দোহারে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব অবরুদ্ধ

প্রকাশ:

শেয়ার করুন:

শনিবার দুপুরে দোহার উপজেলার অরঙ্গবাদ গ্রামে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে ভাঙনে ক্ষতিগ্রস্তরা প্রায় ১ ঘণ্টা তাকে অবরুদ্ধ করে রাখে।

আমাদের স্থানীয় প্রতিবেদক জানান, শনিবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম ও জেলা ত্রাণ, পুনর্বাসন কর্মকর্তা একরামুল হক, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন।

দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ এলাকায় পৌঁছলে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের তিন শাতাধিক নারী-পুরুষ পূর্ব ঘোষিত ত্রাণ না পাওয়ায় রাস্তায় বসে অবস্থান নিয়ে অবরুদ্ধ করে রাখেন। ত্রাণ না দিলে তাদের যেতে দেয়া হবে না বলে অবরোধকারীরা কর্মকর্তাদের জানান।

পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন সিকদারসহ প্রসাশনিক ও রাজনৈতিক নেতারা তাদের ত্রাণসামগ্রী দেয়ার আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমীন জানান, ত্রাণের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। ত্রাণের দাবিতে তারা রাস্তায় অবস্থান নিয়ে ছিল।

এ সময় সঙ্গে ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ও নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শামিম আহম্মেদ হান্নান।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...