কুঠুরি বেরিবাধে বাড়ছে চোরের উপদ্রপ

প্রকাশ:

শেয়ার করুন:

মোঃ আব্দুর রহমান ♦ নবাবগঞ্জের কঠুরী বেড়িবাদে ক্ষুদ্র পরিসরে সাজানো মুদি দোকান থেকে মাঝে মাঝেই চুরি হয় মুদিমাল। রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেলে সকালে এসে  দোকান খুলে দেখা যায় যে চুরি গেছে দোকানের মালামাল। দোকানের টিন কেটে চুরি করে নিয়ে যায় দামি দামি পন্য। কয়েক মাস যাবৎ চলছে এরকম উৎপাত। গ্রামের লোকজন অনেক চেষ্টা করেও ধরতে পারছে না চোরদের। গতপরশুও চুরি হয় এখানকার তিনটি দোকান থেকে। চোর শুধু পন্য চুরি করে নিয়েই যায় না, রাস্তা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় খাবার পন্য। প্রাশাসনের কাছ থেকে সহযোগীতা না পেয়ে অতিষ্ট এলাকাবাসী ও ক্ষুদ্র ব্যবসায়ীগণ নিরাপত্তার অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এখন রাত জেগে পাহারা দেওয়া ছাড়া আর কোন পথ নেই দোকান মালিকদের।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...