দোহারে আলোচিত শহীদ হত্যা মামলায়  ৯ আসামী গ্রেফতার 

মোঃ আল-আমিন: ঢাকার দোহারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ হত্যাকাণ্ডের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. মানিক মোল্লা (৪২), সিরুতাজ বেগম (৩৯), মো. সুমন খাঁ (৩২), মাহবুব (৫০), আমজাদ (৩৫), রিকশাচালক আল আমিন (৪২), ভাংগাড়ীর দোকানদার আল আমিন (৩৫), মালেক (৫৭), এবং শাহ আলম (৩৬)।

বুধবার দুপুরে দোহার থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

সহকারী পুলিশ সুপার জানান, গত বছরের নভেম্বর মাসের ২২ তারিখ রাতে উপজেলার লটাখোলা নতুন বাজারে অটোরিকশা গ্যারেজ মালিক শেখ শহীদ খুন হয়। এরপর তার ভাই শেখ ছোরহাব বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রাম থেকে মানিক মোল্লা ও সিরুতাজ বেগমকে গ্রেপ্তার করে।

পরে তাদের দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডের মূল হোতা সুমন খাঁকে ঢাকার দারুসসালাম থানার গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর তাদের তথ্যের ভিত্তিতে বাকিদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রেজাউল করিম ও ওসি তদন্ত (উপপরিদর্শক এসআই) মো. নুরুন্নবী ইসলাম।

সকালে খালি পেটে খেজুর খাওয়ার ১০ উপকারিতা

খেজুর খুবই উপকারী একটি শুকনা ফল। বিস্ময়কর এই ফলটিতে রয়েছে অনেক গুণ। প্রতিদিন সকালে খেজুর খেলে অনেক উপকার পাওয়া যায়। এটি শরীর সুস্থ রাখতে খুবই সাহায্য করে। শরীরের ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় ফলে। খেজুরের পুষ্টিগুণ নারী-পুরুষ উভইয়ের জন্যই উপকারী।

প্রাকৃতিক শক্তি বুস্টার: ছোট দিন এবং ঠান্ডা তাপমাত্রা আপনার আলস্য বাড়িয়ে দিতে পারে। খেজুর, গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ, এটি ক্র্যাশ ছাড়াই দ্রুত শক্তি বৃদ্ধি করে। শীতের সকালে দ্রুত ওঠা প্রয়োজন হোক বা একটি প্রি-ওয়ার্কআউট স্ন্যাক, দুটি খেজুর এখানে অনেকটা কার্যকরী ভূমিকা রাখতে পারে।

উষ্ণ রাখে
খেজুরের শরীরে প্রাকৃতিক উষ্ণতা বৃদ্ধির প্রভাব রয়েছে, যা শীতের জন্য একটি আদর্শ খাবার। এর উচ্চ-ক্যালোরি সামগ্রী তাপ উৎপন্ন করার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করে, যা আমাদের ঠান্ডায় আরামদায়ক থাকতে সাহায্য করে।

হজম স্বাস্থ্য ভালো রাখে
শীতের মজাদার খাবার কখনো কখনো পরিপাকতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। খেজুর খাদ্যতালিকাগত ফাইবারের একটি ভালো উৎস, যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। দিনে দুটি খেজুর অন্ত্রকে সুস্থ রাখে।

গর্ভবতী মা ও সন্তানের জন্য উপকারী: খেজুর গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী। খেজুরে উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে। খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ, যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য। এ ছাড়া এটি শিশুর জন্মগত রোগও নিরাময়করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
শীত বেশিরভাগ ক্ষেত্রেই সর্দি-কাশি এবং ফ্লু নিয়ে আসে। এসময় রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা গুরুত্বপূর্ণ। খেজুরে ভিটামিন সি, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সহ প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক রাখে।

হার্ট হেলথ বুস্টার
খেজুরে থাকা পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম হৃৎপিণ্ডের জন্য উপকারী খনিজ। নিয়মিত খেজুর খেলে তা রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে এবং সার্বিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বজায় রাখে। যা শীতকালে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যখন শারীরিক কার্যকলাপের মাত্রা হ্রাস হয়।

হাড় মজবুত করে
শীতকালে হাড়ের স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে যায়, তবে খেজুর আপনাকে সাহায্য করতে পারে। ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন কে সমৃদ্ধ খেজুর হাড়কে শক্তিশালী করতে অবদান রাখে এবং দীর্ঘমেয়াদে অস্টিওপরোসিসের মতো পরিস্থিতি প্রতিরোধ করতে পারে।

ত্বকের স্বাস্থ্য উন্নত করে
ঠান্ডা আবহাওয়া আপনার ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে, বাতাসে আর্দ্রতার অভাবের কারণে এটি শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায়। প্রতিদিন খেজুর খাওয়ার ফলে শীতেও আপনার ত্বকে দীপ্তিময় আভা দেখা দিতে পারে। কারণ এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে, যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং হাইড্রেশন বাড়ায়।

পুষ্টির ঘাটতি পূরণ
খেজুরে প্রাকৃতিক চিনি থাকে, এটি স্বাস্থ্যের ক্ষতি করে না। এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন থাকে। এটি শরীরে ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে। তাই যাদের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে, তারা খেজুর খান।

ছাত্রদলের ঢাকা জেলা কমিটি ঘোষণা

0

শরিফ হাসান/ মো আল-আমিন:  বুধবার (৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির  ঢাকা জেলা ছাত্রদলের উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করেন। আগামী ৪৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমাদানের জন্য নির্দেশ দেওয়া হয়। 

দক্ষিণের কমিটিতে পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। দোহার থেকে সুপার ফাউভে স্থান পেয়েছেন হাবিবুর রহমান ঠান্ডু। 

হাবিবুর রহমান ঠান্ডুর ছাত্রদলে ক্যারিয়ার বৃত্তান্ত: সাবেক সাধারণ সম্পাদক, বিলাশপুর ৮ নং ওয়ার্ড-২০০৯। 
সাবেক সাংগঠনিক সম্পাদক, বিলাশপুর ইউনিয়ন ২০১২।
সাবেক সাংগঠনিক সম্পাদক, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ২০১৭। 
সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল ২০২১। 
সাবেক যুগ্ম আহবায়ক, ঢাকা জেলা ছাত্রদল ২০২২। 
সিনিয়র সহ সভাপতি, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল – ২০২৫।  
ঢাকা জেলা ছাত্রদল উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ডালিম খাওয়ার যত উপকারিতা

টসটসে দানায় ভরা রসালো ফল ডালিম। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও সুস্বাদু। তবে ডালিম খুব একটা সস্তা না হওয়াতে অনেকে এটি এড়িয়ে চলেন। এদিকে ডালিম ফলের কিন্তু অসংখ্য উপকারিতা রয়েছে। সেগুলো জানা থাকলে খাবারের তালিকা থেকে এই ফল আর বাদ দিতে চাইবেন না। চলুন জেনে নেওয়া যাক ডালিম খাওয়ার উপকারিতা-

সুমিষ্ট ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি। এক কাপ পরিমাণ ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদার প্রায় ৩৬ শতাংশ ভিটামিন কে, ৩০ শতাংশ ভিটামিন সি, ১৬ শতাংশ ভিটামিন বি৯ ও ১২ শতাংশ পটাশিয়াম। তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি।

রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ আমাদের রক্তচাপ বেশি বা কম হয়ে গেলে সেখান থেকে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। ফলস্বরূপ স্বাভাবিক হবে রক্তচাপ।

হাড়ের ব্যথা দূর করে

যারা হাড়ের ব্যথায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন। কারণ ডালিমে থাকা বিভিন্ন উপকারী উপাদান আথ্রাইটিস ও হাড়ের সংযোগস্থলে ব্যথা দূর করতে কাজ করে। সেইসঙ্গে এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা হলে তাও উপশম করতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমায়

হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন। এই ফল আপনার শরীরের কোলস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে শরীরে রক্তচলাচল বৃদ্ধি পায়। এতে দূরে থাকে হৃদরোগের ঝুঁকি।

স্মৃতিশক্তি বাড়ায়

যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন। কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে কাজ করবে। অ্যালঝেইমার্সের রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল। শিশুর খাবারের তালিকায়ও রাখতে পারেন ডালিম।

রক্তে হিমোগ্লোবিন বাড়ায়

রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে ডালিম। এতে থাকে অনেক ধরনের পুষ্টি ‍উপাদান যা এই কাজে সাহায্য করে। ফলে দূর হয় রক্তশূন্যতাসহ রক্তের অন্যান্য অসুখে আক্রান্ত হওয়ার ভয়।

ডায়াবেটিসে উপকারী

মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী। বিশেষজ্ঞরা এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও বলে থাকেন। তাই ডায়াবেটিস হলেও নিশ্চিন্তে এই ফল খেতে পারবেন। তবে এ ধরনের রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবার খাওয়া উত্তম।

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

0

আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৬ জানুয়ারি) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গুমের ঘটনায় শেখ হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে আছেন সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ অভিযোগে এরাই মধ্যে গ্রেফতার আছেন এনটিএমসি’র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন ঘৃণ্য কাজ ধারার সাহস না পায় তারই নজির হবে এ বিচার। গুমের সাথে সংশ্লিষ্ট যেসব সংস্থার নাম উঠেছে, বিচারের মাধ্যমে সেগুলোর ইমেজ পুনরুদ্ধারের কথা জানান তিনি।

২০২৫ সালের কলেজের ছুটির তালিকা প্রকাশ

0

সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।গতকাল রবিবার ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে।

এর আগে শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।

চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এক ছুটি তালিকা প্রকাশ করা হয়।
অপরদিকে কলেজগুলো ছুটি থাকবে ৭১ দিন। এর মধ্যে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন মিলে একটানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

মোজাম্বিকে নিরাপত্তাহীনতায় ৫০০০ বাংলাদেশি

রাজনৈতিক দাবানলে পুড়ে ছারখার পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক। অভ্যন্তরীণ রাজনৈতিক দাঙ্গা থেকে প্রাণে বাঁচতে নিরাপদ আশ্রয়ের  খোঁজে ছুটছে দেশটির লাখ লাখ নাগরিক। চরম বিপাকে ভিনদেশিরা।

ঢাকায় প্রাপ্ত রিপোর্ট বলছে, দেশটিতে বৈধ-অবৈধ মিলে ৮ থেকে ১০ হাজার বাংলাদেশির বাস। যার মধ্যে অন্তত ৫ হাজার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। ওই প্রবাসীদের বেশির ভাগই ব্যবসার সঙ্গে যুক্ত।

গত ১০ দিনে প্রবাসী বাংলাদেশিদের কয়েক শ’ ব্যবসা প্রতিষ্ঠান, গ্রোসারি শপ এবং বাসাবাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুষ্কৃতকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছে দেশটিতে থাকা বাংলাদেশের অনারারি কনস্যুলেটের দপ্তর। মোজাম্বিকের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পর্তুগালের বাংলাদেশ মিশন। কিন্তু বিদ্যমান সংকট অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি দেখভালে সেগুনবাগিচা বিশেষ দায়িত্ব দিয়েছে প্রিটোরিয়ার বাংলাদেশ মিশনকে। সরকারের দায়িত্বশীলরা মানবজমিনকে গতকাল এটা নিশ্চিত করেছেন যে, নিরাপত্তাহীনতায় থাকা বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। দেশটিতে বাংলাদেশের মিশন না থাকায় অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।  পার্শ্ববর্তী কোনো দেশ হয়ে বাংলাদেশিদের ফেরানো হবে বলে জানানো হয়েছে।  ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, মোজাম্বিকে ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে। মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট ভাঙচুরও লুটপাটের তথ্য পাওয়া গেছে। সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রয়েছেন। অনেকেই ঘর-বাডি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন।

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা

সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।পাশাপাশি মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার ‘জাতীয় সমাজসেবা দিবস’ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কার যেন মনে না হয় সমাজসেবা শুধু এ মন্ত্রণালয়ের কাজ। সমাজসেবা মন্ত্রণালয়ের কাজ শুধু সবাইকে মনে করিয়ে দেওয়া সমাজ সেবার কথাটা।’

এ সময় শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব বলেও জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেওয়া, পাছে যেন কেউ ভুলে না যায় এই দায়িত্ব থেকে, দূরে সরে না যায়। এজন্য এ দিবসটি পালন করা হচ্ছে যেন দেশের সবাইকে মনে করিয়ে দেওয়া এ দায়িত্বের কথা। আশা করি, এই আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।

ফিরিয়ে আনা হচ্ছে মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশিদের

0

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) বিএম জামাল হোসেন বলেছেন, আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হচ্ছে। মোজাম্বিকের পাশের দেশ মালাউই হয়ে তাদের ফিরিয়ে আনা হবে।

বুধবার (১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন বিএম জামাল হোসেন।

বিএম জামাল হোসেন বলেন, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদশি নাগরিকদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশি ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়ক পথে মালাউইতে আনা হবে। তারপর মালাউই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করবো। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মোজাম্বিকে ৯ অক্টোবরের অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। তবে মোজাম্বিকের শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা প্রতিবাদ শুরু করেন।

প্রতিবাদকারীরা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন স্থানে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে।

মোজাম্বিকে গত অক্টোবর থেকে চলমান সহিংসতায় ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাংলাদেশিদের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান-দোকানপাট ভাঙচুরও লুটপাটের তথ্য পাওয়া গেছে। সেখানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রয়েছেন। অনেকেই ঘর-বাডি ছেড়ে নিরাপদে আশ্র‍য় নিয়েছেন।

প্রাথমিক-মাধ্যমিকের পরিমার্জিত বই আজ থেকে ওয়েবসাইটে: এনসিটিবি

0

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে। যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে পাওয়া যাবে আজ থেকেই।

বুধবার ঢাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি সব বই ও মাধ্যমিকের ৮টি বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এছাড়া ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির বই ও ২০ তারিখের মধ্যে সকল শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে।

৪১ কোটির মধ্যে ৬ কোটি বই দেওয়া হয়ে গেছে আরও চার কোটি বই দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে বই উৎসবের নামে অর্থ অপচয় হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন এনসিটিবি চেয়ারম্যান।

এদিকে সকাল থেকে সারা দেশে শিক্ষার্থীরা স্কুলে হাজির হয়েছে।