দোহারে ইয়াবা ব্যবসায়ীর কারাদন্ড

দোহারের রায়পাড়া ইউনিয়নের নাগেরকান্দা গ্রামের সোহেল(৩০)কে ইয়াবা বিক্রির দায়ে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকালে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভুঁইয়ার আদালত এই কারাদন্ড দেয়। সোহেল, নাগরকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে।

আদালত সুত্রে জানায়, মঙ্গলবার সকালে উপজেলার বাশতলা এলাকায় ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দোহার থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুসুমহাটি ও রায়পাড়ায় আওয়ামী লীগ জাতীয় পার্টির সমঝোতার লক্ষণ

যতই ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন ততই উত্তপ্ত হচ্ছে দোহারের নির্বাচনী মাঠ। আসন্ন ইউনিয়ন কাউন্সিল নির্বাচন দলীয় প্রতীকে সরকার নির্বাচনে উদ্যোগ নেয়ায় হিসাব নিকাশ পাল্টে গেছে এই অঞ্চলের ইউনিয়ন ভিত্তিক রাজনীতির। ২০১৪ এর নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির সংসদ সদস্যর কারণে বদলে গেছে এই অঞ্চলের ইউনিয়ন ভিত্তিক রাজনীতির মঞ্চও। খাতা কলমে শুধু অস্ত্বিত্ব থাকা জাতীয় পার্টিও অংশ নিতে চায় এই নির্বাচনে। শুধু তাই নয় তাদেরকে দুইটি ইউনিয়নের চেয়ারম্যান আসন ছেড়ে দেওয়ার দাবিও নাকি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের কাছে।  কুসুমহাটি ও রায়পাড়া ইউনিয়ন নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন পাচ্ছে এমন জোড় সম্ভাবনার কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ফলে মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কুসুমহাটি ও রায়পাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীরা হতাশ হতেই পারে।

অনেকটা বিএনপি অধ্যুষিত দোহারের কুসুমহাটি ও রায়পাড়া ইউনিয়ন। কুসুমহাটি ও রায়পাড়া ইউনিয়নে স্বাধীনতা উত্তর কখনোই আওয়ামী লীগের প্রার্থী জয় পায় নি। উল্টো দোহার পৌরসভার সাথে সীমানা সংক্রান্ত সমস্যার কারনে বিগত ১০ বছর ধরে রায়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে বসে আছেন দোহার উপজেলা বিএনপি নেতা শওকত আলী হীরন। ফলে এই ইউনিয়ন পরিষদ নিয়ে স্বাভাবিক ভাবেই আওয়ামী লীগের একটু নজর কম। এর ফায়দা নিতে চাচ্ছে বর্তমান মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টি। ইতোমধ্যে মাঠে নেমেছে দোহার উপজেলা ও রায়পাড়া ইউনিয়ন জাতীয় পার্টি।

পরপর ৪ বার আওয়ামী লীগের একক প্রার্থী আব্দুর রশিদ (মোচন) নির্বাচনে অংশ নিয়েও হতে পারেন নি রায়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। উল্টো তার বিরুদ্ধে নির্বাচন করে অনেক তরুন বিএনপি প্রার্থীও নির্বাচিত হয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ইতোমধ্যে স্থানীয় জাতীয় পার্টির নেতা কর্মীরা খোঁজ শুরু করেছে তাদের প্রার্থীর। স্থানীয় রাজনীতিতে কোন ভিত্তি না থাকা জাতীয় পার্টি তাই ঝুঁকছে বিএনপি আওয়ামী লীগ এর দলছুট নেতাদের দিকে। আওয়ামী লীগ থেকে  মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থী হতাশ হতে পারে। ইতোমধ্যে রায়পাড়া থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশ কিছু প্রার্থী দলীয় সমর্থনের জন্য তোড়জোড় শুরু করলেও জোট মহাজোটের রাজনীতির মারপ্যাঁচে তাদের শিকে ছিড়বে নাকি তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য রায়পাড়া ইউনিয়নের মনোনয়ন জন্য ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে রায়পাড়া ইউনিয়নের অলি গলি। নিজেদের মনোনয়নের ব্যাপারে তারা প্রায় নিশ্চিৎ।

