আমি একই সঙ্গে হিন্দু এবং মুসলমান- সালমান খান

প্রকাশ:

শেয়ার করুন:

নিউজ৩৯♦ সম্প্রতি আদালতে জবানবন্দিতে নিজের পরিচয় দিতে গিয়ে ভারতীয় সালমান খান বলেছেন, তিনি একই সঙ্গে হিন্দু এবং মুসলমান।

বুধবার জোধপুরে কৃষ্ণ হরিণ হত্যা মামলার শুনানিতে উপস্থিত হলে সালমানকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে প্রথমে সালমান বলেন, তিনি একজন ভারতীয়। পরে তাকে তার ধর্ম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি একই সঙ্গে হিন্দু এবং মুসলমান।”

জোধপুরের আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুপমা বিজলানি সালমানের পরিচয় নথিবদ্ধ করার সময় এই প্রশ্ন করেন। আদালত কক্ষে উপস্থিত অনেকেই তখন সালমানকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পরামর্শ দিলেও নিজের বক্তব্যে অটল থাকেন তিনি।

এই পরিচয়ের ব্যাখ্যায় সালমান বলেন, “আমি হিন্দু এবং মুসলমান। আমার বাবা (সেলিম খান) একজন মুসলিম, আমার মা (সুশীলা চারাক) একজন হিন্দু।”

জোধপুরে কৃষ্ণ হরিণ হত্যার পাশাপাশি বন আইনের অধীনে সালমানের বিরূদ্ধে আনা হয়েছে নতুন অভিযোগ। এই অভিযোগে বলা হয়েছে অনুমোদনবিহীন অস্ত্র বহন করায় সালমানের অস্ত্র ব্যবহার অবৈধ ছিল। এদিন আদালতে দাঁড়িয়ে সালমান দাবি করেন লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এর নবায়ন করিয়েছিলেন। আর তাই তার বহন করা অস্ত্র অবৈধ ছিল না।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

জাতীয় কবির জন্মজয়ন্তী: নবাবগঞ্জে হলেও হয়নি দোহারে

মাহমুদুল হাসান সুমন: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। কিন্তু জাতীয় কবির...

অ্যান্ড্রু কিশোর না থাকার ৩ বছর আজ

  বাংলাদেশি চলচ্চিত্রে প্লেব্যাক সম্রাট হিসেবে খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে মাতিয়ে...

কালিগঙ্গা নদীতে হেইয়ো রে হইয়ো চ্যাম্পিয়ন সোনার বাংলা , রানার্সআপ নাফিজ নাঈম

কালিগঙ্গা নদীতে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ডের ডা. শাহীনের সোনার...

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির নতুন নেতৃত্ব সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি রাশিম মোল্লা

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রিড়া সংগঠক...