এন মল্লিক কাউন্টারে হামলার অভিযোগ

প্রকাশ:

শেয়ার করুন:

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বান্দুরা বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহন কাউন্টারে হামলার অভিযোগ পাওয়া গেছে।

দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্ররা হামলা চালিয়ে এন মল্লিক পরিবহনের দুটি বাস ভাংচুর করে ও দুই বাস হেলপারকে কুপিয়ে আহত করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর সকাল ১০ টায় বান্দুরা থেকে ছাত্ররা কলেজে যেতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে বাসে পরে উঠতে বলে। এতে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে গালাগাল করে এবং ১০/১৫ জন বাসে গেলে ও অন্যরা যেতে পারে নি।

এ ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৫টায় ২৫/৩০ জনের একটি দল বান্দুরা কাউন্টারে এসে বাসে ভাংচুর করে। এরপর ক্যাশে থাকা ২ লাখ টাকা, ২০টি টিকিট বই লুট করে বলে দবী করে পরিবহন কর্তৃপক্ষ।

এসময় ছাত্ররা এন মল্লিক পরিবহনের হেলপার মো. আল-আমিন (২২) ও জিল্লুর রহমান (৩০) কে এলোপাথারী কুপিয়ে জখম করে। তাদেরকে প্রথমে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সুলতানা নাজনীন অবস্থার আশংকাজনক ভেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে আল-আমিনের অবস্থা সংকটাপন্ন।

এন মল্লিক পরিবহনের সুপারভাইজার মো. রুবেল বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই ওরা হামলা করে ক্যাশ ও টিকিট বই লুট করে। এ ঘটনার পর থেকে ঢাকা নবাবগঞ্জ সড়কে এন মল্লিক পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোসফিকুর রহমান জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এন মল্লিক পরিবহনের চেয়ারম্যান নার্গিস মল্লিক বলেন, ঘটনাটি যারাই ঘটিয়েছে তা একটি পরিকল্পিত ঘটনা। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...