মো সোহেল: দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে ওষুধ ও কসমেটিকস আইন অমান্য করার দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৫ জুন) দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার জয়পাড়া হাসপাতাল রোডে অবস্থিত তমা রাইসা ফার্মেসিকে ৫ হাজার টাকা, রিপন ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং আকরাম ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তর ও দোহার থানা পুলিশের একটি দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহায়তা করে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত দিন
