জয়পাড়ায় গজের মাপে কাপড় বিক্রি করায় জরিমানা!

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯.নেট ♦ বুধবার বেলা বারোটার দিকে জয়পাড়া বাজারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ দত্তের নেতৃত্বে বিএসটিআই এর কর্মকর্তা মোন্নাফ হোসেনকে সঙ্গে নিয়ে অভিযানে বের হন।

এসময় তারা ফলের দোকানে ওজন করার বাটখারা পরীক্ষা করেন। ওজনে কম দেবার অভিযোগে জয়পাড়া বাজারের দুই ফলের দোকানদার আব্দুল হালিম ও নূর আলম সহ ছয় ফলের দোকানদারকে জরিমানা করা হয়। এদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয় এবং তাদের কাছে থাকা বাটখারাগুলো জব্দ করা হয়। এবং ম্যাজিস্ট্রেটের সাথে ‘বেয়াদবী’ করার জন্য ফলের দোকানদার আব্দুল হালিমকে দশ বার কান ধরে উঠবস করানো হয়।

Joypara

এরপর তারা জয়পাড়া বাজারের কাপড়ের দোকানগুলোতে অভিযান চালান, এসময় তারা সরকারী মাপ মিটারের পরিবর্তে গজের মাপ ব্যবহার করায় তাজমহল বস্ত্রবিতান, বাবর বস্ত্রবিতান, হালিম বস্ত্রবিতান, নূর এ আলম বস্ত্রবিতান ও বস্ত্রপুরী প্রত্যেককে ২০০০ টাকা করে জরিমানা করেন।

Joypara

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...