দোহারে গাড়ী চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশ:

শেয়ার করুন:

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার দোহার উপজেলায় মাছ ভর্তি পিকআপ ভ্যানের চাপায় শেখ আদম আলী (৬৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহত শেখ আদম আলী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর গ্রামে।

১১ সেপ্টেস্বর বুধবার ভোরের দিকে উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় গাড়ীর চালক মো. বাবুল (৩২) কে গাড়িসহ আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত গাড়ী চালক বাবুল মুন্সিগঞ্জ জেলার কাঠপট্টি এলাকার মৃত নূর উদ্দিন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে উপজেলার নারিশা ইউনিয়নের পশ্চিমচর বেলতলার একটি মসজিদে নামাজ শেষে শেখ আদম আলী রাস্তার পাশদিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় শ্রীনগর থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ন-১৬-৩৩৭০) একটি মাছভর্তি পিকআপ ভ্যান আদম আলীকে চাপা দিয়ে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থল থেকে আদম আলীর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নবাবগঞ্জ থেকে ঘাতক গাড়ীসহ চালক বাবুলকে আটক করা হয়।
দোহার থানার উপ-পরিদর্শক মো. হারুন-অর-রশিদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিডর্ফোড হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসলে আইনী প্রক্রিয়া শুরু করা হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...