দোহারে অনুদান পেল ২৫ টি মসজিদ

প্রকাশ:

শেয়ার করুন:

আবুল বাশার ♦ গত ২১ তারিখ বুধবার দোহার উপজেলা চেয়ারম্যানে মাহবুবুর রহমান ২৫ টি মসজিদকে সরকারী অনুদানে পাওয়া অর্থ প্রদান করেন। ২৫টি মসজিদে ৫০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়। দোহার উপজেলার মসজিদের উন্নয়নের জন্য পাওয়া টাকা গত ২১ তারিখে প্রত্যেক মসজিদের সভাপতির কাছে হস্তান্তর করা হয়। উপজেলা চেয়ারম্যানের বাড়িতে অনুষ্ঠিত এই টাকা হস্তান্তের সময় উপজেলা চেয়ারম্যান দোহারের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করে বলেন “সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের দোহারের উন্নয়েনর জন্য এগিয়ে আসতে হবে।” তিনি বিত্তবানদের আরো বেশী করে মসজিদে দান করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অনুদান প্রাপ্ত প্রত্যেকটি মসজিদের সভাপতি ও সাধারণ সদস্যগন। এছাড়া আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলার আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...