যদি কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন

প্রকাশ:

শেয়ার করুন:

কম্পিউটারের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন? নতুন করে উইন্ডোজ সেটাপ দেবেন? নাকি পাসওয়ার্ড ভাংগার চেস্টা করবেন। চিন্তা নাই। সেদিন মোবাইলের লক ভাংগা শিখিয়েছি। আজ শেখাবো কিভাবে কম্পিউটারের পাসওয়ার্ড ভাংগতে হয়।

থিওরি: কম্পিউটারে দুই ধরনের ইউজার থাকে। একজন ইউজার হলো লোকাল ইউজার এবং আরেকজন এডমিনিস্ট্রেটর। তাই একাউন্টের ধরন দুই রকমের। একটি এডমিনিস্ট্রেটর আরেকটি লোকাল। কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় যদি কেউ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড না দিয়ে থাকে তাহলে তার একাউন্ড ধুপধাপ ভাংগা যায়।

প্রাকটিকাল:১. কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করে অনবরত কিবোর্ড এর F8 বাটনে চাপতে থাকুন।

২. এক সময় একটি কালো স্ক্রিন আসবে এতে অনেকগুলো অপশন থাকবে এর ভেতর SAFE MODE সিলেক্ট করুন। এখানে মাউস কাজ করে না তাই কিবোর্ডের আপার এরো দিয়ে (উপর দিকে তীর চিহ্ন) SAFE MODE দেখাতে হবে।

৩. এন্টার বাটনে চাপ দিন।

৪. সাথে সাথে ম্যাট্রিক্স মুভির মতো শত শত কোড সামনে দেখাবে। চিন্তার কারন নেই অপেক্ষা করুন।

৫. এবার কম্পিউটার স্বাভাবিক ভাবে চালু হবে এবং ADMINISTRATOR নামে একটি লগ ইন একাউন্ট শো করবে। 

৬. ADMINISTRATOR আইকনে চাপ দিন। এবার অটোমেটিক পাসওয়ার্ড ছাড়া ঢুকে যেতে পারবেন।

৭. এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান। এবং ইউজার একাউন্ট অপশনে ঢুকুন।

৮. এবার কম্পিউটারের লোকাল লগিন নেইমটি দেখাবে। ওখানে ঢুকে পাসওয়ার্ড রিমোভ করে দিন।

৯. কম্পিউটার রিস্টার্ট করুন।এবার আপনাকে আর পায় কে। বাধা মুক্ত ভাবে কম্পিউটার চালান। ২য় পর্বে আরো কিছু ট্রিক্স দেব। যাতে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দেয়া থাকলেও কম্পিউটার এর পাসওয়ার্ড ভাংগা যাবে।

লেখকঃ সিভিল ইঞ্জিনিয়ার

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

২০২৬ সালের সেরা SEO ও AI টুলস: কন্টেন্ট র‍্যাঙ্কিং সহজ করার সম্পূর্ণ তালিকা

বর্তমান সময়ে ওয়েবসাইট র‍্যাঙ্কিং শুধু গুগল SEO-তেই সীমাবদ্ধ নয়—এখন AI সার্চ, ChatGPT, Bing Copilot এবং অন্যান্য AI প্ল্যাটফর্মেও...

গুগল পে দিয়ে কোথায় কোথায় পেমেন্ট করা যায়?

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট—যা 'গুগল পে' নামেই বেশি পরিচিত। আগামী এক...

ছবি বিক্রি করার সেরা ১০টি ওয়েবসাইট | অনলাইনে ছবি বিক্রির উপায়

বর্তমান ডিজিটাল যুগে ফটোগ্রাফি শুধুমাত্র শখ নয়, এটি একটি আয়ের উৎস হিসেবেও দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে...

এশিয়ার সেরা বিজ্ঞানী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান, বিশ্বে সপ্তম স্থান অর্জন

বাংলাদেশের কৃতী সন্তান অধ্যাপক সাইদুর রহমান আবারও এশিয়ার মধ্যে সেরা বিজ্ঞানীর স্বীকৃতি পেলেন। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ২০২৫ সালের...