আবারও বেড়েছে সোনা-রুপার দাম, ভরি কত?

প্রকাশ:

শেয়ার করুন:

দেশের বাজারে ফের বেড়েছে সোনা-রুপার দাম। তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকেই নতুন এই মূল্যতালিকা কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং আজ এক জরুরি সভায় নতুন এই দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) হিসেবে ২২ ক্যারেট স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রৌপ্যালঙ্কার ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য ৩ হাজার ৩২৪ টাকায় কেনা যাবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কার কেনার সময় ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলঙ্কারের ডিজাইন অনুযায়ী প্রযোজ্য মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হবে।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার (১৭ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট রাজবাড়ী সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্য ও...

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তরে লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রশ্নোত্তর টেবিলে...

তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপের বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের...

২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার...