দোহারে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা

0

ঢাকার দোহার উপজেলায় কর্মরত সাংবাদিক ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শনিবার দুপুরে উপজেলা সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজ, সাংবাদিক ও শিক্ষকসহ সব পেশাজীবী মানুষকে সোচ্চার হতে হবে। দুর্নীতি আজ সমাজের প্রতিটি স্তরেই আঁকড়ে ধরেছে। তৃণমূল থেকেই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি সচেতন মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। 

সভায় উপস্থিত ছিলেন দুদকের সহকারী উপপরিচালক আবদুল কাদের ভূঁইয়া, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুজিবুল হায়দার, সাধারণ সম্পাদক একলাল উদ্দিন প্রমুখ।

নবাবগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

0

নবাবগঞ্জ উপজেলায় মো. আহসান (৪৫) নামে এক মাংস ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার শৈল্লা এলাকার ইরি ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আহসান উপজেলার রাধাকান্তপুর গ্রামের হাতেম খানের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে উপজেলা শৈল্লা এলাকায় ইরি ক্ষেতে স্থানীয় লোকজন কাজ করতে গেলে একটি গলাকাটা লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। এব্যাপারে নিহতের স্ত্রী হাসি বেগম অভিযোগ করে বলেন, এলাকার কিছু সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয় ।

নয়াবাড়িতে ২০ মণ জাটকা ও কারেন্ট জাল জব্দ

ঢাকার দোহার উপজেলায় ২০ মণ জাকটা ও ২০০ মিটার কারেন্ড জাল জব্দ করেছে র‌্যাব-১১। শুক্রবার সকালে উপজেলার নয়াবাড়ি পানকুন্ড ঘাটে অভিযান চালিয়ে জাটকা ও জাল জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি র‌্যাব-১১।

র‌্যাব ১১ এর কমান্ডার মংনে থোয়াই মারমা জানান, উপজেলা নয়াবাড়ি ইউনিয়নের পানকুন্ড ঘাটে পদ্মা নদীতে অবৈধ জাল দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছিলো অসাধু জেলেরা। গোপন সংবাদেও ভিত্তিতে পানকুন্ড ঘাটে অভিযান চালিয়ে ২০ মণ জাকটা ও ২০০ মিটার কারেন্ড জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ঝাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়ার কাছে হস্তান্তর করা হয়। আর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভুঁইয়া জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা মাদ্রাসা ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয় ।

কাকে করবেন আপনার ফেসবুকের উত্তরাধিকারী?

0

উত্তরাধিকারী ঠিক করে রাখার সুযোগ দিচ্ছে ফেসবুকফেসবুক ব্যবহারকারী মৃত্যুর আগে তার অ্যাকাউন্টের জন্য উত্তরাধিকারী ঠিক করে যেতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ফেসবুক কর্তৃপক্ষ ‘লিগাসি কন্টাক্ট’ নামের একটি ফিচার উন্মুক্ত করেছে যাতে ভবিষ্যতে ফেসবুক অ্যাকাউন্টের মালিকানা কে পাবেন তা নির্ধারণ করে রাখা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। 

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে ‘লিগাসি কন্টাক্ট’ ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পেতে পারেন। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবেন। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবেন না। 

উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে। 

এই ফিচারটি সম্পর্কে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যান তাঁর অ্যাকাউন্টটিই যাপিত জীবন, বন্ধুত্ব ও অভিজ্ঞতার স্মরণীকা হয়ে থাকে। প্রিয়জন হারানো মানুষের সঙ্গে আমরা আলোচনা করে বুঝেছি তাঁদের ওই কষ্টকর অবস্থায় আমরা আরও খানিকটা পাশে থাকতে পারি এবং অ্যাকাউন্টের মালিকানা বুঝিয়ে দিতে পারি যাতে তাঁরাই অ্যাকাউন্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। 

লিগাসি কন্টাক্ট ব্যবহার করতে সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে এবং সেখানে সবার নিচে এই ফিচারটি পাওয়া যাবে। 

নারিশায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ১১ লাখ টাকা

0

ঢাকার দোহার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার বিকেলে উপজেলার নারিশা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে নারিশা বাজারের একটি তুলার দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হলে আশপাশের পাঁচটি দোকানের মুদি মালামালসহ অন্যান্য মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকান ব্যবসায়ী বাচচু মিয়া জানান, ধারদেনা করে ৫ লাখ টাকা দিয়ে মুদি ব্যবসা করে কোন রকমভাবে জীবন যাপন করে আসছিলাম। আগুনে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

দোহার থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুনের কারণ জানাতে পারেননি পুলিশ।

নবাবগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেত্ববৃন্দের সভা

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেত্ববৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নবাবগঞ্জ প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেত্ববৃন্দ দেশের চলমান রাজনীতিতে আওয়ামীলীগের বর্তমান অবস্থা তুলে ধরেন। এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহ্মেদ ঝিলু উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এ অঞ্চলকে মাদক মুক্ত করতে আপনাদেরদের সহযোগীতা প্রয়োজন। এছাড়া তিনি অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের বিষয়ে সাংবাদিকদের সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মো. ইব্রাহীম খলিল , উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহ্মেদ ঝিলু,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালাল,কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা নিউজের শেখ সালাউদ্দিন বাচ্চু,ভোরের কাগজের সহিদুল হক খাঁন, মোহনা টিভির খালিদ হোসেন সুমন, আমাদের সময়ের বিপ্লব ঘোষ,নয়া দিগন্তের ফারুক আহমেদ,নিউনেশনের মজিবুর রহমান,খবর পএের সাদের হোসেন বুলু, বিডি নিউজের আসাদুজ্জামান,দেশের কন্ঠের সহ সম্পাদক ফজলুর রহমান।

