ঈদুল ফিতরে বাস ও ভাড়া সংকটে পড়তে পারে দোহার-নবাবগঞ্জের যাত্রীরা

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরে বাস ও ভাড়া সংকটে পড়তে পারে দোহার- নবাবগঞ্জের যাত্রীরা। জানা গেছে আসন্ন ঈদ উপলক্ষে দোহারের অন্যতম যাত্রী পরিবহন নগর পরিবহন আসন্ন ঈদে দোহার রোডে কম বাস চালিয়ে ঢাকা টু মাওয়া রোডে যাত্রী পরিবহন করবে। তাছাড়া অল্প কিছু বাস তারা চালালেও তাতে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার চিন্তাও তারা করছে বলে জানান নগর পরিবহনের এক অফিস কর্মকর্তা।

আরাম, জয়পাড়া পরিবহন এবং নবাবগঞ্জে এন মল্লিক, বাংলালিঙ্ক, যমুনা পরিবহনও একই চিন্তা করছে বলে জানা যায়। এক্ষেত্রে ভাড়া ১০০-১৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঢাকা থেকে দোহার মাত্র ২৫ মাইল দূরে অবস্থিত। এই উপজেলার সাধারন মানুষ নিত্য প্রয়োজনে প্রতিনিয়তই ঢাকা যায়। আর এই উপজেলার মানুষের একটা বিরাট অংশ ঢাকা থাকে বিধায় প্রতি ঈদে এই লাইনের বাস গুলোতে প্রচুর চাপ পড়ে থাকে। কিন্তু বাস মালিকদের অতিরিক্ত লোভের কারনে প্রতি ঈদেই প্রচন্ড দূর্ভোগ পোহাতে হয় এই এলাকার মানুষকে।

প্রতি ঈদেই দেখা যায় অতিরিক্ত লোভ, লাভের কারনে এই লাইনে বাস না চলে ঢাকা টু মাওয়া রোডে বাস চলে। যার ফলে অবর্ননীয় দূর্ভোগে পড়ে এই এলাকার মানুষ। প্রতি বছরই এমন হয়ে আসছে জানা গেছে। এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতিমধ্যে সব চুড়ান্ত করে ফেলেছেন বাস মালিকরা।

অতিরিক্ত লাভের আশায় তারা ঈদে দোহার লাইনে বাস কম চালিয়ে, মাওয়া রোডে বাস চালাবেন তারা। ফলে প্রতিবারের মত এবারও ঈদে দূর্ভোগে পড়বে এই এলাকার সাধারন মানুষ যা কোন ক্রমেই কাম্য নয়।

প্রশাসনের এই ব্যাপারে অচিরেই নজর দেয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...