প্রধানমন্ত্রীর সভায় দোহার থেকে ৫৫ টি ট্রলার

মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সভায় দোহার থেকে ৫৫টি ট্রলারে করে দোহার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এসময় দোহার উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক ভাবে সব কিছু তদারকি করেন।

নয়াবাড়ি থেকে নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী রশিদের নেতৃত্বে নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সভায় যোগদান করেন। এছাড়া দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, যুবলীগ সভাপতি ভিপি আলমাস, সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, ছাত্রলীগ সভাপতি হাবীবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক রাজীব শরিফ, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা ট্রলারে করে শেখ হাসিনার সভায় উপস্থিত হন। এসময় আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য খিচুড়ির ব্যবস্থা করেছিলেন স্ব স্ব ইউনিয়নের দায়িত্ব পাওয়া আওয়ামী লীগ নেতা কর্মীরা।

দোহার পৌর কমিশনার আব্দুল কুদ্দুস আর নেই

দোহার পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। শনিবার মাওয়ায় পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে দুপুরের খাবার পর হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

২০০০ সালে দোহার পৌরসভার প্রথম ও একমাত্র নির্বাচনে পৌরসভার উত্তরের এলাকা তিন নাম্বার ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন। তিনি পৌরসভার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

কমিশনার আব্দুল কুদ্দুসমৃত্যুর কিছুক্ষণ আগে তোলা ছবি

সন্ধ্যায় তার মরদেহ উত্তর জয়পাড়ায় নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। তখন সেখানে এলাকাবাসী ও তার শুভাকাঙ্খীদের ঢল নামে। পরদিন রবিবার সকাল ১১টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনগণসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা অংশ নেন।

ফুলতলা ফাঁড়ি উদ্ভোধন করতে কাল দোহার আসছে স্বরাষ্ট্রমন্ত্রী

দোহার থানা পুলিশের অধিনে থাকা ফুলতলা ফাঁড়ির নতুন উদ্ভোধন করতে কাল দোহার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকাল সাড়ে দশটায় তিনি এই নতুন ফাঁড়ি উদ্ভোধন করবেন বলে জানিয়েছে দোহার থানা।

দোহারের শাইনপুকুরের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ২০১৪ সালের নির্বাচনের পর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান আসাদুজ্জামান খান কামাল। সেই সময় থেকেই দোহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ঘটাতে সব সময় তার নজরেই ছিল দোহার থানা। সেই পরিপ্রেক্ষিতে দোহারের ফুলতলায় স্থাপন হচ্ছে ফুলতলা ফাঁড়ির ভবন। এই ফাঁড়ি এই অঞ্চলের মাদক নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা রাখবে বলে আশা করছেন দোহারের মুকসুদপুর অঞ্চলের বাসিন্দারা।

নবাবগঞ্জের পশ্চিমাঞ্চলে মাটি বিক্রির মহোৎসব

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ,news ও শিকারীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা জুড়ে এখন চলছে মাটি বিক্রির ধুম।সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে মাটি বিক্রি । প্রভাবশালী একটি মহল অর্থ লোভের আশায় দীর্ঘদিন ধরে এ মাটি ব্যবসা করে আসছে ।আর  এসব মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে অবৈধ ভারতীয় মাহেন্দ্রা ।

যার কারনে দুভোর্গ পোহাতে হয় এ অঞ্চলের শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী । একের পর জমি কেটে মাটি ব্যবসা করে আর এতে করে কমে আসছে ফসলী জমির পরিমান সেই সাথে পাল্লা দিয়ে কমছে জমির উর্বরতা ক্ষমতা ।রাস্তা ঘাট নষ্ট করে প্রভাবশালীদের এ মাটি ব্যবসা আর কত কাল চলবে নবাবগঞ্জের প্রত্যন্ত অবহেলিত  এ পশ্চিমাঞ্চলে এটাই সাধারন জনগনের প্রশ্ন।