অপর দিকে স্বাধীনতার পর কখনোই আওয়ামী লীগের প্রার্থী জয় না পাওয়া কুসুমহাটি ইউনিয়নে গত ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহাব। ভদ্র, সজ্জন ও ধর্ম ভীরু হিসাবে কুসুমহাটির মহিলা ভোটারদের উপর আব্দুল ওয়াহাব দোহারির রয়েছে ব্যাপক প্রভাব। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন কোন সময় দলগত ভাবে না হওয়ায় সবাই নিজের মতো করে নির্বাচন করেন প্রতিবার। গতবার বিএনপির দুই জন প্রার্থী করেছিলেন ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান। এর মাঝে কার্ত্তিকপুরের পান্নু চেয়ারম্যান ও পুস্পখালির জয়নাল চেয়ারম্যান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের ও ইমামনগরের আমজাদ হোসেন আজাদও নির্বাচনে অংশ গ্রহন করলেও এরা তিন জনের কেউ সেরা তিনে আসতে পারেন নি। ফলে এবার মহাজোটের অন্যতম শরীক জাতীয় পার্টিকে এই ইউনিয়ন পরিষদটা ছেড়ে দিতে চাচ্ছে আওয়ামী লীগ; সেক্ষেত্রে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী হিসাবে জাতীয় ছাত্র সমাজের সহ সভাপতি মশিউর রহমান মহাজোটের হয়ে নির্বাচন করছেন বলে আলোচনা হচ্ছে। ফলে সেই বাস্তবতা মেনেও নিয়েছেন অনেক আওয়ামী লীগ নেতা। ফলে বিএনপি অধুষ্যিত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে মশিউর রহমানকে পড়তে হবে শক্ত চ্যালেঞ্জের মুখে। রাজনীতির মাঠে তরুণ হিসেবে এই ছাত্রনেতা নির্বাচনে কতটুকু সাফল্য  লাভ করবেন তা সময়ই বলে দেবে।

দোহারে বৃদ্ধ অপহৃত

দোহারে মকবুল বেপারি (৬৫) নামে একজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতের বড় ভাই জালাল বেপারী নিউজ৩৯-কে জানান, “আমার ছোট ভাই আজ বেলা ১২:৪৫ মিনিটে বিদ্যুৎ বিল দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তার পনের মিনিট পরেই তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে মকবুলের মেয়ের মোবাইল নাম্বারে ফোন দিয়ে আজ্ঞাত পরিচয়ে একজন ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মকবুলকে মাইক্রবাসে করে অপহরণের কথা স্বীকার করে। এবিষয়ে দোহার থানায় একটি মামলা করা হয়েছে।

দোহার-ফরিদপুর সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে: মোস্তফা কামাল

রোববার বিকালে দোহার উপজেলার বাহ্রাঘাটে নদী ভাঙ্গণ এলাকা ঘুরে দেখেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল ।পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল বলেছেন, ভবিষ্যতে ঢাকার দোহার উপজেলার সাথে বৃহত্তর ফরিদপুরের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা হবে। যাতে এ অঞ্চলের শিল্প কারখানার পণ্য পরিবহন সহজতর হয়। সাধারণ ও চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। গতকাল রোববার বিকেলে ঢাকার দোহারের বাহ্রাঘাটে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ঢাকার অদূরে হওয়ার পরও এই অঞ্চল উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই বর্তমান সরকার দোহারকে নিয়ে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। শিগগিরই দোহারকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এখানে প্রতিষ্ঠিত হবে দেশি-বিদেশি নামীদামি শিল্প কারখানা।

মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দোহার উপজেলায় পদ্মার ভাঙন রোধ করা হবে। তাই উপজেলার আওরঙ্গবাদ থেকে মোকসুদপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বাঁধ নির্মাণ শেষ হলে এ এলাকায় শিল্পকারখানা গড়ে তোলা হবে।

নবাবগঞ্জে ক্যাডেট মাদ্রাসা ও বারুয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ

নবাবগঞ্জ ক্যাডেট মাদ্রাসা এবং বারুয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ করেন এডভোকেট মরিয়ম জালাল সিমু।

এসময় মরিয়ম জালাল সিমু বলেন, প্রযুক্তির অভাবে যেন কোন শিশুর স্বপ্নভঙ্গ না হয় এই লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সকল শিশুর স্বপ্ন বাস্তবে রূপ দিতে সরকার সকলকে আধুনিক ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করছে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে ৩৩ কোটি বই পৌছে দেয়া সম্ভব হয়েছে। ২০০৮ সালের আগে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানেই কম্পিউটার ছিল। সরকার সাড়ে তিনশ’ স্কুলে কম্পিউটার ল্যাব করেছে। ২৫ হাজার স্কুলে ২৫ হাজার মাল্টিমিডিয়া ক্লাস রুম গড়ে তোলা হয়েছে।

বাঁশতলা থেকে মৈনটঘাট অভিভাবকহীন এক সড়ক!

দোহার উপজেলার বাঁশতলা থেকে মৈনটঘাট। প্রায় ৮ কি.মি: সড়ক দীর্ঘ কয়েক বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের কার্পেটিং ও ইটের খোয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এ কারণে প্রায়ই ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। দীর্ঘ কয়েক বছর কোন সংস্কার না হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, রোগী সহ সাধারণ পথচারীরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ এই রাস্তাটির এ অবস্থায় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের কোন নজরে না আসায় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের আশ্বাসের নামে কালক্ষেপন করছে সড়ক ও জনপথ বিভাগ। সামান্য বৃষ্টি হলেই যাতায়াতের অযোগ্য হয়ে যায় এ সড়কটি। ফলে দুর্ভোগে পড়ে এ পথে যাতায়াত করা অসংখ্য যানবাহন ও পথচারীরা।

দোহারের সর্ববৃহৎ বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া। এখানে প্রতি বৃহস্পতিবার বসে ঢাকা দক্ষিনের সবচেয়ে বড় হাট। প্রতিদিনের কেনাকাটা ছাড়াও সাপ্তাহিক হাটের দিন দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জের হরিরামপুর ও ফরিদপুর, মাদারীপুরসহ কয়েক জেলা থেকে শত শত ব্যবসায়ীরা এ হাটে আসেন। গাড়ীতে চলাচলকারী যাত্রীরা গর্তে উঠানামা করার সময়ে প্রায়ই আহত হন। গর্তে চাকা আটকে গিয়ে বিকল হয়ে যাচ্ছে অনেক গাড়ীর ইঞ্জিন। আমার বর্তমানে অটোগাড়ী গুলো মাঝে মাঝে উল্টে যেতে দেখা যাচ্ছে।

কার্তিকপুর সড়ক

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক নাসির উদ্দিন বলেন, “নির্বাচনের আগে এসে রাস্তা ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চায় জনগনের কাছে। কিন্তু ভোটে জয়লাভ করার পড় নেতাদের আর কোন খবর থাকে না।”

চরকুশাই স্কুলের শিক্ষিকা তিন্নি আক্তার বলেন, “এই রাস্তায় প্রতিদিন অহররহ দুর্ঘটনা ঘটছে। মাঝে মাঝে যাত্রীরা উল্টে পড়ে যায়। একদিন আমি নিজেই পড়ে গেছি। সময় মত কোথাও যেতে পারি না। রাস্তা ঠিক করতে আসে কিন্তু দু’এক দিন পর তারা ঠিক না করে চলে যায়। অনেক সময় দেখা যায় সময়মত হাসপাতালে পৌঁছুতে না পারায় গর্ভবতীদের রাস্তায় সন্তান প্রসব হয়ে যায়।”

কার্তিকপুরের আলেয়া বেগম বলেন, “রাস্তার কি যে খারাপ অবস্থা কওয়ার মত না। এই হান দিয়া যাওয়ার সময় পেটে ব্যাতা হইয়া যায়।”

