নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুকে ২ বছর ও মিজান দেওয়ানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।  আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল কাদির মিয়ার আদালত এ কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত, বাবু উপজেলার দেওতলা গ্রামের আত্রাফ আলীর ছেলে ও মিজান দেওয়ান একই গ্রামের লোকমান দেওয়ানের ছেলে।

নবাবগঞ্জ উপজেলার উপপরিদর্শক আরিফুল কায়সার জানান, শনিবার রাতে দেওতলা এলাকায় মাদক বিক্রয়ের সময়ে বাবুকে ৭১টি ইয়াবা ট্যাবলেট ও মিজানকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত তাদের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

রাশিয়া যুদ্ধে নিহত নবাবগঞ্জের সাঈদ মোল্লা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের সাঈদ মোল্লা (৩৫)। তিনি ১৬ লাখ টাকা...

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

নবাবগঞ্জে নিখোঁজের ৮ দিন পর নারায়ণের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক আশিক হোসেন: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার আট দিন পর নারায়ণ সরকার (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত...