আলালপুর-ঘোষাইল রাস্তার কাজ ১ বছরেও সম্পন্ন হয় নি!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের আলালপুর হয়ে ছত্রপুর,করপাড়া,ভাঙ্গাপাড়া,জৈনতপুর, দীর্ঘগ্রাম দিয়ে জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল যাওয়ার একমাত্র রাস্তাটি প্রায় ৯ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। গত বছর নভেম্বর মাসে রাস্তাটির ইটের সংস্করণ থেকে কার্পেটিং এর কাজ শুরু হয়। এক বছর পার হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

২ কিলোমিটার রাস্তা কার্পেটিং এর টেন্ডার পেলেও তা সঠিকভাবে হচ্ছে না। এর মধ্যে কিছু অংশ আগের মতই রয়ে গেছে। স্থানীয়দের ভাষ্যমতে,গত ২০১৪ সালের ৯ নভেম্বর রাস্তাটির আলালপুর থেকে ২ কিলোমিটার কাজের উদ্বোধন করেন বারুয়াখালী ইউপি সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব রজ্জব মোল্লা। কিন্তু কাজ শুরুর কিছু দিন পরই আবার কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে এ অঞ্চলের জনসাধারণের মনে দেখা দিয়েছে ভিন্ন মতামত। কেউ কেউ মনে করছে রাস্তাটি রাজনৈতিক জটিলতার কারনে কার্পেটিং হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া জানান,”রাস্তাটির কিছু অংশ খোয়া ফেলানো হলেও বাকি অংশ রয়েছে ইটের সম্প্রসারণ। এখন চলাচল করাও কষ্টকর”। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা শত আশ্বাস দিলেও তা বাস্তবে রুপ নেয়নি। যার কারনে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছ এলাকার জনসাধারণ।

বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিশাত ভূইয়া নিউজ৩৯ কে বলেন,” আমাগো কষ্ট কেউ দ্যাহে না। ভোটের সময় মেম্বর চেয়ারম্যানরা খালি কয় এইবার আমি পাশ করলে আপনাগো রাস্তা কইরা দিমু।ভোট গেলেও তাগোও খবর থাহেনা”।

এলাকাবাসী ও পথচারীদের একটাই দাবি কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি সংস্কারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন।

নবাবগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারিপাড়ায় মেঘলা আক্তার (৮) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় বোনের সাথে অভিমান করে গলার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে সে আত্মহত্যা করে। মেঘলা উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সুজাপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে।

পরিবার সুত্রে জানা যায়,রবিবার সন্ধ্যায় দু’বোনের সঙ্গে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে। সেখান থেকে উদ্ধার করা হয়। সে সুজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর  ছাত্রী।

অবশেষে দোহার পৌর বিএনপি ’র কমিটি গঠন

রবিবার দোহার পৌরসভা বিএনপি ’র কমিটি গঠন করা হয়েছে। ১৮ জন কাউন্সিলরের গোপন ভোটে এই নির্বাচন সংঘটিত হয়। রবিবার সকাল ১০টায় পৌরসভা চেয়ারম্যান আব্দুর রহিমের বাসায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ৮ ভোট পেয়ে মোহাম্মদ আলী কমিশনার সভাপতি, ১১ ভোট পেয়ে মোতালেব মোল্লা সাধারণ সম্পাদক এবং ১১ ভোট পেয়ে ইলিয়াস মোল্লা সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন। ইলিয়াস মোল্লা বিএনপি’র বয়োজেষ্ঠ্য রাজনীতিবীদ রাশেদ মোল্লার সন্তান। আগামীদিনের বিএনপি’র কর্মসূচী বাস্তবায়নে এই কমিটি কতটুকু সফল হবে তা সময়ই বলে দেবে, বলে কর্মিদের অভিযোগ।
১৬ই ডিসেম্বরের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণাংগ তালিকা প্রকাশ করা হবে বলে নিউজ৩৯ কে জানানো হয়েছে।

তবে এই কমিটি নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে, এছাড়া অভিযোগ রয়েছে তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যাঃ নাজমুল হুদা’র পন্থীদের প্রভাবে এই কমিটি গঠিত হয়েছে; যেখানে জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান পন্থীরা বিজয়ী হতে পারেননি। এছাড়া অভিযোগ রয়েছে একজন চেয়ারম্যান কয়েক লক্ষ টাকার বিনিময়ে গোপনে এই কারসাজিতে যুক্ত।

মুকসুদপুরে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুর ইউনিয়নের নারিশা পূর্ব-চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুকসুদপুর আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগের এই সম্মেলনের উদ্ভোদন করেন দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দীন(ভিপি আলমাস),অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ,।অনুষ্ঠানের সভাপত্বিত করেন মুকসুদপুর ইউনিয়নের যুবলীগের আহবায়ক মাহাবুব রেজা।

এ সময় উপথিত ছিলেন,সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনি: সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা যুবলীগের সিনি: সহ-সভাপতি সালাউদ্দিন দরানি, দোহার উপজেলা  আলমগীর হোসেন, কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সুরুজ আলম,দোহার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিব শরিফ, জয়পাড়া কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আওলাদ হোসেনসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নব্বইজন কাউন্সিলরের প্রতক্ষ্য ভোটের মাধ্যমে ৬৪ ভোটে হাফিজুর রহমান রনি সভাপতি এবং ২৮ ভোট পেয়ে রুবেল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হন।

দোহারে নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার দোহার উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক মো. রাজিব শরীফের স্বাক্ষরিত প্যাডে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মো. কনক হোসেনকে আহ্বায়ক এবং রানা সুলতান, বনোমালী দাস ও মো. জুয়েল মোল্লাকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পদক সৌরভ মাহমুদ জাবেদ, দোহার উপজেলা যুগ্ম-সাধারন সম্পদক মো. চঞ্চল খান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জনি, মো. রবিউল আওয়াল, দোহার পৌরসভা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক আওলাদ হোসেন, নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

দোহারে দুই মাদকসেবীকে কারাদন্ড

দোহার উপজেলার জয়পাড়া টিএনটি অফিসের সামনে থেকে শুক্রবার রাতে মাহফুজ আহমেদ ও মোঃ রানা হোসেন নামে দুই মাদকসেবীকে আটক করে দোহার থানা পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল করিম ভূঁইয়ার আদালতে হাজির করলে তিনি তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটককৃত মাহফুজ উপজেলার দক্ষিন জয়পাড়া গ্রামের ফজলু ওরফে ফয়জল বাবুর্চির ছেলে এবং মোঃ রানা ওরফে চ্যালেন্স জয়পাড়া খাড়াকান্দা এলাকার শেখ ভেলু (ভেইলা) বাবুর্চির ছেলে।

পান্নু গাজী মুক্ত; দোকানের কর্মচারীকে ছয় মাসের জেল

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দেলোয়ার হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার পাড়াগ্রাম এলাকার পলাশ শু অ্যান্ড পিংকি বস্ত্রবিতানের কর্মচারী। শুক্রবার রাতে এক অভিযানে তাকে আটক করা হয়। একই সময় বিতানের মালিক পান্নু গাজীকেও আটক করে পুলিশ।

কিন্তু টাকা খেয়ে তাকে ছেড়ে দেয়ার অভিযোগ করেছে স্থানীয়রা।

তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পান্নু গাজী পাড়াগ্রাম গ্রামের আনোয়ার গাজীর ছেলে ও দেলোয়ার দরিকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

নবাবগঞ্জ থানার এসআই কায়সার আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে ওই বস্ত্রবিতানের মালিক ও কর্মচারীকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

তবে অর্থের বিনিময়ে পান্নু গাজীকে ছেড়ে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান।

এলাকাবাসীর অভিযোগ, পান্নু গাজী দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।