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানের ঢালাই করা কার্পেটিং, ইট ও সুরকি সরে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও দেখা যায় রাস্তায় এক থেকে দের ফিট গর্থের সৃষ্টি হয়েছে। এসব অবহেলিত মানুষের দাবী একটাই রাস্তাটা খুব দ্রুত সংস্কার করা হোক। বিভিন্ন সময় এলাকাবাসীর দাবীর মুখে কর্তৃপক্ষ লোক দেখানো সংস্কার ছাড়া কাজের কাজ কিছুই করে নাই বলে অভিযোগ রয়েছে। গত কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ হচ্ছে না। রাস্তার এই দশার প্রধান কারন বালু ভর্তি শত শত ট্রাক এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে।

গত বছর সংবাদ প্রকাশের পর ইট, বালু ফেলে কিছুটা মেরামত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সড়কের অতি চেনা বেহাল রুপে ফিরে আসে। যা কিনা লোক দেখানো সংস্কার বলেই দাবী মানুষের। এই রাস্তাটি ২০০৫ সালে সর্বশেষ চারদলীয় জোট সরকারের আমলে সাবেক যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা ভালো করে কাজ করে। তার পর আওয়ামীলীগ সরকারের প্রথম মেয়াদে দোহার-নবাবগঞ্জ থেকে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ্যাডভোকেট আব্দুল মান্নান খাঁন এমপি নির্বাচিত হওয়ার পর বার বার রাস্তা ঠিক করার ওয়াদা দিলেও কাজ হয় নি এই রাস্তার। বর্তমান সরকারের ২য় মেয়াদে ঢাকা-১ থেকে নির্বাচিত হোন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট সালমা ইসলাম। তাকে এলাকাবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছেন শুধু মাত্র দুটি আশায়। তার মধ্যে রাস্তাটির সংস্কার একটি। কিন্তু প্রায় দুই বছর পাড় হলেও কোন ধরনের কাজ না হওয়ার ফলে এই রাস্তায় যাতায়াত করী সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভের।

দুই বছর আগে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের দ্রুত সংস্কার করার কথা বলে গেছেন। তার পর দোহার-নবাবগঞ্জের প্রায় সকল সড়ক সংস্কার করা হলেও বাশঁতলা খেতে মৈনটঘাট এই রাস্তায় কাজের কাজ কিছুই হয় নি।

কার্তিকপুর সড়ক

শিলাকোঠার জনি মন্ডল বলেন, “জনগনের কথা বিবেচনা করলে সরকার ও জনপ্রতিনিধিরা এই রাস্তাটি সংস্কার করত। এত গুরুত্বপূর্ন একটি সড়কের এই বেহালদশা দেখলে খুবই খারাপ লাগে। অনেক প্রয়োজনীয় কাজ ছাড়া আমার এই রাস্তা পাড়ি দিতে চাই না।”

যমুনা বাস চালক জসিম উদ্দিন বলেন, “রাস্তার অবস্থা খুবই খারাপ। সরকার রাস্তা ঠিক করার কোন পদক্ষেপ নেয়না। তাই আমরা নিজেরা মাটি ফালাইয়া কিছুদিন ভালোভাবে চলাচল করি। কিছুদিন পর আগের মত হয়ে যায়।”

জয়পাড়া কলেজের ছাত্র কাউছার বলেন, “বাশঁতলা থেকে কার্তিকপুর সড়কটি খুবই গুরুত্বপূর্ন। এটি দীর্ঘ দিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে অনেক ঝুকি নিয়ে কলেজে যাতায়াত করে থাকি। কিন্তু কর্তৃপক্ষ কেন এ সড়কের সংস্কার কাজ করছে না তা আমাদের বোধগম্য নয়।”

দোহারে পদ্মা নদীতে বেরিবাধ নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের আশ্বাস মোস্তফা কামালের

