দোহারে পদ্মার ভাঙনে বাড়ছে ভূমিহীন পরিবারের সংখ্যা

প্রকাশ:

শেয়ার করুন:

“কেউ কোন দিন ঘর বাইন্ধনা পদ্মা নদীর তীরে, আমির কে সে এক পলকে পথের ফকির করে।” এই কথার সত্যতা মিলেছে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের নয়াডাঙ্গী গ্রামের হাজেরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার জীবনে।

সকালে যিনি বাড়ি ও অনেক জমির মালিক বিকেলে সে সর্বহারা, কপালের লিখন না যায় খণ্ডন। “আমাগো কপালের এই লিখন আছিলো বাবা আক্ষেপ কইরে‌ কি হইবো। গরীব মানুষ্যের কষ্ট কারো যায় আসে না একদিন আগে তার বসত বাড়ি নদীতে ভেঙে নিয়ে গেছে”, ভাঙ্গনের শিকার বসত বাড়ীর অবশিষ্ট অংশে রান্না করছিলেন রহিমা বেগম। আর চোখের জল আঁচলে মুছতে মুছতে এভাবেই তার মনের কথা ব্যক্ত করছিলেন।

বর্ষা মৌসুম শুরু হতেই দোহারের নয়াবাড়ী ইউনিয়নে পদ্মা ভাঙ্গনে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। গত কয়েক দিনে প্রায় ২৫/৩০ টি পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাহ্রা গ্রামের বাসিন্দা আলম ব্যাপারী বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দোহারে তার নিবার্চনী সভায় দোহার-নবাবগঞ্জবাসীকে পদ্মার ভাঙ্গনরোধে বেড়ীবাঁধ নির্মাণের অঙ্গীকার করলেও ৬ বছরে ও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় নি। আমরা এখনো আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রত আমাদেরকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন ।

সরকার ও জনপ্রতিনিধির পরিবর্তন হলেও দোহারের পদ্মা পাড়ের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না এমন দাবী তাদের। চলতি বর্ষা মৌসুমে কয়েকদিনের টানা বর্ষণের ফলে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে স্রোতের তীব্রতা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভাঙ্গন। এতে এলাকাবাসী রাতদিন আতংকে সময় কাটাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দিনে নয়াবাড়ী ইউনিয়নের দেওয়ান বাড়ী মোড় ও নয়াডাঙ্গী গ্রামের প্রায় ১০০ টি পরিবার ভাঙ্গনের কবলে পড়ে সহায় সম্বল হারিয়েছে। এ স্থানে প্রায় ৪শ মিটার জায়গায় ব্যপক ভাঙ্গন দেখা দিয়েছে।দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইয়া বলেন, ভাঙ্গন কবলিতদের খোঁজ খবর নেয়া হচ্ছে। কিছু পরিবারকে ২০ কেজি করে চালও দেয়া হয়েছে। বিষয় উপরের মহলে জানানো হয়েছে ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...