দোহারে চার ডাকাত আটক

প্রকাশ:

শেয়ার করুন:

তারেক রাজীবঃ  ঢাকার দোহার উপজেলায় নারিশা পশ্চিমচর গ্রামের আরশেদ শেখের বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দোহার উপজেলার মেঘুলা রানীপুর গ্রামের রুস্তম মোল্লার ছেলে ফরিদ(৩২), পশ্চিম সুতারপাড়া গ্রামের শেখ মতিউর রহমানের ছেলে সাহাদত হোসেন(৩৫), মধুরচর গ্রামের নুর ইসলাম হাওলাদারের ছেলে মো. রফিক হাওলাদার (৩৫) ও মোজাফফর (৩৫)।

সোমবার সকালে ডাকাতদের আটক করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায, রোববার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল প্রথমে ফৈইমদ্দিন বেপারীর বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে ডাকাতরা পালিয়ে যায়।

রাত ৩টার দিকে ডাকাতরা একই গ্রামের আরশেদ শিকদারের বাড়িতে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১২ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

সকাল ৬টার দিকে দোহার উপজেলার শেষ সীমানা মোকসেদপুর ইউনিয়নের প্রধান সড়ক দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় ৩ ব্যক্তিকে ১টি মোটরসাইকেলে দেখে  তাদের গতিরোধ করতে বলে পুলিশ। মোটরসাইকেলটি দ্রুত চলে যেতে থাকলে পুলিশ তাদের ধরে ফেলে।

এ সময় ফরিদ, সাহাদাত হোসেন ও রফিক হাওলাদারের শরীর তল্লাশি করে লুটকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করেন পুলিশ। পরে মোজাফফর নামে আরও একজনকে আটক করা হয়।  দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন  ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...