ থেকে শিলাকাঠা বড় মাদ্রাসা ও কবরস্থানে পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সাধারণ যাত্রী ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে এ রাস্তা দিয়ে। আর এ রাস্তার মাঝে রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই খুটির কারনে এই রাস্তায় চার চাকার কোন যানবাহন প্রবেশ করতে পারে না। বিশেষ করে অসুস্থ রুগীকে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না এই এলাকায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

উপজেলায় প্রথম, এবার জেলা পর্যায়ে বেগম আয়েশা পাইলট

নিজস্ব প্রতিবেদক: “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং...

দোহারে জনগণকে গ্রাম আদালত সম্পর্কে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

আল আমিন: দোহারে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি...

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার...

দোহারে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের কর্মী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।...