এ অঞ্চলের বেশীর ভাগ রাস্তা মাটির  ও ইটের হওয়ার ফলে দিন রাত অবৈধ মাহেন্দ্রার অনিয়ন্ত্রিত চালনার ফলে রাস্তার দুপা’শ নিচু হয়ে হাঁটু পর্যন্ত ধুলার সৃষ্টি হয়েছে।

এখন চলাচল করা প্রায় অযোগ্য হয়ে পড়েছে এ অঞ্চলের সব কয়েকটি রাস্তা দিয়ে।রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব বলে শিক্ষার্থীদের মাঝে মধ্যে অন্যের বাড়ির উপর দিয়ে স্কুলে ও কলেজে যেতে দেখতে পাওয়া যায়।এ অঞ্চলের পথচারীদের দুভোর্গের যেন শেষ নেই । একের পর এক বেড়েই চলছে মানুষের দুভোর্গ । বেশীর ভাগ সময়ই দেখা যায় মানুষের ফসলী জমির ওপর দিয়ে অনয়িন্ত্রিত ভাবে এসব গাড়ী  চালনার   ফলে মানষের জমির ফসল নষ্ট করছে।

তবুও কোন ক্ষতি পূরন দিচ্ছে না।প্রভাবশালীদের দৌরাত্বের যেন শেষ নেই।শত শত জমির ফসল নষ্ট করে দরিদ্র কৃষকদেরও ঠেলে দিচ্ছে হুমকির মুখে ।

যাদের হাজার হাজার টাকার ফসলের নেই কোন ক্ষতি পূরন।এ অঞ্চলের মানুষের এর বিরুদ্ধে অভিযোগেরও শেষ নেই ।অনিয়ন্ত্রিত ভাবে এসব গাড়ী চলার ফলে এক দিকে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ অপর দিকে নষ্ট হচ্ছে রাস্তা-ঘাট । রীতি মতই দুভোর্গ পোহাচ্ছে সাধারণ জনগন ।স্থানীয় বাসিন্দা লিটন জানান,রাস্তা দিয়ে ধুলার জ্বালায় চলাচল করা যায় না,নাক চাইপ্যে কতক্ষন থাকা যায়?

পশ্চিমাঞ্চলের মানুষের প্রানের দাবি প্রশাসন যেন দ্রুত অনয়িন্ত্রিত ভাবে চালনার এসব গাড়ী বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করেন।

উন্নয়ন নেই বাঁশতলা থেকে মৈনটঘাট সড়কের

ঢাকার দোহার উপজেলার বাঁশতলা থেকে মৈনটঘাট এ জনপদের প্রায় ৮ কিমি. সড়ক কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ইটের খোয়া ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কটিতে। ফলে প্রতিনিয়ত পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। ঘটছে নানান ধরনের দুর্ঘটনা।

এলাকাবাসীর দাবি ঢাকা শহরে যাতায়াতের প্রধান মাধ্যম এ সড়কটি দ্রত সংস্কার কাজ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দোহারসহ আশপাশের কয়েক জেলা ও উপজেলার বাসিন্দাদের।

দোহার উপজেলার বাণিজ্যিক কেন্দ্র জয়পাড়া। এখানে প্রতি বৃহস্পতিবার বসে ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় হাট। প্রতিদিনের কেনাকাটা ছাড়াও সাপ্তাহিক হাটের দিন দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জের হরিরামপুর ও ফরিদপুর, মাদারীপুরসহ কয়েক জেলা থেকে ব্যবসায়ীরা এ হাটে আসেন। গাড়ীতে চলাচলকারী যাত্রীরা গর্তে উঠানামা করার সময়ে প্রায়ই আহত হন।

স্থানীয় চরকুশাই স্কুলের শিক্ষিকা তিন্নি আক্তার বলেন, “এই রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। মাঝে মাঝে যাত্রীরা উল্টে পড়ে যায়। একদিন আমি নিজেই পড়ে গেছি। সময় মত কোথাও যেতে পারি না। রাস্তা ঠিক করতে আসে কিন্তু দু’এক দিন পর তারা ঠিক না করে চলে যায়। অনেক সময় দেখা যায় ডেলিভারি রোগীদের হাসপাতালে নেয়ার আগেই ঝাঁকুনিতে রাস্তায় ডেলিভারি হয়ে যায়।”