জয়পাড়ার দুই হারবালকে জরিমানা

দোহারের জয়পাড়ার দুই হারবাল প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দোহার উপজেলা ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে মহাদেশ হারবাল ও বাংলাদেশ হারবালে নামে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ সময় অবৈধ ওষুধ তৈরী ও মোড়কজাত করার অপরাধে মহাদেশ হারবালের কর্মচারী কবির হোসেন (২৭) ও বাংলাদেশ হারবালের হাকিম মো. নূর আলম (৩৫ ) কে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নিপা উভয় প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আটক দুই ব্যক্তিকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন।

ফেসবুকের ভিডিও স্ট্রিমিং সবার জন্য উন্মুক্ত

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক এখন থেকে সকল ব্যবহারকারীই তার কর্মকাণ্ডের ভিডিও সরাসরি সম্প্রচার (স্ট্রিমিং) করতে পারবেন ফেসবুকে। এর আগে বিশেষ কিছু ডিভাইসে বিশেষ কিছু ব্যক্তিই এই সেবাটি পাচ্ছিলেন।

বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার থেকে প্রতিষ্ঠানটি  সাধারণ ব্যবহারকারীদের জন্য সেবাটি উন্মুক্ত করেছে।

প্রসঙ্গত, ইতোমধ্যে টুইটার মালিকানাধীন পেরিস্কপ এবং মীরকাট এই নতুন ফিচারটির জনপ্রিয়তা প্রমাণও করে ফেলেছে।

অনলাইন বেচাকেনার অন্যতম প্রতিষ্ঠান অ্যামাজন আগের বছর এ খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগও করেছে। এদিকে ফেসবুকের পক্ষ থেকে আশা করা হয়েছে, নতুন এই ফিচারটি ব্যবহারের মাধ্যমে মানুষ আরও কাছাকাছি আসতে পারবে। যে কোনো মুহূর্তের খবর সরাসরি তার প্রিয়জনদের জানাতে পারবে।

ফিচারটিতে এখনকার প্রচলিত সেবা যেমন-লাইক দেওয়া, মতামত জানানো বা ডিলেট করার ব্যবস্থাও থাকবে।

ফিচারটির মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করলেও ফেসবুকের তরফ থেকে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন উচ্চপদস্থ বিশ্লেষক ইয়ান মোদে বলেন, ফেসবুক অবশ্যই ব্যবহারকারীদের সকল ধরনের গোপনীয়তার শর্ত অক্ষুন্ন রাখবে।

নবাবগঞ্জে ইয়াবা তিন ব্যবসায়ী গ্রেফতার

নবাবগঞ্জ পৃথক পৃথক দুইটি ঘটনায় ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মাদক ব্যবসায়ী পান্নু গাজী, দেলোয়ার হোসেন ও স্বপন মোল্লাকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

শুকবার বিকাল সাড়ে ৪ টা নবাবগঞ্জ উপজেলার কইলাইল ইউ পির পাড়া গ্রাম  বাজারে এস আই  কায়সার আহমেদ অভিযান চালিয়ে পান্নু গাজী ও দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।

এই ব্যাপারে নবাবগঞ্জ থানা ওসি সাইদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান । এই ব্যাপারে মাদক দ্রব নিয়ন্তন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী জানান পান্নু গাজীকে গ্রেফতার করলেও রাজনৈতিক কারনে তাঁকে খুব দ্রুত ছেড়ে দেওয়া হবে ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল হাসান জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা । তবে বিষয়টি আমি দেখতেছি ।

উল্লেখ্য দীর্ঘ দিন যাবত পান্নু গাজী প্রশাসনের নাকের ডগা দিয়ে ইয়াবা ব্যবসা করে আসলেও পুলিশ তাঁদেরকে গ্রেফতার করতে পারেনি । তবে এবার তাঁকে আইন অনুযায়ী সাজা দেওয়া হবে এলাকাবাসীর কাম্য ।

এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ১৬০টি ইয়াবাসহ স্বপন মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বান্দুরা ইউনিয়নের আলালপুরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা। স্বপন মোল্লা ওই গ্রামের জয়নাল মোল্লার ছেলে।