করিমগঞ্জে বিআরডিবির অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ:

শেয়ার করুন:

মাহমুদুল হাসান সুমন : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কর্মসূচির আওতায় করিমগঞ্জ দলের সদস্যদের সাথে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা) বিআরডিবি ও যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (পরিকল্পনা) নাজমুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শেফালী ইয়াছরীন, জুনিয়র অফিসার মোঃ রাসেল এবং পজীপ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মলি আক্তারসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তেলজাতীয়, ডালজাতীয় ও মসলা জাতীয় পণ্যের আমদানি নির্ভরতা কমাতে বিআরডিবি কাজ করছে। তিনি প্রত্যেকের বসতবাড়িতে পরিকল্পিতভাবে আদা, রসুন, পিঁয়াজ, বেগুন, মরিচ, শিম, লাউ ও বিভিন্ন শাকসবজি চাষে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানদের সঠিকভাবে পড়াশোনা নিশ্চিত করার জন্যও তিনি অভিভাবকদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাঁর বক্তব্যে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং প্রতিরোধ, পিতামাতার প্রতি দায়িত্ব পালন, বৃক্ষরোপণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বিষয়ে পরামর্শ দেন। এছাড়াও বয়স্কভাতা, বিধবাভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ, চলছে তদন্ত

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার...

জয়পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধার ইন্তেকাল, শনিবার জানাজা অনুষ্ঠিত

দোহার উপজেলার ঘাটা এলাকার বাসিন্দা ও জয়পাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইস্রাফিল মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের অন্যত্র স্থানান্তর

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে সেখানে...

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

 আজ থেকে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন...