প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

0

দোহারে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে বেশি

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে আজ (বুধবার)। একইসঙ্গে মাদ্রাসার প্রাথমিক স্তর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন জানান, গত দুই বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষাকে যথাসম্ভব ক্রটিমুক্তভাবে অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে।

পরীক্ষা খাতা দেখা পক্ষপাতহীন করতে এবার নামের বদলে বিশেষ কোড ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান আফছারুল আমীন।

এবার দোহারের বিদ্যালয়গুলো হতে মোট ৪,১৮৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ছেলে ১,৮৯০ জন ও মেয়ে ২,২৮৯ জন। ৮২টি বিদ্যালয় হতে এই পরিক্ষার্থীরা ১০ টি কেন্দ্র পরীক্ষা দেবে।

৩টি কেন্দ্রে ১৯৫ জন মাদ্রাসা শিক্ষার্থী পরীক্ষা দেবে, এর মধ্যে ১১৪জন ছেলে ও ৮১ জন মেয়ে।

JSC

কার্তিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পারীক্ষা দিচ্ছে পরীক্ষর্থীরা

এ দুই পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৩৭ হাজার ২৩৫ জন। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে প্রায় দেড় লাখ। গত বছর দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। তবে আলাদাভাবে ইবতেদায়িতে ১০ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী কমেছে। এবার পরীক্ষার ফল গ্রেড পদ্ধতি প্রকাশ করা হবে।

বিদেশের ৮টি কেন্দ্রসহ মোট ৬ হাজার ১৭৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকের বৃত্তি দেয়া হবে। ২৩ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা থাকবে।

নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ৮০১৮১২৩, ৯০১২৯২০ এবং ফ্যাক্স: ৮০১৮১২২, ৮০১৬৪৯৯৷

দোহারে ৫০০ গ্রাম গাঁজা সহ এক গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, নিউজ ৩৯ ♦ দোহার উপজেলার পশ্চিম লটাখোলায় ৫০০ গ্রাম গাঁজা সহ আবুল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা পুলিশের উপ-পরিদর্শক রাজিবের নেতৃত্বে এ এস আই নুরুল হক ও শাহিন সহ পুলিশের একটি দল উপজেলার পশ্চিম লটাখোলা এসপি’র বাড়ি সংলগ্ন আবুল হোসেন নামে এক মুদি দোকানদারকে তার দোকান থেকে ৫০০ গ্রাম গাজাঁ সহ আটক করে। পুলিশ জানায় দীর্ঘ দিন ধরে তিনি মাদক ব্যবসায়ে জড়িত ছিলেন। উপযুক্ত প্রমাণের অভাবে এতো দিন তাকে ধরা যাচ্ছিল না। 

দোহারে ডাকাতি: স্বর্ন লুট

0

স্টাফ রিপোর্টার ♦ দোহারে ক্রম বর্ধমান হারে বেড়ে চলছে ডাকাতির সংখ্যা। গত সোমবার দোহারের কাঠালীকাটা গ্রামে সংঘঠিত হয়েছে এক দূর্ধষ ডাকাতি। কাঠালীকাটা গ্রামের প্রবাসী ফরহাদ মোল্লার বাড়ীতে সংঘঠিত হয় এই ডাকাতি। ডাকাতরা এসময় প্রায় ৫ ভরি স্বর্ন ও নগদ দশ হাজার টাকা নিয়ে যায়।

কাঠালীকাটা গ্রামের ফরহাদ মোল্লার বাড়ীতে সোমবার রাত আড়াইটার সময় ডাকাতরা হামলা চালায়। ফরহাদ মোল্লার স্ত্রী ফরিদা বেগম নিউজ৩৯ কে জানান যে রাত আড়াইটার সময় আনুমানিক বিশ/বাইশ জনের একটা দল তাদের বাড়ীতে হামলা চালায়। এসময় তারা এসিড ব্যবহার করে তালা ভেঙ্গে ফেল বলে তিনি জানান।

এরপর তারা ঘরে ঢুকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের উপর শারীরীক নির্যাতন করে; এবং তাদের সবাইকে বেধে ফেলে। এরপর তারা আলমারী ভেঙ্গে টাকা পয়সার খোঁজ করতে থাকে।

তিনি জানান ডাকাতরা মেটাল ডিটেক্টরের মতো যন্ত্র ব্যবহার করে। এসময় তাদের ঘরে কোন সোনা পাওয়া না গেলে ফরহাদ মোল্লার ছেলে ফয়সালকে উঠানে বের করে তার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। তারপর ঐ মেটাল ডিটেক্টরের মতো দেখতে যন্ত্রটির সাহায্যে ডাকাতরা সোনার হদিশ পায়।

