সাংবাদিক হত্যাচেষ্টার প্রতিবাদে নবাবগঞ্জে মিছিল ও সমাবেশ

প্রকাশ:

শেয়ার করুন:

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঢাকার নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা ফারুক আহমেদকে (৩৫) কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে মিছিল ও সমাবেশ করেছেন দোহার নবাবগঞ্জের সাংবাদিকেরা।

উপজেলার গালিমপুর বাজারে গত শনিবার রাত আটটায় কম্পিউটার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীরা ফারুকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং ডান হাতের কবজির রগ কেটে দেয়। ফারুক বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ফারুকের বড় ভাই সিরাজ আহমেদ রোববার রাতে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় সন্ত্রাসী ফিরোজ, রবিউল, শামীম বাবুসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
ফারুকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল নবাবগঞ্জ প্রেসক্লাব থেকে সংবাদকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে থানা মোড় ঘুরে উপজেলার প্রধান ফটক অবরোধ করে সমাবেশ করেন। এতে দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ফারুকসহ দেশের সব নির্যাতিত সাংবাদিকের বিচার দাবি করেন। ৪৮ ঘণ্টার মধ্যে ফারুকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে সময়সীমা বেঁধে দেন। এ সময় বক্তৃতা করেন মো. ইব্রাহীম খলিল, জহিরুল ইসলাম, আজহারুল হক, নাসিরউদ্দিন, মাহবুবুর রহমান, সিরাজ আহমেদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সংহতি জানান।
নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম জানান, পুলিশের একাধিক দল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

ঈদের আমেজে দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জে নির্বাচনী উত্তাপ

শরিফ হাসান, মো আল-আমিন, আশিক হোসেন, আমিনুল ইসলাম | দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার...

নবাবগঞ্জ ও দোহারে নতুন পুলিশ সুপার: কাজের মাধ্যমেই পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে

মাহমুদুল হাসান সুমন: ঢাকা জেলার নবাগত পুলিশ সুপার শামিমা বলেছেন, পুলিশের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে,...

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার — খন্দকার আবু আশফাক

মাহমুদুল হাসান সুমন : ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সোমবার দুপুরে কলাকোপা খাদ্য গুদাম-এ সরাসরি...

নবাবগঞ্জের গ্রামগুলি | গ্রামের তালিকা

নবাবগঞ্জের গ্রামগুলি পদ্মা, ইছামতি ও কালিগঙ্গা এই তিন নদীর অববাহিকায় ছড়িয়ে আছে। এর মধ্যে ইছামতি এর প্রাণ, আর...