প্রশাসন ও কেন্দ্রের সহায়তায় শিক্ষার্থীবান্ধব পরীক্ষা অনুষ্ঠিত হবে – পদ্মা কলেজ অধ্যক্ষ

প্রকাশ:

শেয়ার করুন:

দোহারের এইচ এস সি পরীক্ষার নতুন ভেন্যু কেন্দ্র হয়েছে পদ্মা কলেজ। এই ব্যাপারে পদ্মা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জালাল হোসেন নিউজ৩৯ কে বলেন, গত বছরও বেগম আয়েশা কলেজ পরীক্ষার একদিন আগে ভেন্যু হয়েছিল। এবার তা বাদ হয়ে নতুন ভেন্যু হয়েছে পদ্মা কলেজ। মালিকান্দা কলেজের দূরত্বে নিকটবর্তী হওয়ায় এবং অবকাঠামো ভালো হওয়ায় আমরা সর্বোচ্চ মান বজায় রেখে ভালো পরীক্ষা উপহার দিবো। শিক্ষার্থীরা যেন স্বচ্ছন্দে এবং স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারে, আমরা পদ্মা কলেজ পরিবার সে ব্যাপারে সচেষ্ট। তিনি আরো বলেন, আমার সন্তান পরীক্ষা দিয়েছে গতবার, বর্তমানে সে বুয়েটে অধ্যয়নরত। তার জন্য যেমন পরীক্ষা কেন্দ্র আমি প্রত্যাশা করি, একই রকমভাবে আমার কাছে প্রতিটি শিক্ষার্থী, আমার সন্তান। আমি তাদের জন্য স্বাভাবিক ও স্বচ্ছন্দ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করবো।

তিনি আরো বলেন, প্রশাসন ও কেন্দ্রের সহায়তায় শিক্ষার্থীবান্ধব পরীক্ষা অনুষ্ঠিত হবে । আমি সার্বিকভাবে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, বিশেষ করে জয়পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ তাপস কুমার নন্দী সহ জয়পাড়া কলেজকে ধন্যবাদ জানাই সার্বিক সহায়তা করার জন্য। এছাড়া মালিকান্দা ও মেঘুলা কলেজের অধ্যক্ষ অজয় রায় কেও বিশেষ ধন্যবাদ সার্বিক সহায়তা করায়।

এছাড়া নতুন ভেন্যু হওয়ায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কলেজ গভর্ণিংবডি সভাপতি ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদ্বেষ্টা মেজর জেনারেল (অবঃ) ডাঃ এ আর খান, আই জি আর বাংলাদেশ ও সাবেক জেলা জজ ড. খান মোঃ আব্দুল মান্নানকে  আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসাথে মালিকান্দা ও মেঘুলা কলেজের শিক্ষার্থীদের পদ্মা কলেজে স্বাগতম জানান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...