দোহারে পিকেটিংয়ে আটক ২, প্রশাসনের কঠোর অবস্থান

প্রকাশ:

শেয়ার করুন:

ইমরান ফয়েজ/ পলাশ ♦ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালে দোহারে ৩টি স্থানে পিকেটিং হয়েছে। আর এই ঘটনায় পিকেটিং করার সময় দোহার থানা পুলিশ ২ জনকে আটক করেছে। দোহার বাজারে টায়ারে আগুন লাগানোর সময় সুতারপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি হাকিম মোল্লা গ্রেফতার হয়।

পালামগঞ্জে টায়ারে আগুন দেয়ার সময় রাইপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক  শামু (পিতা- মৃত আইয়ুব আলী) গ্রেফতার হয়েছে।

এছাড়া হরতাল সমর্থকেরা কার্তিকপুর, করিমপুর, লটাখোলা ও নারিশা পশ্চিম চরে অগ্নি-সংযোগ করে মিছিল করে।

এ ব্যাপারে দোহার থানার এস আই মাসুদ বলেন, গতকাল রাত থেকে পুলিশ জানমালের নিরাপত্তার সাথে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। ঢাকা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের চলাচলের নিরাপত্তায় আমাদের এই টহল অব্যহত থাকবে।

 দোহার উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দীন আহমেদ নিউজ৩৯কে বলেন, “হরতাল আমার গণতান্ত্রিক অধিকার। আর পুলিশ জনগণের সেবক। আমি এই ধরনের অভিযান ও গ্রেফতারের নিন্দা জানাই।”

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...