আব্দুল মান্নানের বাড়িতে ককটেল নিক্ষেপের প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভা

প্রকাশ:

শেয়ার করুন:

আসিফ শেখ♦ ঢাকা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের ধানমন্ডির বাড়িতে ককটেল নিক্ষেপ করার প্রতিবাদে সভা করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপি। শনিবার বিকালে উপজেলার শুরগঞ্জ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আবেদ হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা করেন।

এসময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ওসমানী, সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. আব্দুস সালাম, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রশিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তপন মোল্লা, উপজেলা যুবদলের সভাপতি মোহসীন উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আ¯্রাফ আলী বুলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমন আহম্মেদ, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক কাজল, জাসাসের সভাপতি সালাহ্ উদ্দিন বাদল, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোকলেছ, মহিলা নেত্রী শাহীনূর আলম প্রমূখ।  

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ওসমানী আগামী রবিবার বেগম খালেদা জিয়ার হরতাল কর্মসূচী পালন করার আহ্বান জানান এবং শুক্রবার ঢাকা জেলা সভাপতির রাজধানী ধানমন্ডির বাড়িতে দুইবার ককটেল নিক্ষেপ করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...