লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় দোহারের যুবকের মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

লিবিয়ার বেনগাজীতে সড়ক দুর্ঘটনায় দোহারের হাবিবুর রহমান (২২) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় রাস্তা পারাপার হওয়ার সময় প্রাইভেটকারের চাপায় তার মৃত্যু হয়। নিহত হাবিবুর রহমান ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের বালুর চক গ্রামের তৈয়ব আলী মৃধার ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশের একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান, শাহাদত হোসেন, দুলাল একসঙ্গে লিবিয়ার বেনগাজীর একটি কোম্পানিতে চাকরি করতো।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় হাবিবুর রহমান ও শাহাদত হোসেন ক্যাম্প থেকে রান্নার তেল আনতে বের হয়। রাস্তা পার হওয়ার সময় শাহাদত পার হয়ে যায়। কিন্তু হাবিবুর রহমান পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপাদিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পরে গাড়িচালক মো. আবদুল্লাহ (৫০) বেনগাজীর থানায় গিয়ে আত্মসর্মপণ করেন । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...