বক্সনগরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে রোববার সকাল ৮টা দিকে ইজিবাইকের ধাক্কায় শাহজাদা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাহজাদা উপজেলার ছোট রাজপাড়া গ্রামের ইদ্রিসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৮টার দিকে বক্সনগর পুরাতন বাস স্ট্যান্ডে বাবার হোটেলে যাবার উদ্দেশ্যে রাস্তা পার হবার সময় একটি ইজি বাইক শাহজাদাকে ধাক্কা দেয়, ধাক্কায় শাহজাদা ছিটকে রাস্তায় পরলে তার মাথাসহ মুখমন্ডল থেতলে যায়। দূর্ঘটনায় শাহজাদার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। ইজি বাইকটি কোমরগঞ্জ থেকে নবাবগঞ্জ যাচ্ছিল।

দূর্ঘটনার পরপরই শাহজাদার বাবাসহ স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রওনা দেয়। ঢাকা নেয়ার পথে শাহজাদার মৃত্যু হয়।

স্থানীয় উত্তেজিত জনতা সাময়িকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ইজিবাইকসহ চালক মো. শাহজাহানকে আটক করে। শাহজাহানের বাড়ি যন্ত্রাইল। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয় নি।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...