নবাবগঞ্জে বিআরডিবির নির্বাচন সম্পন্ন

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নবাবগঞ্জে প্রেস ক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. ৩৪তম বার্ষিক সাধারণ সভা শেষে বুধবার এ কমিটি ঘোষণা করা হয়। 

নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি- হুমায়ুন মোল্লা, সদস্য আক্কাছ আলী, আ. কাদের ভূঁইয়া, প্রভাত চন্দ্র চৌধুরী, আ. খালেক মোল্লা, ছমির উদ্দিন, কুতুব উদ্দিন। ৩ বছরের জন্য এ কমিটি নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে সমবায়ে সুবিধাভোগীদের কল্যাণে কার্য পরিচালনা করবে।

জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জয়পাড়া কলেজের পাঁচ শিক্ষক আটক

0

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পাঁচ শিক্ষককে আটক করেছে পুলিশ। রাতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ও নাশকতায় ইন্ধন যোগানোর অভিযোগে গতকাল বুধবার তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গতকাল বুধবার রাতে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক শফিউর রহমান, আব্দুল আজিজ, মিজানুর রহমান, মুহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মানসুর আহমেদকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে নাশকতার মামলায় তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

জয়পাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় মো. শানাল খাঁ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের শফিক খানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, শানাল খাঁ উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দোহার থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। সে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইয়াবায় নেশাগ্রস্ত করে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ

0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা লক্ষ্মীপুর গ্রামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ইয়াবা ট্যাবলেট সেবনে নেশাগ্রস্ত করে গণধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার চারদিন অতিবাহিত হলেও সালিশ বৈঠকে মীমাংসা করতে বিভিন্নভাবে চাপ দেয়ায় ছাত্রীর পরিবার মামলা করতে পারেনি।

গত মঙ্গলবার রাতে একই গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে কিয়ামুদ্দিন (৩০) ও লিয়াকত আলীর ছেলে মহিদুর রহমান (২৮) এই কায়দায় শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে স্বজন ও স্থানীয়রা জানিয়েছে।

ছাত্রীর বাবা জানায়, এক ছেলে এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসারের খরচ তিনি গাছকাটা শ্রমিকের কাজ করে নির্বাহ করেন। তার মেয়ে পার্শ্ববর্তী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার সকালে মেয়ে ও ছেলেকে বাড়ি রেখে তিনি স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বৈকন্ঠপুর গ্রামে পীর বাড়ির ওরশে যান। ওই দিন সন্ধ্যায় তার বাড়িতে এসে কিয়ামুদ্দিন ও মহিদুর খিচুরি রান্না করে প্রতিবেশীদের সঙ্গে নিয়ে খায়। খিচুরি খেয়ে বাড়ি থেকে প্রতিবেশীদের সঙ্গে তারাও চলে যায়। পৃথক ঘরে তার ছেলে-মেয়ে ঘুমিয়ে পড়েলে রাত সাড়ে ৯টার দিকে কিয়ামুদ্দিন ও মহিদুর আবার বাড়ি এসে মেয়েটিকে ডেকে তোলে। এরপর তারা ঘরের ভেতরে মেয়েটিকে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট সেবন করায়। মেয়েটিকে নেশাগ্রস্ত অবস্থায় তারা ধর্ষণ করে।

এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে তারা চলে যায়। পরদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফিরে এসে মেয়েটিকে অসুস্থা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। তখন মেয়েটি মা-বাবার কাছে ইয়াবা সেবন করিয়ে তাকে গণধর্ষণ করার বিষয়টি বলে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিলে কিয়ামুদ্দিন ও মহিদুরসহ তাদের লোকজন স্থানীয়ভাবে মীমাংসা করতে হুমকি-ধামকি ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে।

ধল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সালিশ বৈঠকে বসে মীমাংসার করার দায়িত্ব নিয়ে তাকে মামলা করতে নিষেধ করেছেন বলে জানান ওই শিক্ষার্থীর বাবা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দেলোয়ার হোসেন জানান, মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটেনি। ইয়াবা সেবন করে নেশাগ্রস্ত করেছিল বলে শুনেছি। দু’পক্ষের লোকজনকে নিয়ে বসে মীমাংসা করে দেয়া হবে। এ বিষয়ে স্কুল শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে গেলে বাড়িতে পাওয়া যায়নি। তবে, প্রতিবেশী ও নিকট আত্মীয়রা জানান, এ ঘটনার পরেই মেয়েটি তাদের কাছে নেশাগ্রস্ত করে ধর্ষণ করার কথা বলেছিল।

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মেয়েটিকে বাড়ি থেকে সরিয়ে রাখা হয়েছে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।