জয়পাড়ায় ইর্স্টান ব্যাংকের ৫১ তম শাখার উদ্বোধন

প্রকাশ:

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার

গত ২৫ তারিখে দোহারের জয়পাড়াতে উদ্ভোধন হলো ইর্স্টান ব্যাংকের ৫১ তম শাখা। গত মঙ্গলবার জয়পাড়া আশরাফ আলী সুপার মার্কেটে দোহার শাখার উদ্ভোদন করেন দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য, গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খান।

 এসময় আরো উপস্থিত ছিলেন ইর্স্টান ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান নুর আলী, ইর্স্টান ব্যাংকের ব্যবস্থাপক ইফতেখার আলী রেজা।

দেশের অন্যতম ব্যাংক ইর্স্টান ব্যাংক অবশেষে তার শাখা উদ্ভোদন হলো প্রবাশী অধ্যুসিত দোহারে। ব্যাংকের  উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মান্নান খান বলেন   ‘দোহার-নবাবগঞ্জ বাংলাদেশের অন্যতম দুইটি আধুনিক উপজেলা। দোহার-নবাবগঞ্জের মানুষ কঠোর পরিশ্রমী, তারা অনবরত রেমিটেন্স পাঠিয়ে এই উপজেলাকে বাংলাদেশের অন্যতম রেমিটেন্স অর্জনকারী উপজেলায় পরিণত করেছে যা এই উপজেলার জন্য একটা গর্বের বিষয়।” এই ব্যাংকের শাখা প্রতিষ্ঠা হবার ফলে এই উপজেলার মানুষের বিদেশ থেকে পাঠানো টাকা আরো সহজে উত্তোলন করতে পারবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন এই ব্যাংক থেকে যেন জয়পাড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋন দেয়া হয় তার অনুরোধ করেন এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু করার অহ্বান জনান। 

এই সময় আরো বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান নুর আলী, ব্যাংকের ব্যবস্থাপক ইফতেখার আলী রেজা। তারা এই সময় এই ব্যাংকের আধুনিকায়ন সহ সহজ শর্তে ঋনের ব্যবস্থা করার ঘোষণা  করেন।

নিউজ ৩৯ এর কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...