ঢাকার দোহারের পদ্মা নদীতে অচিরেই বেরিবাঁধ নির্মানে ১ হাজার কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এম.পি। তিনি আরও বলেন, দোহারে পদ্মা নদীতে ভাঙ্গনের শিকার হয়ে বসত ভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক হাজার পরিবার। নদী ভাঙন রোধে প্রায় ১ হাজার কোটি টাকা দেয়া হবে জানান তিনি।

পদ্মা ভাঙন রোধে ১ হাজার কোটি টাকা দিয়ে প্রথমে অরঙ্গবাদ থেকে বাহ্রাঘাট পর্যন্ত ৩ কিলোমিটার পর্যায়ক্রমে দোহারের ১০ কিলোমিটার ভাঙন রোধ করা হবে।

তিনি আরও বলেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আমার অংগা-অংগি ভাবে জড়িত। ক্রিকেটের উন্নয়নের জন্য তিলে তিলে গড়ে তুলেছি। যখন দেখলাম আইসিসি থেকে সততা দূর হয়ে গেছে, দুর্ণীতি বাসা বেঁধেছে। আমাদের জোড় করে হারানোর ব্যবস্থা করা হল। তখন আইসিসির মত বিশ্বমানের এ সংস্থা থেকে আমি পদত্যাগ করতে কুন্ঠাবোধ করিনি।

ঢাকার দোহার উপজেলার পদ্মা ভাঙ্গন কবলিত বাহ্রাঘাটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৮ নভেম্বর রবিরার বিকাল ৫টায় দোহার উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান, আইজিআর খান মো. আব্দুল মান্নান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল করিম ভূইয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বজলুর রহমান কামাল, সাবেক যুগ্ন সম্পাদক ফজলুল হক, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাশার চোকদার, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শামীম আহম্মেদ হান্নান, মহিলা নেত্রী শেখ আনার কলি পুতুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক রাজীব শরীফ, নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী আব্দুর রশিদ, সাধারন সম্পাদক আ. শহিদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। সভার সঞ্চালনা করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

দোহারে ওলামা লীগের মতবিনিময় সভা

দোহারে পদ্মার ভাঙনরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের আগমন উপলক্ষে নবগঠিত ঢাকা জেলা ও দোহার উপজেলা ওলামা লীগের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নারিশার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ওলামা লীগের সভাপতি আতিকুর রহমান ফনু খান, সাধারণ সম্পাদক হা. মাওলানা শফিকুল ইসলাম, সহসভাপতি আলী আহম্মদ মাঝি, দপ্তর সম্পাদক মুফতি আবদুস সালাম প্রমুখ।

ব্রিটেনে ক্যাথলিক স্কুলে ইসলাম নিষিদ্ধ

0

ব্রিটেনের রোমান ক্যাথলিক চার্চ স্কুলগুলোর জিসিএসই ধর্মীয় শিক্ষায় ইসলাম ও অন্যান্য ধর্ম বাদ দিয়ে কেবল খ্রিস্টান ও ইহুদি ধর্ম রাখার নির্দেশ দিয়েছে। মুসলমানরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। জিসিএসই পরীক্ষায় গত বছরের সংস্কারের প্রেক্ষাপটে চার্চ স্কুল থেকে ইসলাম বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সাধারণ সম্পাদক স্যার ইকবাল স্যাকরাইনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটা বিভিন্ন ধর্মের মধ্যে ব্যাপকতর সহিষ্ণুতা প্রদর্শন করার জন্য পোপ ফ্রান্সিস যে বার্তা দিয়েছেন, সেটা নস্যাৎ করা। ক্যাথলিক এডুকেশন সার্ভিসের পরিচালক পল বারবার বলেন, ইহুদি ধর্ম শিক্ষা দেয়া হলে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বিশ্বাস মজবুত হতে পারে।

ক্যাথলিক চার্চের প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে স্কুল সংখ্যা ২,১৫০টি। এসব স্কুলে মুসলিম ছাত্র সংখ্যাও অনেক। তাছাড়া বার্মিংহামের রোসারি ক্যাথলিক প্রাইমারিতে ৯০ ভাগের বেশি ছাত্র মুসলিম।  স্যার ইকবাল বলেন, এটা ভালো সিদ্ধান্ত নয়। চার্চ যে অন্য ধর্মের প্রতি সহিষ্ণু তা এই সিদ্ধান্তে প্রতিফলিত হয়নি।