তারপর তারা তাদের মারধোর করে চলে যায়। তিনি জানান ডাকাতরা মাইক্রোবাসে করে এসেছিল। আবার মাইক্রোবাসে করেই তারা চলে যায়। ডাকাতি শেষ হয় রাত তিনটার দিকে। আর রাত সাড়ে তিনটার সময় নবাবগঞ্জ থানা পুলিশ এখানে এসে উপস্থিত হয়। তারা ডাকাতির সময় ভেঙ্গে ফেলা তালা উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

ফরহাদ মোল্লার ছেলে ফয়সালের সাথে কথা বলে জানা যায় ডাকাতরা সবাই মুখোস ছাড়া ছিল। শুধু একজন মুখোস পরিহিত ছিল। তিনি বলেন যে যে মুখোস পরে ছিল সে আমাদের সব কিছু জানে এমনকি আমরা কোন সময় কোথায় যাই তাও সব জানে।

আমিই ঢাকা জেলা বিএনপির সভাপতি – ব্যারিস্টার নাজমুল হুদা

0

নিউজ ৩৯ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদা নিজেকে আবারো ঢাকা জেলা বিএনপির সভাপতি বলে দাবী করেছেন। ঢাকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান লবিং করে এই পদে আছেন বলে তিনি দাবী করেন। তিনি বলেন এ কথা বলা যাবে না যে বিএনপিতে কোন লবিং নেই। লবিং আছে কিছু কিছু ক্ষেত্রে। আর আব্দুল মান্নান সেই কাজটিই করে যাচ্ছেন। রবিবার জাতীয় প্রেসক্লাবে এই বিষয়ে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন।

সাবেক যোগাযোগ মন্ত্রী এই বিএনপি নেতা বলেন, ‘আমাকে যখন ঢাকা জেলা বিএনপি থেকে বহিষ্কার করা হয়, তখন প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়। পরে সেটা আবার ফিরিয়েও দেওয়া হয়েছে। সেই হিসেবে আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি। আর দলের গঠন তন্ত্র তেও তাই বলা আছে।  তিনি বর্তমান সভাপতি হিসাবে যে দায়িত্ব পালন করছে  তানিয়েও প্রশ্ন তোলেন। তিনি দলের দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

নাজমুল হুদা জানান যে এ ব্যাপারে তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে  কথা বলেছেন। আশা করছেন অতি শীঘ্রই এ ব্যাপারে  সমাধান হবে।  তিনি বলেন, ‘ আগামী ২২ তারিখে ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা হবে। সেখানে আমি ঢাকা জেলা বিএনপির সভাপতি হিসেবে অংশ নেব।’

নাজমুল হুদা বলেন, ‘এ নিয়ে দলের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, সেটা জানাতেই সংবাদ সম্মেলন করছি।’

দোহার টু ফরিদপুর নৌ ঘাট এখন বিলাশপুরে

0

দোহার দোহার থেকে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরে যাবার নৌঘাট এখন বিলাশপুরে। আগে এই ঘাট কার্তিকপুরের কাছে মৈনটে ছিল।

বিভিন্ন সমস্যার কারনে এই নতুন ঘাট চালু করা হয়। নতুন ঘাট চালু করার ফলে সাধারণ যাত্রী ও মাঝিদের মধ্যে আনন্দ লক্ষ করা গেছে। যাত্রীরা নিউজ৩৯-কে জানালেন দোহারের প্রধান বাজার হল জয়পাড়া বাজার, বিভিন্ন প্রয়োজনে তাদের এই বাজারে আসতে হয় কিন্তু মৈনট থেকে তাদের জয়পাড়া আসতে সময় বেশি লাগে ও কষ্টও বেশি হয়, বিলাশপুর থেকে জয়পাড়া অপেক্ষাকৃত কাছে হওয়ায় এখন তাদের সুবিধা হয়েছে ।

ফরিদপুরের লোকজন ঢাকা যাওয়ার পথ হিসেবে দোহার উপজেলাকে ব্যবহার করে, তারা পদ্মা পাড়ি দিয়ে দোহার হতে ঢাকাগামী বাসে উঠে। বিলাশপুরে ঘাট হওয়ায় তাদের ঢাকার বাসে উঠতে সহজ হবে।

একজন মাঝি জানান, মৈনটে চর জাগায় তাদের নৌকা পাড়ে ভিরাতে সমস্যা হতো, এখন সহজেই কিনারে ভিরতে পারছে।