সরেজমিনে দেখা যায়, এ জনপদের মানুষের দাবী একটাই রাস্তাটা দ্রুত সংস্কার করা হোক। বিভিন্ন সময় এলাকাবাসীর দাবীর মুখে কর্তৃপক্ষ লোক দেখানো সংস্কার ছাড়া কাজের কাজ কিছুই করে নাই বলে অভিযোগ রয়েছে। কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হওয়ার কথা থাকলেও হচ্ছে না।

রাস্তার এই দশার প্রধান কারন হিসেবে এলাকার জণসাধারনের দাবী বালু ভর্তি শত শত ট্রাক এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে। যার ফলে রাস্তার বেহাল দশা। এ বিষয়ে সওজের মুন্সিগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো.তারেক ইকবাল জানান সড়কটির সংস্কার কাজ দ্রত শুরু হবে।

দোহারে আন্তঃজেলা ডাকাত সদস্য আটক

0

ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গুরুত্বর আহত অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়ভাবে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামের ইটালী প্রবাসী আব্দুস সালামের বাড়িতে সংঙ্ঘবদ্ধ একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা জানালার গ্রীল কাটার সময় বাড়ির লোকজন টের পেলে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিবেশিদের অবগত করলে এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাত সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যাওয়ার সময় সম্পদ বেপারী নামে এক ডাকাত পার্শ্ববতী  একটি পুকুরে পড়ে যায়।

প্রায় এক ঘন্টা চেষ্টার পর  পুকুর থেকে উপরে  তোলা হলে বিক্ষুব্ধ জনতা গণপিটুণি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় তার হাতে থাকে একটি শর্টগান ও একটি ব্যাগ পানির মধ্যে  ফেলে  রাখলেও পুলিশ তা উদ্ধারের চেষ্টা করেনি বলে অভিযোগ করে এলাকাবাসী।

আটকৃত ডাকাত ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মুন্সির চর এলাকার মইফুল বেপারীর ছেলে বলে জানা গেছে।

দোহার থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে  লক্ষীপ্রসাদের চালনাই সড়ক থেকে ৬ ডাকাত আটকের এক সপ্তাহের ব্যবধানে আরও এক ডাকাত ধরা পড়ল। এতে এই এলাকাবাসী ডাকাত আতঙ্কের মধ্যে রয়েছেন।

এলাকাবাসী ডাকাতি বন্ধের জন্য চালনাই সড়কে পুলিশ চেকপোস্টে বসানোর উপর তাগিদ দেন।

দোহার-নবাবগঞ্জের সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দিতে হবে: সালমা ইসলাম

দোহার-নবাবগঞ্জের সর্বত্রই বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে। বিদ্যুৎ আধুনিক সমাজের উন্নয়নের কলকাঠি। আমরা এক মুহূর্তও বিদ্যুৎ ছাড়া চলতে পারি না। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় নবাবগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দফতরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহের অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সালমা ইসলাম বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই কোনো দালাল চক্রের হয়রানি যাতে না হয় সে দিকে নজর রাখতে হবে। এক সময় বিদ্যুৎ সংযোগের জন্য গ্রাহক বছরের পর বছর হয়রানির শিকার হলেও বর্তমান সরকারের আমলে তা অনেক সহজ হয়ে গেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসা করেন।

সালমা ইসলাম এমপি বলেন, আলোর পথে আরও এগিয়ে যেতে হবে। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের ঘরে ঘরে বাতি জ্বেলে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। বিদ্যুতের সুযোগ বাড়লে দেশে শিল্প-কারখানার প্রসার ঘটবে। এতে জনজীবনে অর্থনৈতিক উন্নয়নেরও উম্মেষ ঘটবে। ফলে শিক্ষিত-অর্ধশিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্ব মোচন হবে।

সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সারা দেশে বিদ্যুতায়নের বিকল্প নেই। সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, এক বছরের মধ্যে যাতে দোহার-নবাবগঞ্জের প্রতিটি পরিবার বিদ্যুতায়নের আওতায় আসে সে ব্যবস্থা করতে হবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার রবিউল হোসেন বলেন, ২০১৬ সালের মধ্যে তার সমিতির আওতায় প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামের পরামর্শ নিয়ে গ্রাহকদের সহযোগিতায় আগামী দিনে দালাল ও দুর্নীতিমুক্ত সেবা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-কে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা গ্রাহকের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি সালমা ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা পল্লী বিদ্যুতের জিএম মো. রবিউল হোসেন, সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আমির হোসেন, নবাবগঞ্জ থানার ওসি সায়েদুর রহমান, দোহার জোনাল অফিসের ডিজিএম আবদুল লতিফ, ডিজিএম আবুল বাসার আজাদ, মো. সানোয়ার হোসেন, মিজানুর রহমান, এজিএম কামাল হোসেনসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।

গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা

0

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ শুক্রবার ‘ঔপনিবেশিক অতীত’ থেকে বের হয়ে আসতে পশ্চিম আফ্রিকার সাবেক ধর্মনিরপেক্ষ দেশটির নতুন রাষ্ট্রীয় পরিচয় ঘোষণা করেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ বিবেচনায় আমি গাম্বিয়াকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করছি।’ তিনি মন্তব্য করেন, যেহেতু গাম্বিয়াতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সে কারণে দেশটিতে ঔপনিবেশিকতা চিরদিন বৈধ থাকতে পারে না।

উল্লেখ্য, গাম্বিয়ার ১৮ লাখ মানুষের মধ্যে ৯৫ শতাংশই মুসলমান। তবে এর বাইরে থাকা ৫ শতাংশ মানুষের নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম পালনের সুযোগ থাকবে বলে আশ্বাস দিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট।

টাকা লেনদেনের বিতর্কে দোহার পৌরসভা বিএনপি’র নতুন কমিটিঃ কেন্দ্রে অভিযোগ

দোহার পৌরসভা বিএনপির কমিটি গঠিত হলেও শুরুতেই তৈরি হয়েছে বিতর্ক। টাকার বিনিময়ে কমিটি হয়েছে বলে অভিযোগ করেছেন দোহার পৌরসভা বিএনপির পদবঞ্চিত এক নেতা। এছাড়া এখানে বিএনপি থেকে পদত্যাগী এক প্রভাবশালী নেতার প্রভাবে এই কমিটি গঠিত হয়েছে বলে অভিযোগ

কমিটি নিয়ে দোহার পৌরসভা বিএনপি ও দোহার উপজেলা বিএনপির মাঝে টানাপোড়ন ছিল সব সময়। ফলে কমিটি হয়েও হচ্ছিলো না। কিন্তু সব বিতর্ক উর্ধে রেখে হটাৎ করেই দোহার পৌরসভার বিতর্কিত মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহিম মিয়ার বাড়িতে গঠিত হয় দোহার পৌরসভা বিএনপির কমিটি। নতুন কমিটিতে দোহার পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হন বিএনপির বহিস্কৃত নেতা ও তৃনমুল বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা পন্থি বলে পরিচিত মোহাম্মদ আলী কমিশনার। নাজমুল হুদা পন্থী একজন লোক দোহার পৌরসভা বিএনপির নেতৃত্ত্ব আসায় দোহার উপজেলা বিএনপির ত্যাগী নেতৃত্ত্বের মাঝে দেখা দিয়েছে দল ভাঙ্গার হতাশা। তাছাড়া অবৈধভাবে টাকা লেনদেনের  কথাও উঠছে এই কমিটিকে কেন্দ্র করে।

দোহার পৌরসভার এই কমিটি নিয়ে বিতর্কিত হয়ে সংবাদ শিরোনামে চলে আসছেন দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, দোহার পৌরসভার মেয়র আব্দুর রহিম  মিয়া ও দোহার উপজেলা তৃণমূল বিএনপি নেতা নুরুল ইসলাম চেয়ারম্যানের নাম।

শোনা যায়, উপজেলা কমিটি ও পৌরসভা কমিটি মান ও পদ দিক দিয়ে সমান হলেও; উপজেলা বিএনপি সভাপতি কমিটিতে হস্তক্ষেপ করেছেন নিজের পছন্দের প্রার্থীর ব্যাপারে। দলের চাইতে ব্যক্তির স্বার্থ বড় হয়ে দেখা দিয়েছে। ব্যাপারটি নিয়ে ঢাকা জেলা কমিটির কাছে অভিযোগও করেছেন পৌরসভার নেতৃবৃন্দ।

এরপর নব নির্বাচিত দোহার পৌরসভার কমিটি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন দোহার পৌরসভা বিএনপির নেতা ও ৯০ এর গণ আন্দোলনের ছাত্রনেতা আঊয়াল আকন্দ। তিনি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।

আব্দুল আওয়াল আকন্দ  নিউজ৩৯কে কমিটি সম্পর্কে বলেন, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে দোহার পৌরসভার কমিটি গঠন করেছেন দোহার উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, দোহার পৌরসভার বিতর্কিত মেয়র আব্দুর রহিম মিয়া ও  নুরুল ইসলাম চেয়ারম্যান(সাবেক)।  সভাপতি পদে দেড় লক্ষ এবং সাধারণ সম্পাদক পদে সাড়ে তিন লক্ষ টাকা লেনদেন করা হয়েছে। প্রতি কাউন্সিলরকে জোর করে ও পদ কেড়ে নেয়ার ভয় দেখিয়ে কথিত হাত খরচ হিসাবে চৌদ্দ হাজার টাকা করে দেয়া হয়েছে। আর পৌর কমিটিতে তাতী সম্প্রদায়ের কোন প্রতিনিধি রাখা হয়নি তাঁতী অধ্যুসিত এই পৌরসভায়।

তিনি আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে একজন সাবেক চেয়ারম্যান প্রার্থী হতে চান, তিনি আবার নাজমূল হুদা পন্থী । একমাত্র নির্বাচনের সময় তাকে এলাকায় দেখা যায়। কোন আন্দোলন-সংগ্রাম বা দলীয় কোন কর্মসূচীতে তাকে দেখা যায় না, এই টাকা লেনদেনে সে বড় ভূমিকা রেখেছে।

এছাড়া অভিযোগ রয়েছে তৃণমূল বিএনপি’র সভাপতি ব্যাঃ নাজমুল হুদা’র পন্থীদের প্রভাবে এই কমিটি গঠিত হয়েছে; যেখানে জেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান পন্থীরা বিজয়ী হতে পারেননি। তৃণমূল বিএনপি’র মোড়কে আসলে জেলা বিএনপি’কে দেয়া হয়েছে এই কমিটি। ইতিমধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহি কমিটির সদস্য আবু আশফাক, কেন্দ্রীয় বিএনপি’র দপ্তর সম্পাদকের নিকট এ ব্যাপারে অভিযোগপত্র দেয়া হয়েছে।

ইন্টারনেট ছাড়াই ফেসবুক

ইন্টারনেট ছাড়াই চলবে ফেসবুক। ইন্টারনেট না থাকলেও ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকের নিউজ ফিড পড়া ও পোস্টে মন্তব্য করতে পারবেন। শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ইন্টারনেট ছাড়া বা কম গতির ইন্টারনেটে ফেসবুক চালানোর জন্য ‘অফলাইন মোড’ চালু করছে ফেসবুক কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, বিশেষ করে নিউজ ফিড আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ফেসবুক বিশেষ পদক্ষেপ নিচ্ছে।

এতে আগে থেকে ফোনে ডাউনলোড হয়ে থাকা নিউজ ফিড পড়ে দেখার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারীরা।

ইন্টারনেট সংযোগ না থাকলে নির্দিষ্ট পোস্টে মন্তব্য লিখে রাখতে পারবেন ব্যবহারকারী। পরে ইন্টারনেট সংযোগের আওতায় ফেসবুক আসবে, তখন ওই মন্তব্যটি অনলাইনে পোস্ট হয়ে যাবে। এই অফলাইনে নিউজ ফিড পড়ার ফিচার নিয়ে শিগগিরই পরীক্ষা চালানো হতে পারে।