দোহারে আওয়ামীলীগ সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রকাশ:

শেয়ার করুন:

দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুলের দোহারের বাড়ীতে রাত সাড়ে নয়টায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় প্রায় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে নজরুল ইসলাম বাবুল এ সময় ঢাকা ছিলেন। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দোহার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি(তদন্ত) সহ নেতা- কর্মিরা ছুটে যান ঘটনাস্থলে। 

এ ব্যাপারে আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল নিউজ৩৯ কে বলেন, আমি বর্তমানে ঢাকা আছি। চলে আসার পর ঘটনাটি ঘটেছে। সম্ভবতঃ আমাকে ভয় দেখানোর জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। আর আমার সাথ সকল রাজনৈতিক দল ও ব্যাক্তির সুসম্পর্ক; তাই কেউ প্রতিহিংসা করে করেছে বলে মনে করিনা।
ওসি কামরুল নিউজ৩৯কে বলেন্‌ কয়েকটি পটকা ফোটানো হয়েছে।আমরা বিষয়টি তদন্ত করছি। দোহার উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক দ্বীন ইসলাম নিউজ৩৯কে জানান, এ রকম ঘটনা অপ্রত্যাশিত। আমরা দ্রুত অপরাধীর গ্রেফতার দাবী করছি। ছাত্রলীগ এহেন কাপুরুষত কাজের তীব্র নিন্দা জানাচ্ছে। 

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...