কিন্তু অন্যদিকে দোহার টু ফরিদপুর নৌ ঘাট বিলাশপুরে হওয়ায় এই এলাকার মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তারা বলছে এখানে ঘাট স্থাপনে ফলে গাড়ির চাপ বেড়ে গেছে, ঘটছে ছোট ছোট দূঘর্টনা, আশংকা রয়েছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় কোনো দূর্ঘটনা।

দোহারে সমবায় দিবস পালিত হল

0

কামরুজ্জামন টুটুল, নিউজ ৩৯ ♦ শনিবার সমবায়ের উদ্যোক্তা সৃষ্টি, যুবদের দুরদৃষ্টি’ প্রতিপাদ্য নিয়ে ৪০তম সমবায় দিবস পালিত হচ্ছে।  ৫ নভেম্বর সমবায় দিবস পালিত হবার কথা থাকলেও এবার ঈদ-উল আজহার কারনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯ নভেম্বর এই দিবস পালিত হচ্ছে। সারাদেশে এক যোগে সকল জেলা উপজেলায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

একইসাথে দোহার উপজেলায়ও পালিত হল এই জাতীয় সমবায় দিবস। এবারের দিবসের স্লোগান হচ্ছে “সমবায়ের উদ্যোক্তা সৃষ্টি, যুবকের দূরদৃষ্টি।” সমবায় দিবস সফল করার জন্য এবারই প্রথম দোহার উপজেলায় সমবায় মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার কমপ্লেক্সের অডিটরিয়ামে আয়োজিত এ মেলায় দোহারের বিভিন্ন সমবায় সমিতি অংশগ্রহন করে।

৪০ তম জাতীয় সমবায় দিবস সফল করার জন্য দোহার উপজেলার সমবায়ী ও উপজেলা সমবায় কার্যালয় একটি অলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে গৃহায়ন ও গন-পূর্ত প্রতিমন্ত্রী এ্যাড. আব্দুল মান্নান খানের উপস্থিত থাকার কথা থাকলেও অস্বুস্থতার কারনে তিনি উপস্থিত হতে পারেন নি। আলোচনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান শেখ আনার কলি পুতুল। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ দত্ত।

১৮৪৪ সালে ইংল্যান্ডের রডচেল শহরে ২৮ জন বেকার ও দরিদ্র তাঁতি মাত্র ২৮ পাউন্ড মূলধন নিয়ে সমবায় শুরু করে। অতি অল্প সময়ে তারা এর সাফল্যও পান। এতে অনেকেই অনুপ্রাণিত হন।

ক্রমে বিশ্বের প্রায় প্রতিটি দেশে সমবায় ধারণা ছড়িয়ে পড়ে। মানবসম্পদ উন্নয়নসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে সমবায়ের দ্রুত প্রসার ঘটতে থাকে। স্বল্পবিত্ত মানুষের সম্মিলিত চেষ্টায় মূলধন জমতে থাকে। উৎপাদনমুখী লাভজনক কর্মকাণ্ডে তা কাজে লাগানো হয়।
এতে দ্রুত সদস্যদের জীবনযাত্রার মান বাড়তে থাকে। তবে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ও লভ্যাংশের সুষম বণ্টনই হচ্ছে সমবায়ের মূল ভিত্তি।

জাতিসংঘ ১৯৯৫ সালের জুলাই মাসের প্রথম শনিবার এ দিনটি পালনের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। মূলত এ দিবসটি ঘোষণার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিকভাবে সমবায় জোট গড়ে তোলা, সারা বিশ্বের ৭৬০ মিলিয়ন সমবায়ীকে এক ছাতার নিচে একত্রিত করা।

ছবি: ১৮ নভেম্বর, ২০১১

0

Narisha

পদ্মায় নৌপারাপার

ছবি তুলেছেন: শাহরিয়ার

স্থান:নারিশা, দোহার, ঢাকা

পদ্মার বুকে নতুন চর: নয়াবাড়ী ইউনিয়নবাসীর স্বস্তি

0

মো: জাকির হোসেন, নিউজ ৩৯ ♦ পদ্মার ভাঙ্গনের কারনে দীর্ঘ দিন ধরে আশঙ্কা ও অনিশ্চয়তা নিয়ে কাটিয়েছে দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নবাসী, আজ তাদের মাঝে ফিরে এসেছে স্বস্তি। অরঙ্গবাদ থেকে বাহ্রা ঘাট পর্যন্ত দীর্ঘ একটি চর জেগে উঠছে। এই নতুন জেগে উঠা চর সেই অনিশ্চয়তাকে দূরে ঠেলে দিচ্ছে; নদীভাঙ্গা মানুষ আবার আশান্বিত হচ্ছে।

