শোল্লায় ফসলি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাল দলিলের মাধ্যমে ফসলি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলার শোল্লা গ্রামের শোল্লা মৌজার আরএস ৩৮০ নং দাগের ২২৭৩২নং দলিল মূলে ১ একর ১৩ শতাংশ জমি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছিলেন ওই গ্রামের মৃত মোহন মণ্ডলের ছেলে গোপীনাথ মণ্ডল গং। বৃহস্পতিবার সকালে একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় সুভাষ ভট্টাচার্য গং ওই জমির ফসলহানি করে জমির ওপর ঘর নির্মাণ করতে থাকে। জমিটি তারা ক্রয়সূত্রে মালিকানা দাবি করে আসছিল। দুপুরে গোপীনাথ মণ্ডল এ বিষয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণ বন্ধ করে দেয়।

গোপীনাথ মণ্ডল অভিযোগ করেন, তার বাবা মোহন মণ্ডল ১৯৮০ সালে স্থানীয় নমেন্দ বালা দেবীর কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন। সেই সূত্রে ওই সম্পত্তি তারা ভোগদখলে আসছেন। সম্প্রতি ওই গ্রামের সুভাষ ভট্টাচার্য গং ১৩৭৯৫ নং দলিল মূলে জমি দাবি করে। কিন্তু ওই নম্বরের দলিল তল্লাশি করে তাতে তার পরিবারের নাম বা তার নামের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ওই দলিল দিয়ে ভূমি অফিস থেকে কিভাবে নামজারি করে নিয়েছেন বুঝতে পারছি না। এ বিষয়ে সুভাষ ভট্টাচার্য ওই সম্পত্তি তাদের দাবি করে বলেন, এটা তার কাকার সম্পত্তি। এতে তার পরিবারের হিস্যা রয়েছে। 

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মো. কামাল বলেন, বাদীর অভিযোগে ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুপক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সংঘাতে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়ায় এটি সমাধান করা হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...