দোহারে পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ ৬ জন গ্রেপ্তার

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকা প্রতিনিধি: ঢাকার দোহার থানা এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) রাতে দোহার থানার এসআই মোহাম্মদ মাহতাব উদ্দিন, এসআই মোঃ সজিব হোসেন এবং এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন ডাকাত দলের সদস্য, ৪টি ওয়ারেন্টের আসামি, ৩ জন সাজাপ্রাপ্ত (বডি) আসামি, ১ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং ১ জন ভ্রাম্যমাণ আসামি রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:
১. লিটন মোল্লা (২০): পিতা-সালাম মোল্লা, সাং-কুতুবপুর।
২. মোঃ সালাম মিয়া (৪৭): (কোষাধ্যক্ষ, বিলাসপুর ইউনিয়ন যুবলীগ), পিতা-মৃত ইব্রাহিম হাওলাদার, সাং-কুলছড়ি।
৩. রনি: পিতা-মোঃ সালাম, সাং-নাগেরকান্দা।
৪. আকলিমা: পিতা-আয়ুব আলী, সাং-দক্ষিণ শিমুলিয়া।
৫. হাজী মোঃ আবুল কালাম: পিতা-মৃত নুরু মুন্সি, সাং-দক্ষিণ শিমুলিয়া।
৬. দেলোয়ার হোসেন (২৪): পিতা-আবুল কালাম, সাং-মধুর খোলা।

দোহার থানা পুলিশ জানায়, রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৫৭

হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯ মাসের শিশুসন্তান। শোকে স্তব্ধ বাবা। মায়ের কান্না। হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার...

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি স্থগিতের তাগিদ স্পেনসহ তিন দেশের

ইসরায়েলের সঙ্গে ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাগিদ দিয়েছে সদস্যদেশ স্পেন, স্লোভেনিয়া...

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...