পানি কমার সাথে সাথে জেগে উঠেছে বিশাল এই চরটি। দীর্ঘ কয়েক বছরের ভাঙ্গনের ফলে পদ্মার বুকে বিলিন হয়েছে ‘হাতনী’র মত বিশাল এক গ্রাম,  অরঙ্গাবাদ ও পানকুন্ডুর বিশাল একটি অংশ। ক্ষতিগ্রস্থ হয়েছে বাহ্রা গ্রাম। পুরো নয়াবাড়ী ইউনিয়ন ছিল হুমকির মুখে। গত কয়েক দিন আগেও যে ইউনিয়ন বাসী সকালে জেগে উঠতো পদ্মায় বিলিন হবার আশংকা নিয়ে তারা আজ সেই আশংকা থেকে মুক্তি পেয়েছে।  এই চর সৃষ্টির কারনে সেই নদীভাঙ্গা মানুষ জমি ফিরে পাবার সম্ভবনা দেখছে।

বাহ্রা গ্রামের আবুল মিয়া জানান, “পদ্মার ভাঙ্গনের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য সরকারকে কয়েকবার জানানো হলেও সরকার আমাদের রক্ষায় এগিয়ে আসে নি। তবে আমাদের প্রতি আল্লাহের অশেষ রহমতের জন্য এই চর জেগে উঠেছে। বাপ দাদার ভিটি ফিরে পেলাম এ জন্য আল্লাহের কাছে হাজার শুকরিয়া।”

জয়কৃষ্ণপুরে বিএনপি কমিটি গঠনের কার্যক্রম চলছে

0

মোঃ আব্দুর রহমান, নিউজ ৩৯ ♦ নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে বিএপি ও এর অঙ্গসংগঠনগুলোর স্থানীয় পর্যায়ের কমিটি গঠনের প্রকৃয়া শুরু হয়েছে। এই কমিটি গঠনে নেতৃ্ত্ত্ব দিচ্ছেন বিএনপি নেতা ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান খন্দকার আবু আশফাক।

অনেক আগে থেকেই সাংগঠনিক কমিটি গঠনের তোরজোর শুরু হলেও বিভিন্ন কারনে তা বাস্তবায়ন করা সম্ভব হয় নি। তবে খুব শিঘ্রই কমিটিগুলো গঠন করা হবে বলে নিউজ৩৯ জানান বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, প্রথমে গঠিত হবে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের কমিটি, তারপর হবে যুবদলের কমিটি এবং বিএনপি মূল দলের কমিটি। এসব সংগঠনের কমিটি গঠনের কাজ শেষ হলে হবে ইউনিয়ন পর্যায়ের কমিটি। ইউনিয়ন পর্যায়ের কমিটির পদগুলোর জন্য প্রতিদ্বন্দিতা করছে একাধিক প্রার্থী।

ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের সভাপতি পদের জন্য প্রার্থী রয়েছে ৮-৯ জন এবং যুবদলের সভাপতি পদে প্রার্থী রয়েছে ৫-৬ জন এবং মূলদলের সভাপতি প্রার্থী রয়েছে ৯-১০ জন।

এই সংগঠনগুলোর পদ জয় করার জন্য সকল প্রার্থীরাই যার যার আবস্থান থেকে কাজ চালিয়ে যাচ্ছে। রাস্তায় বের হলেই চোখে পড়ে বিভিন্ন প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড। প্রার্থীরা বিভিন্ন ক্লাবে ও বাড়িতে বাড়িতে করছে ঘরোয়া মিটিং। তবে কতদিনের মধ্যে কমিটি গঠন করা হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উদ্দেশ্য করে সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করার জন্য এই কমিটিগুলো গঠন করা হচ্ছে। নেতাদের দলের জন্য পরীক্ষা করাও এর সাংগঠনিক উদ্দেশ্য। জাতীয় নির্বাচনে দল জয়ী হলে সুবিধা পাওয়ার আশায় প্রার্থীদের মধ্যে এই অতি উৎসাহের কারন বলে মন্তব্য করেছেন দলের উপজেলা পর্যায়ের একজন নেতা।

ছবি: ১৫ সেপ্টেম্বর, ২০১১

0

Photo of the Week

শরৎ শেষ হয়ে এখন হেমন্তও চলে যাচ্ছে, তবু এখনো রয়ে গেছে শরতের চিহ্ন কাশফুল।

ছবি তুলেছেন: জাকির হোসেন

তারিখ: ১৫ নভেম্বর, ২০১১

স্থান:নবাবগঞ্জ, ঢাকা