দোহারে আড়িয়াল বিল সড়কে ডাকাতি

প্রকাশ:

শেয়ার করুন:

ঢাকার দোহারে আড়িয়ালবিল জালালপুর-পদ্মাবাইপাস সড়কে ডাকাতি হয়েছে।  ডাকাতদল নগদ টাকা, মোবাইল সেট ও তিনটি মোটর সাইকেল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,  বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার আড়িয়ালবিলের জালালপুর-পদ্মাবাইপাস সড়কের অফেল গাছির বাড়ির অদূরে সড়কে গাছে গুড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতদল ডাকাতি করে। 

এসময়ে তারা গালিমপুর বাজার থেকে দোহারে আসার পথে দুইটি সিএনজি থামিয়ে যাত্রীদের হাত-পা বেঁধে চকের মাঝে ফেলে রাখে। এদের একজন হাত-পা খুলে নিকটের ইট ভাটার লোকজনকে ডেকে উঠায় এবং ডাকাতদের অবস্থান জানালে ইটভাটার লোকজন ডাকাতদের ধাওয়া করলে পালিয়ে যায়। এ সময়ে ডাকাতদল নগদ আট হাজার টাকা, ছয়টি মোবাইল সেট এবং দুইটি পালসার, একটি আরটিআরসহ তিনটি মটরসাইকেল লুট করে নিয়ে যায়। 

ডাকাতির সংবাদ পেয়ে রাতেই দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে দোহার থানার এসআই অজয় কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  ঘটনাটি আমাদের থানাধীন নয়।

আপনার মতামত দিন

সর্বশেষ সংবাদ

এই রকম আরও

বান্দুরা থেকে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা পিত্তিতলা এলাকা থেকে তৌকির নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় যুবসমাজ।...

জয়পাড়ায় দোকান থেকে কর্মচারীকে তুলে নিয়ে নির্যাতন, আটক ২

ঢাকার দোহারে এক দোকান কর্মচারীকে দোকান থেকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে দুই যুবককে আটক...

দোহার প্রেসক্লাব থেকে সাংবাদিক তানজিম ইসলামকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার প্রেসক্লাবের সাধারণ সদস্যপদ থেকে সাংবাদিক তানজিম ইসলাম আহাদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রেসক্লাবের...

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শোল্লা ইউনিয়নের যুবসমাজের ‘রণহুঙ্কার’: ঐক্যবদ্ধ গ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক, নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে মাদকের নীল দংশন আর সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে এবার রুখে দাঁড়িয়েছে...