দোহারে কিশোরীর আত্মহত্যা

প্রকাশ:

শেয়ার করুন:

মোহাম্মদ মামুন, নিউজ৩৯ ♦ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দোহারের বৌ-বাজারে মিলি আক্তার (১৬) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে বেগম আয়েশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা মখলেসুর রহমান, মা রেণু আক্তার; বাবা বিদেশ প্রবাসী।

প্রতিবেশীরা জানায়, রাতে প্রেমঘটিত বিষয় নিয়ে মায়ের সাথে মিলির ঝগড়া হয়। সকালে মিলির মা মিলির ছোট ভাইকে স্কুলে দিতে যায়, স্কুল থেকে বাড়ি ফিরে এসে তার মা দেখে যে মিলি তার রুমের দরজা বন্ধকরে আছে।

মিলির মা মিলিকে কয়েকবার ঘর খোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু ভেতর থেকে কোন শব্দ না পাওয়ায় মিলির মা চিৎকার করেন। তার চিৎকারেএলাকার লোকজন এসে দরজা খুলে মিলিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায়  ঝুলন্ত দেখতে পায়। পরে মিলিকে দোহার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এস আই কামরুল এসে লাশ ময়না তদন্তের জন্য চাইলে তার পরিবারের অনুরোধে মিলির লাশ বাড়িতেই রেখে দেওয়া হয়। তবে পুলিশ প্রাথমিক তদন্তের জন্য মিলির কিছু খাতা এবং ডাইরি নিয়ে যায়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...