অজ্ঞানপার্টির কাছে ফসল বেঁচা টাকা খোয়ালেন তিন কৃষক

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার, নিউজ৩৯.নেট ♦ সোমবার রাত নয়টা, সারাদিন জমিতে কাজ করে স্বপ্নের ফসল সাত ঝাঁকা করলা বোঝাই করে ঢাকা কারওয়ান বাজারে যান তিন কৃষক, টুলু, জহিরুল ও সহিদুল। ভালই দাম পান তারা। পরদিন খুশি মনে বাড়ী ফিরছিলেন এই তিন জন। সাথে ছিল বাচ্চাদের জন্য শীতের পোষাক, জুতা, মোজাঁ এবং সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। ৩কৃষক

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, পরদিন সকালে ঢাকা থেকে বাড়ীতে ফিরছিলেন তখন আনুমানিক সকাল (মঙ্গলবার) আটটার দিকে অজ্ঞান পার্টির ক্ষপ্পরে পড়ে প্রায় ত্রিশ হাজার টাকা তাদের কাছ খোয়ান।

পড়ে ঐ তিন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় জয়পাড়ার আরাম বাস কাউন্টারে পাওয়া যায়। বাসের কর্মীরা জানান ধলেশ্বরী ব্রীজ পার হবার পর কয়েকজন যাত্রী নেমে যান, সন্দেহ তারাই অজ্ঞান পার্টির সদস্য। 

নিউজ৩৯-এর সাংবাদিক কামরুজ্জামান টুটুল বাস স্ট্যান্ডে তাদের এই অবস্থায় পেয়ে বেলা সাড়ে এগারটার দিকে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। অজ্ঞান তিন কৃষকের পরিবারের কাছ থেকে জানা যায় যে টুলু এবং জহিরুল শ্রীনগর থানার মক্ত গ্রামের অপর কৃষক শহিদুল একই থানার আরদিপাড়া গ্রামের বাসিন্দা।

অজ্ঞান অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্স এবং কর্মকর্তাদের ব্যবহার ছিল অমানবিক। তারা ন্যূনতম সাহায্য করার জন্য এগিয়ে আসেন নি।

এই শীতে তারা এই লোকদের সামান্য একটা কম্বল ও বিছানা দিতে অপারগতা প্রকাশ করে। পরে তারা ফ্লোরে একজন এবং অপর দু’জনকে একই সীটে থাকার ব্যবস্থা করে দেন। বিছানাটি ছিল পুরানো রোগীদের ব্যবহৃত নোংড়া বিছানা।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...