ঘানায় প্রবাসী পাখি ভাই, দোহারে আলিম: উঠেছে মানব পাচারের অভিযোগ

দেশে আলিম ভাই, ঘানায় পাখি ভাই, এই নাম নিয়ে বাংলাদেশে বিরাট মানব পাচার চক্রের নেতৃত্ব দিচ্ছেন দোহারের শিমুলিয়ার আলিম। দেশে ব্যাপকহারে বেড়েই চলেছে মানবপাচারকারীদের তৎপরতায় তার চক্রের ব্যাপক ভূমিকা বলে দেশের গোয়েন্দারা নিশ্চিত করেছেন ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট।  দেশে যখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী মানবপাচার রোধে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কিছু স্বার্থনিষ্ঠ লোক নিজেদের ফায়দা লুঠে নিচ্ছে নির্দ্বিধায়।

জানা যায়, প্রবাসে থেকেই নিয়ন্ত্রণ করছে মানবপাচারকারী চক্রের এক গডফাদার পাখি ভাই। দোহার থানা এলাকার দক্ষিণ শিমুলিয়ার বাসিন্দা পাখি ভাই। বর্তমানে ঘানায় পাড়ি জমিয়েছে বলে জানা গেছে। বেশ কিছু দিন পর পর দেশে ফিরেই তার মানবপাচার চক্রের সিন্ডিকেটের আলিম, লিটন, পনির, মানিক, সাবের, আজিজ, কালাম গংদের সহযোগিতায় বিভিন্ন পেশার চাকুরির কথা বলে বহিরাগত রাষ্ট্রে পাঠানো হয় ভ্রমন ভিসায়। এছাড়াও নদী পথেও মানবপাচার করছে পাখি ভাই বলেও জানা যায়। মানবপাচারের অবৈধ টাকায় দোহারের আলিম এখন কোটিপতি।

সুত্রে জানা যায়, দোহারের আলিম এক সময় রাজধানীর অসামাজিক কার্যকলাপ চলা আবাসিক হোটেলের স্টাফ ছিল। সেখান থেকে বিভিন্ন মানবপাচারকারী চক্রের সাথে পরিচয় হয় তার। পরবর্তীতে আলিম ও একই এলাকার বাসিন্দা পাখি ভাই শুরু করে তাদের অপকর্ম। আলিম দোহার থানার শিমুলিয়ার বাসিন্দা। শিমুলিয়া এলাকার মেঘুলা বাজার ফ্রেন্স শপিং মল এর মালিক এখন মানবপাচারকারী আলিম।

কাতারে বর্তমানে মানবপাচারকারিদের বন্দিদসায় আটক রয়েছে অনেকে। এ বিষয়েসেখানকার কয়েকজন আটক থাকা ভিক্টিম গোপনে +৯৭৪৭০০৬৪৯৩০ নাম্বার থেকে ফোন করে জানান তাদের আর্তনাদ। একটি বদ্ধ বাড়িতে আটক রেখে তাদের উপর প্রতিনিয়তই চালানো হচ্ছে শারীরিক নির্যাতন।

জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রলোভনে ফুসলিয়ে মানবপাচারকারীরা বিদেশে পাচার করে দিচ্ছে। আবার বিভিন্ন জাল (নকল) কাগজ তৈরি করে পাঠানো হচ্ছে বিদেশে। এছাড়াও চাকরির কথা বলে ভ্রমণ ভিসায় পাঠানো হচ্ছে দেশের গরীব অসহায় মানুষদের। এমনই এক প্রতারক চক্রের সন্ধান মিলেছে প্রতিবেদকের অনুসন্ধানে।

খোঁজ নিয়ে জানা যায়, আলিম বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত/অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের ফুসলিয়ে পাখি ভাই এর মাধ্যমে বিদেশ পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে।