জাতীয ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক হলেন নবাবগঞ্জের নাসিফ

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মারুফ তালুকদার প্রিন্স ও সদস্য সচিব আরিফ আলির এক সাংগঠনিক আদেশে খসড়া প্যাডে অনুমোদন দিয়েছেন। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সফল ছাত্রনেতা মোঃ নাসিফ উদ্দিন কে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

জানা যায়, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ নাসিফ উদ্দিন। সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্রসমাজের সাধারণ সম্পাদকের পদ দিয়ে রাজনীতি সক্রিয় হোন। এরপর তিনি নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। তিনি নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী গ্রামের মোঃ সালাউদ্দিন এর ছেলে।

মোঃ নাসিফ উদ্দিন বলেন, দোহার-নবাবগঞ্জে জাতীয় ছাত্রসমাজ ‘ছাত্রদের পাশে দাঁড়িয়ে’ সব ধরনের ভালো কাজ করে সাথে থাকতে চান বলে জানান।

দোহারে ৫ অপহরণকারী আটক

ঢাকার নববগঞ্জের বান্দুরা এলাকা থেকে প্রতিক সরকার নামে ১৩ বছরের এক স্কুলছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে আটক করেছে দোহার থানা পুলিশ। এদের মধ্যে একজন গাড়ি চালক। প্রতিক সরকার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে। আটককৃতরা হলেন,শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা পারভেজ আহমেদ(৪০), যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ (৪৪) , ঢাকার জুরাইন এলাকার জুম্মন খান (৪১) ও গাড়ি চালক চাঁদপুরের বরইনাও এলাকার বাসিন্দা মিজান (৫৩)।

অপহৃত প্রতিক সরকার জানায়, বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে একব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে গাড়িতে তোলে। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহারের দিকে রওনা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে।

এসময় গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে দোহার থানা পুলিশ। এমন ঘটনায় ফাড়ির সামনে জরো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা। এঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিলো তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন,পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেরানীগঞ্জ বেড়িবাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ থেকে সাইদুল (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী পটকাজোড় এলাকায় বুড়িগঙ্গা নদীসংলগ্ন টিনের মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুল কেরানীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ এলাকার মহিবুল্লাহ মুহিবের ছেলে। তিনি রাজধানীর চকবাজার এলাকায় সুতার দোকানের কর্মচারী ছিলেন।

নিহতের ফুফাতো ভাই পারভেজ বলেন, ‘রবিবার সকালে সাইদুল কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। আমরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে আজ সকালে থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ ফুফুকে একটি লাশ উদ্ধারের ছবি দেখায়। পরবর্তীতে এটি সাইদুলের লাশ হিসেবে শনাক্ত করি। আমার ভাইয়ের দুই চোখ উপড়ে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার বিচার চাই।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হুসাইন জানান, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি স্পষ্ট হত্যাকাণ্ড। কারা কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত করেছে বিষয়টি তদন্তাধীন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

দোহার প্রেসক্লাবের সভাপতি মু,তারেক রাজীব ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকা জেলার দোহার উপজেলার দোহার প্রেসক্লাবের ২০২৪-২০২৭ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন news39.net এর সম্পাদক মু,তারেক রাজীব ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: আতাউর রহমান সানী। প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ এ নির্বাচনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মুক্ত পরিবেশে নি:শ্বাস নিতে পারছেন বলে অভিমত ব্যক্ত করেছেন অনেক সদস্য। সাংবাদিকদের পাশাপাশি এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের জগদ্দল পাথর অপসারিত হলো বলে এলাকাবাসীও মনে করেন। নব কমিটির অন্যান্য সদস্যরা হলেন মাহবুবুর রহমান টিপু(সিনিয়র সহ সভাপতি), অলি আহাম্মেদ(সহ সভাপতি),আবু নাইম মোহাম্মদ তাইমিয়া(যুগ্ম সাধারন সম্পাদক),শরীফহাসান(কোষাধ্যক্ষ), মো:আল আমীন হোসাইন(ক্রীড়া সম্পাদক),নাজনীন শিকদার(দপ্তর সম্পাদক),মো:কামাল হোসেন(তথ্য ও গবেষণা),মো:আসাদ মাহমুদ(প্রচার ও প্রকাশনা)।

নতুন কমিটির হাত ধরে সত্য,ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দোহারবাসী আরো ভালো কিছু পাবে বলে কমিটির সভাপতি মু,তারেক রাজীব সকলকে আশ্বস্ত করেছেন।

কবে বই পাবে শিক্ষার্থীরা, জানালেন শিক্ষা উপদেষ্টা

0

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে বলে জানিয়েছেন শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (১৩ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইরাব) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।কবে বই পাবে শিক্ষার্থীরা, জানালেন শিক্ষা উপদেষ্টা

উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথমদিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলাম। পাঠ্যবই নিয়ে কাজ করা কর্মকর্তারা বলেছিলেন— সব বই নির্ধারিত সময়েই পাবে শিক্ষার্থীরা। কিন্তু পরবর্তীতে শেষদিকে দেখলাম পাঠ্যবই হাতে পৌঁছে দিতে এখনও অনেক কাজ বাকি।

উপদেষ্টা আরও বলেন, প্রথমদিকে আমরা আর্ট পেপার পাচ্ছিলাম না। কাগজের সংকট ছিল। পরবর্তী সময়ে ছাত্র প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও অন্যদের সহায়তায় আর্ট পেপারের সমস্যা সমাধান হয়েছে।

তিনি বলেন, কিছু আর্ট পেপার ঘাটতি আছে। আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়ে গেছে। আশা করছি জানুয়ারির শেষদিকে জাহাজ এসে পৌঁছাবে।

এ সময় শিক্ষা খাতের সংস্কারে ইরাবের সহযোগিতা কামনা করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।

গাজায় ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতির’ আহ্বান বাইডেনের

গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি যুদ্ধবিরতির “তাৎক্ষণিক প্রয়োজনীয়তার” পাশাপাশি ফিলিস্তিনি ছিটমহলে আটক ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে দেওয়ার ওপর জোর দেন।

গতকাল রোববার (১২ জানুয়ারি) তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এমন সময় বাইডেন এ আহ্বান জানালেন যখন ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পদার্পণ করবেন।

গাজা উপত্যকায়, বিশেষ করে উপত্যকাটির উত্তরে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণের পর থেকেই এই আলোচনা চলছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, চলমান হামলায় ৫ হাজার মানুষ নিহত বা নিখোঁজ রয়েছে।

গাজায় ইসরায়েলের অভিযানে ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং এ অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি জনসংখ্যাকে তাদের ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত করা হয়েছে।

সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল দপ্তরে অভিযোগ বক্স স্থাপন করতে আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে করে ইসির সেবা নিতে আসা সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে লিখিত অভিযোগ করতে পারবেন।

ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন।

আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশনের সাথে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।

দোহার ও নবাবগঞ্জ আসন পুনরুদ্ধারে লিফলেট বিতরণ

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও২) পুনরুদ্ধারে গণ সচেতনতার অংশ হিসেবে দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধার কমিটি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকালে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক আজকের পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীরের সভাপতিতে ও সদস্যসচিব জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক ও মানবজমিনের সিনিয়র রিপোর্টার মো. রাশিম মোল্লা, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন রানা, জয়পাড়া কলেজের সাবেক জিএস ফজলুল হক বেলায়েদি, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, জয়পাড়া কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান শুয়েম, সাবেক ছাত্রনেতা কবীর আহমেদ, গণঅধিকার পরিষদের দোহার উপজেলার আহ্বায়ক আব্দুর জব্বার, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদুর রহমান আদনান, মো. বিল্লাল হোসেন, এআর শিপন প্রমুখ বক্তব্য রাখেন।

অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির, বৃহত্তর ঢাকা জেলার দপ্তর সম্পাদক কাজী মাসুদ, অ্যাডভোকেট সুমন মৃধা, অ্যাডভোকেট মনির হোসেন, সুমন, সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঢাকার কাছে হওয়ার পরেও দোহা নবাবগঞ্জ সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এক সময় দোহার নবাবগঞ্জ দুটি আলাদা আসন ছিল কিন্তু ২০০৮ সালে য়ামীলীগকে সুবিধা দিতে আসন দুটি একত্রিত করা হয়। এরফলে দোহার নবাবগঞ্জের উন্নয়ন বঞ্চিত হয়। দোহার নবাবগঞ্জের উন্নয়নে আসন দুটি আগের রূপে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে।
এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ , গণধিকার পরিষদ , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দোহার নবাবগঞ্জ আসন পুনরুদ্ধার আন্দোলনকে সমর্থন জানায়।

এ সময় দোহারের জয়পাড়া, মালিকান্দা, লটাখোলাসহ প্রায় ২০টি স্পটে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কার্যক্রমে এলাকাবাসী সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এমন কার্যক্রমের উদ্যোগকে স্বাগত জানান।

দোহারে সড়ক দূর্ঘটনায় আহত শিক্ষার্থীর মৃত্যু

মাহমুদুল হাসান সুমন:ঢাকা জেলার দোহার উপজেলায় নারিশা ডাক বাংলো এলাকায় গত সোমবারের সড়ক দূর্ঘটনার রিদয় মৃধা(১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রিদয় মৃধা একই উপজেলার পদ্মা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ১ম বর্ষের শিক্ষার্থী এবং নারিশা খালপাড় নিবাসী মো:জালাল মৃধার ছেলে।

জানা যায়,গত সোমবার সকাল ১১.৪৫ টার সময়  একটি বালুর ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ড-১১৯১৮১
ও একটি পিকাপ, যার নম্বর ঢাকা মেট্রো ন-১৮৩৪৭৩
ও একটি মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই ছাত্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর ইউনিয়নের ফুলতলার আব্দুর রাজ্জাক হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন৷ সংকটজনক অবস্থায় শুক্রবার ভোর ৫.৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,প্রতিনিয়ত বালুবাহী ট্রাক এই এলাকার রাস্তায় যত্রতত্রভাবে চলাফেরা করে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এইসব বেপরোয়া ট্রাক প্রায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটাচ্ছে। এসব ট্রাকের গতি বেপরোয়া, চালকদের নেই ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির নেই ফিটনেস সনদপত্র। এদিকে ট্রাক ও পিকাপ এর ধাক্কায় গুরুতর আহত অন্য এক শিক্ষার্থী একই কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী  মো:সুলতান, তার অবস্থা আশংকামুক্ত।

রিদয় মৃধার এ মৃত্যুতে কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সবাই এই দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। এদিকে শিক্ষার্থীরা এএসপি সার্কেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন।
এই ব্যাপারে দোহার থানার ওসি মো:রেজাউল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ ব্যাপারে মামলা হয়েছে এবং আসামী গ্রেফতার করা হয়েছে। উপরন্তু মামলার তদন্তে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

দেশ স্বাধীন হয়েছে, দ্রুত নির্বাচন দিন – দোহারে রুহুল কবির রিজভী

দোহার (ঢাকা) প্রতিনিধি: শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এই টাকা সব জনগনের টাকা। তিনি বলেন, যেখানে শেখ হাসিনার দুটি পাসপোর্ট বাতিল করা হয়েছে সেখানে ভারত নতুন করে খুনী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, গত ১৭ বছর দেশের মানুষ শান্তিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কোন মিছিল মিটিং করতে পারেনি। আজ দেশ স্বাধীন হয়েছে,তাই বর্তমান সরকার সময় বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশ বাকি সংস্কার করবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সংগীত শিল্পী বেবী নাজনীন। বলেন, শহিদ জিয়উর রহমান একজন আদর্শবান মানুষ ছিলেন। তিনি স্বধীনতার ঘোষনা দিয়ে দেশের মানুষকে উজ্জিবিত করেছেন। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আবারও নতুন বাংলাদেশ গঠণ হবে।

জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুব দলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম নিরবসহ বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য সংগীত শিল্পীরা।