নদী ভাঙ্গন রোধে প্রবাসীদের আমিরাতে সংবাদ সম্মেলন

প্রকাশ:

শেয়ার করুন:

আজ আজমানে নদী ভাঙ্গনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আজমান প্রবাসী দোহার-নবাবগঞ্জে বাসিন্দারা। পদ্মার রুদ্ররূপে আজ অস্ত্বিত্বের সংকটে দোহার নবাবগঞ্জ। পদ্মার এই ভাঙ্গনের হাত থেকে দোহার নবাবগঞ্জকে রক্ষা করতে জেগে উঠেছে দোহার নবাবগঞ্জের তরুণদের সংগঠন “দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট”। তাদের এই আন্দোলনের সাথে একাত্বতা জানিয়ে দুবাইতে দোহার নবাবগঞ্জের প্রবাসীরা আয়োজন করছে আজকের এই সংবাদ সম্মেলন। 

পদ্মার নিয়মিত ভাঙ্গনের ফলে আজ বিলীন হওয়ার পথে নয়াবাড়ি, বিলাশপুর, মেঘুলা, চর মাহমুদপুর। হুমকির মুখে রয়েছে মেঘুলা কলেজ, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদযালয়ের মতো উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই প্রেক্ষিতে সরকারের দৃষ্টি আকর্ষনের জন্য আন্দোলনের ডাক দেয় দোহার নবাবগঞ্জ সোশ্যাল মুভমেন্ট।  এরই ধারাবাহিকতায় দুবাইএর আজমানে আল ওয়ালিয়া হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপত্বিত্ব করবেন ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস। 

টেলি কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিবেন স্থানীয় সাংসদ সালমা ইসলাম, দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...