নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি পদ্মায় ডুবে যাওয়া দুই ছাত্রের

প্রকাশ:

শেয়ার করুন:

দোহারের মৈনটের পদ্মা নদীতে ডুবে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজের ২দিনেও খোঁজ মিলেনি। গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাত পৌনে ৯টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে দোহার ও রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ ছাত্ররা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহাম্মদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিন্টু ও মানিকগঞ্জ সদর থানার রত্নাদিয়া গ্রামের নিতাই সরকারের ছেলে শাওন সরকার। তারা দুজনই এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র।

এদিকে গতকাল মৈনট ঘাটে নিখোঁজ ছাত্রদের স্বজনদের খোঁজ খবর নিতে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান। এ সময় তিনি শোকাহত দুই পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দোহারের মৈনট ঘাট এলাকায় বাসযোগে ঘুরতে আসে ওই বিশ্ববিদ্যালয়ে ২৫/৩০ জন শিক্ষার্থী। শেষ বিকালে তারা পদ্মার চরে ফুটবল খেলছিল। খেলার একপর্যায় বল নদীতে চলে যায়। মিজানুর রহমান মিন্টু ও শাওন সরকারসহ চার শিক্ষার্থী বল তুলে আনতে গেলে নদীর স্রোতে দুজন ডুবে যায়। সহপাঠীরা তাদের খোঁজে না পেয়ে স্থানীয় প্রশাসনকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত পৌনে ৯টায় থেকে উদ্ধার অভিযান চালায়। পরে রাতে অন্ধকার ও স্রোতের কারণে অভিযান বন্ধ রাখে। পরে শনিবার সকাল থেকে আবারও তারা উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালালেও গত ২দিনে তাদের সন্ধান পায়নি ডুবুরি দল।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রাফিউজ্জামান নিউজ ৩৯ কে জানান, “নদীর পানির নিচের দিকে স্রোত বেশি। তবুও চিহ্নিত এলাকায় খোঁজ চলছে। উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে”। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীন জানান, “ডুবুরি দল সর্বাত্মক চেষ্টা করছেন। মৈনট ঘাট এলাকায় পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়ার চিন্তা করা হচ্ছে”।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

দোহারে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : দেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির দোহার উপজেলা শাখার...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার ও নবাবগঞ্জে আওয়ামীলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে...