বড়দিনের উৎসবে মাততে প্রস্তুত আঠার পল্লী

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২ টা ১মিটিটে প্রার্থনা মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন শুরু হবে। বড় দিনকে ঘিরে ঢাকার দোহার- নবাবগঞ্জের আঠার গ্রামের খ্রীষ্টান পল্লীতে চলছে সাজসজ্জা আর ব্যাপক সব প্রস্তুতি । অতিথিদের নিমন্ত্রন করা হচ্ছে মোবাইলের ম্যাসেজ, কার্ড আর পোষ্ট কার্ডে। অতিথি আপ্যায়নে কোন রকমের ক্রটি না রাখতে রাখা হচ্ছে রকমারী সব পিঠাপুলির আয়োজন।

বাড়ির সামনে সাজানো হচ্ছে ক্রিষ্টমাস ট্রি। শিশুদের বন্ধু হিসেবে পরিচিত সান্তা ক্লসের উপহার পেতে আবেগ আপ্লুত হয়ে আছে শিশুরা। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে বেশি সময় দেরি না হলেও মহাব্যস্ত খ্রীষ্টান পল্লীর পরিবারগুলো।

অন্যদিকে , আঠার পল্লীর গির্জা ও উপধর্মপল্লী গুলোকে সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোক সজ্জায় । গির্জার অভ্যন্তরে দৃষ্টিনন্দন ভাবে ডিসপ্লে করা হবে কুড়ে ঘরের অভ্যন্তরে মাদার মেরীর কোলে যীশুখ্রীষ্টের প্রতিচ্ছবি । প্রার্থনা করতে আগত পূণ্যার্থীদের আগমন নিরবিচ্ছিন্ন করতে তৈরি করা হচ্ছে বিশেষ ভলান্টিয়ার টিম । সব মিলিয়ে আগাম উৎসব চলছে খ্রীষ্টান অধ্যুষিত গ্রামগুলোতে ।

নবাবগঞ্জের হাসনাবাদ গির্জার ফাদার খোকন ভিনসেন্ট গমেজ জানান, দুই উপজেলা ও মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ প্রায় ২ হাজার পরিবারে উৎসব পালনের প্রস্থতি চলছে।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলার গোল্লা গির্জার ফাদার আবেল বি রোজারিও গমেজ জানান, সুন্দর ও সুষ্ঠ অনুষ্ঠানের জন্য আইনের সকল প্রকারের সহযোগীতা চেয়েছেন আইন শৃংখলা বাহিনির কাছে। এরই মধ্যে উৎসবের আগে আত্মশুদ্ধির জন্য পাপ স্বীকার পর্বে অনুষ্ঠান চলছে । তা বড় দিনের অনুষ্ঠান শেষে বছরের প্রথম দিন বড় দিনের কির্তনের (ক্যারল ) মধ্যে দিয়ে শেষ হবে । উৎসব নিরবিচ্ছিন করতে প্রশাসনের সহযোগীতা উপর বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, প্রশাসনের সাহায্য ছাড়া উৎসব সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করা যাবে না। তাই বার-বার প্রশাসনের সহযোগীতা চেয়েছেন ।

এ বিষয়ে কেরাণীগঞ্জ সারর্কেল এসপি মো. শহীদুল ইসলাম বলেন, বড় দিন উপলক্ষে ঢাকা দোহার নবাবগঞ্জে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হবে । নিরাপওার স্বার্থে বিশেষ টিম কাজ করবে ।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, বড় দিনের উৎসব নিরবিচ্ছিন ভাবে দোহার বাসী পালন করতে পারবে। তাতে পুলিশের সহায়তা সর্বক্ষণ দেওয়া হবে।

দোহারে জমে ওঠেছে শীতের পিঠার দোকান

বছর ঘুরে শীত এসেছে বাংলার প্রকৃতিতে। মিইয়ে এসেছে দিনে রোদের প্রখরতা, তাতে রয়েছে এক হিমেল পরশ। সন্ধ্যা নামলে হিম ভাব বোঝা যায় আরও বেশি করে। বাক্সবন্দী শীতের কাপড়-চাদরের যেমনি কদর বেড়েছে তেমনি  কদর বেড়েছে নানা রকম শীতের পিঠারও। দোহারে এখন ঠান্ডার ভাব ঢাকার তুলনায় অনেক বেশী।

শীত এলেই মনে হয়ে যায় শীতের পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত পরিপূর্ণ হয় না। সকালে কাঁপতে কাঁপতে পিঠা খাওয়া গ্রামের অতি পরিচিত দৃশ্য। কিন্তু শীতের পরিচিত এই অনুষঙ্গ পিঠার চল  দোহারে এখন আর আগের মতো দেখা যায় না। দোহারের ব্যস্ত নাগরিক জীবনে ঘরে পিঠা বানানোর সময় মেলা ভার। তাই বাইরের দোকানই ভরসা। দোহারের বিভিন্ন এলাকায় বসেছে ভ্রাম্যমাণ  পিঠার দোকান।

জয়পাড়া রতন স্বাধীনতা চত্তরের পাশে,লটাখোলা বড় ব্রিজের বাম ঢালে কিংবা জনসমাগম স্থলে ও বাজারের আশপাশে পিঠা বিক্রি হচ্ছে নানা রকম শীতের পিঠা। চালের গুঁড়া, নারকেল, খেজুরের গুড় ও লবণ—এ পিঠার মূল উপাদান। জানালেন লটাখোলা বড় ব্রিজের ঢালের পিঠা বিক্রেতা তামান্না খাতুন। তিনি আরও জানান, খুব ভোরে আর সন্ধ্যায় বেশি চাহিদা থাকে পিঠার। ভাপা পিঠা প্রতিটি পাঁচ থেকে ১০ টাকা করে বিক্রি করছেন তিনি। আর চিতই পিঠা বিক্রি হচ্ছে প্রতিটি পাঁচ টাকা। সাথে রয়েছে কালোজিরা,মেথি,রশুন মরিচসহ বিভিন্ন রকমের শুটকির ভর্তা।

মাহমুদুল হাসান সুমন নামে এক শিক্ষক পিঠা খেতে খেতে বললেন,ব্যস্ততার কারনে বাড়িতে পিঠা খাওয়ার সময় হয়ে ওঠেনা তাই এখানে সেই স্বাদ নেওয়ার চেষ্টা করছি।

নবাবগঞ্জে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রকৃচি-বিসিএস ২৬ ক্যাডার নন ক্যাডার ও ফাংনাল সার্ভিস সমন্বয় কমিটি মানববন্ধন করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলা ফটকের সামনে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়।

কৃত্য পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, উপজেলা ইউএনও’র কর্তৃক বাতিল, ক্যাডার ও নন ক্যাডার বৈষম্য দূরীকরণ, সকল ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবীতে তারা এ মানববন্ধন করেন।

এসময় উপজেলায় কর্মরত চিকিৎসক, প্রকৌশলী, কৃষি ও শিক্ষা কর্মকর্তাসহ প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে আমরা এ কর্মসূচী পালন করছি। আমাদের দাবী মানতে হবে। আগামীকাল থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টার কর্মবিরতী পালন করা হবে। এর মধ্যে দাবী না মানা হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী হাতে নেয়া হবে।

বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির নবাবগঞ্জ উপজেলা সভাপতি ডা. কামরুন নাহার, সহ-সভাপতি কৃষিবিদ শহিদুল আলিম, সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ্জাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহ্ জালাল প্রমূখ।

কলেজ মোড় থেকে দুই সোনা চোরাকারবারী আটক

দোহার উপজেলার জয়পাড়া বাজারের কলেজ মোড় থেকে ১২৪টি সোনার চেইন এবং নগদ ৮০ হাজার টাকাসহ মোবারক হাওলাদার (৪৫) ও রাজা মিয়া (৩০) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত মোবারক হাওলাদার উপজেলার রাধানগর গ্রামের মৃত ইব্রাহীম হাওলাদারের ছেলে ও রাজা মিয়া কেরাণীগঞ্জ উপজেলার ধর্মশুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে।

পুলিশ জানায়,সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর কলেজ মোড় এলাকায় সোনা বেচাকেনার সময়ে মোবারক হাওলাদার ও রাজা মিয়াকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৪’শ গ্রাম সমপরিমান ওজনের ১২৪টি সোনার চেইন ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

দোহার থানার উপ-পরিদর্শক মো. গণি জানান, আটককৃতরা সোনা চোরাকারবারী। মঙ্গলবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা ও দুই কলেজের ছাত্রসমাজের কমিটি গঠন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকায় যুগান্তর কার্যালয়ে নেতাকর্মীরা উপস্থিত হলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি শেখ ইলিয়াছ হোসেন মাহিনকে সভাপতি, ইফতিয়াজ মাসুদকে সাধারণ সম্পাদক ও নাজিম বক্সকে সাংগঠনিক সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।

এছাড়া তিনি দোহার নবাবগঞ্জ কলেজ এবং ইছামতি কলেজ কমিটিও ঘোষণা করেন। এতে দোহার নবাবগঞ্জ কলেজের সভাপতি হিসেবে খলিল দেওয়ান, সাধারণ সম্পাদক পনির মণ্ডল ও সাগর মণ্ডলকে সাংগঠনিক সম্পাদক এবং মো. ইমরান হোসেনকে সভাপতি, মিরাজ আহমেদকে

সাধারণ সম্পাদক ও ইমরান হোসেন নাহিদকে সাংগঠনিক সম্পাদক করে ইছামতি ডিগ্রি কলেজ কমিটি ঘোষণা করা হয়। এ সময় সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ছাত্র সমাজের নতুন কমিটির নেতাদের তৃণমূল পর্যায়ে কাজ করে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।

২৫ বছরে বিশ্বের প্রথম ওয়েবসাইট

0

২৫ বছর অতিক্রান্ত হল বিশ্বের সর্বপ্রথম তৈরি ওয়েবসাইটের বয়স। ওয়েবসাইটটি তৈরি করেছিলেন ইন্টারনেটের জনক নির্মাতা ব্রিটিশ বিজ্ঞানী স্যার টিম বার্নার্স লি। তিনি ১৯৯০ সালের ২১ ডিসেম্বর সার্নের (ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ) একটি কম্পিউটারে তার উদ্ভাবিত ওয়েবসাইটের হোস্টিং করেছিলেন।

মজার ব্যাপার হচ্ছে, ওয়েবসাইটি এখনও সচল অবস্থায় রয়েছে। ইন্টারনেটের এমন উদ্ভাবনে আজ বদলে গেছে বিশ্ব।

ওয়েবসাইটি তৈরির সময় ৬০ বছর বয়সী বানার্স লি ছিলেন ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের গবেষক। তিনি মূলত ওয়েবসাইটিতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কিত তথ্য সরবরাহ করতেন। তবে তথ্য আদান-প্রদানকারী মাধ্যম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার হয় ১৯৮৯ সালে।

বার্নার্স লি তার প্রথম ওয়েবসাইটে বিশ্লেষণ করেছেন, কী করে সার্ভার সেটআপ করতে হয় ও অন্যদের শেয়ার করা কনটেন্ট অ্যাকসেস করতে হয়। ওই সময় ইন্টারনেট ব্যবহারকারীর অধিকাংশই ছিল প্রতিরক্ষা সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে। পরে নতুন প্রস্তাবনার মাধ্যমে সহজে ইলেক্ট্রনিক ডকুমেন্ট অনুসন্ধান ও শেয়ার করা যেত।

এবার বরফ ছাড়াই বড়দিনের উৎসব হবে ফিনল্যান্ড

0

আর মাত্র দুদিন বাকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের। এ সময়ে গোটা ফিনল্যান্ড সাদা বরফে ঢেকে থাকার কথা। কিন্ত এবার ফিনল্যান্ডবাসী বঞ্চিত হতে যাচ্ছে হিমশীতল তুষারমণ্ডিত বড়দিনের উৎসব থেকে। তাই ফিনিশবাসীদের মন ভালো নেই। রাজধানী হেলসিংকিসহ এখনকার বড় শহরগুলোতে এখনো তাপমাত্রা ৭-১০ ডিগ্রি সেলসিয়াস।

বড়দিনকে সামনে রেখে ২৪ ডিসেম্বর দুপুর ১২টায় ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর তুর্কুর ঐতিহাসিক ব্রিংকালা ভবনের অলিন্দ থেকে ক্রিসমাসের শান্তি ঘোষিত হবে। এরপর এখান থেকে  শুরু হয় ব্যতিক্রমী এক অভাবনীয় শোভাযাত্রার। তুষার মানুষ, ক্রিসমাস ট্রিসহ নানা অদ্ভুত সাজে সেজে বড়দিনকে স্বাগত জানানোর জন্য এই আয়োজনে অংশ নেয় প্রায় বিশ হাজার লোক। ফিনল্যান্ডের তুর্কু শহরে ত্রয়োদশ শতাব্দীতে বড়দিনের এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়েছে, এরপর থেকে প্রতি বছরই এই উৎসবের রেওয়াজ অব্যাহত আছে।

চলতি মাসের শুরু থেকেই বর্ণিল সাজে এখানকার বিভিন্ন শহরে মনোলোভা আলোকসজ্জা করা হয়েছে। শহরগুলোর কেন্দ্রে ক্রিসমাস ট্রি বসানো হয়েছে। প্রায় প্রতিটি শহরেই বসেছে বড়দিনের বিশেষ বাজার। দোকানপাট, বাড়ির আঙিনা, কাচের জানালায় শোভা পাচ্ছে বর্ণিল আলোকসজ্জা। গির্জাগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি মনকে শুদ্ধ করে আধ্যাত্মিক প্রস্তুতিও নিয়েছেন ধমর্গুরুরা।

গত সোমবার থেকে দুই সপ্তাহের জন্য বড়দিন ও নববর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

পবিত্র এই সন্ধ্যায় ফিনিশরা নিজেদের ঘরে ঘরে ক্রিসমাস ট্রিকে নানাভাবে সাজিয়ে তার নিচে প্রিয়জনের জন্য উপহার জমিয়ে রাখবে আর অনুষ্ঠানের মাধ্যমে আপনজন ও শিশুদের মাঝে বিলি করবে। কয়েক সপ্তাহ ধরেই শহরের কেন্দ্র এবং বাজার এলাকায় সান্তাক্লজ থলে থেকে শিশুদের মধ্যে উপহার বিতরণ করছেন।

প্রাচীন সেই কোরআনের কপিটি আবু বকরের

0

বিশ্বের সবচেয়ে প্রচীন হিসাবে চিহিৃত যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া এক হাজার ৩৭০ বছরের পুরোনো পবিত্র কোরআনের কপিটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সাহাবি হজরত আবু বকরের (রা.) হতে পারে। ব্রিটেনের বহুল প্রচারিত দৈনিক ‘দি ইনডিপেনডেন্ট’-এমন খবরই দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাউন্ডেশন ফর ইসলামিক স্টাডিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক জামাল বিন হুয়ারিব কোরআনটিকে হজরত আবু বকরের (রা.) মনে করছেন।

তাঁরা বলছেন, এ ধরনের একটি নথি খুব কমসংখ্যক লোকের কাছেই সংরক্ষিত থাকতে পারে। সে হিসেবে হজরত আবু বকরের কাছেই কপিটি থাকার সম্ভাবনা বেশি। হুয়ারিব বিবিসিকে বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কোরআন আবু বকরের (রা.)।’তিনি বলেন, এটি এখন পর্যন্ত মুসলমানদের জন্য সবচেয়ে বড় আবিষ্কার।

আমিরাতের এ গবেষকের মতে, বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পাওয়া কোরআনে ব্যবহৃত চামড়ার কাগজ এবং হাতের লেখাগুলো দেখে মনে হয়, ২০০ পাতার মূল কপিটি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়।

এবার নাসির উদ্দিন ঝিলুর বিরুদ্ধে মার্কেটের তালা ভাঙ্গার অভিযোগ

নবাবগঞ্জ উপজেলা সদরের ডাকবাংলোর পুকুর ভরাট করে জেলা পরিষদের নবনির্মিত মার্কেটের তালা ভেঙে নতুন তালা লাগালেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

এ ঘটনার কয়েকদিন পার হলেও খোদ জেলা পরিষদ তার কিছুই জানে না। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে জেলা পরিষদের কোনো অনুমতি না নিয়েই ঝিলুর নেতৃত্বে মার্কেটটির তালা ভেঙে নতুন তালা লাগানো হয় । এ সময় তারা ফিতা কেটে উদ্বোধনও করেন।

নাসির উদ্দিন আহমেদ ঝিলুর এহেন কর্মকাণ্ডে দলের নেতাকর্মীদের মাঝেও ক্ষোভ কাজ করছে। তাদের অভিযোগ, এক বছর পূর্বে সে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব পেয়েই তার লোকজন দিয়ে নবাবগঞ্জের সব জায়গায় কর্তৃত্ব করার চেষ্টা করছে।

কিন্তু অন্যদিকে নবাবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেছেন একেবারেই উল্টো কথা। তিনি বলেন, কোনো নেতা তালা ভাঙেনি। ভুক্তভোগী দোকানিরা তালা ভেঙেছে। তাদের দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হচ্ছে। এ সময় মুক্তিযোদ্ধা সুবিদ আলী টিপুকে দিয়ে ফিতা কাটানো হয়। তবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জেলা পরিষদের অনুমতি সাপেক্ষেই।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০১০ সালে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নবাবগঞ্জ উপজেলা সদর ডাকবাংলো পুকুর ভরাট করে দ্বিতল মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২০১৩ সালের শেষের দিকে কাজ সমাপ্ত হয়। এতে ২০২টি দোকান রয়েছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বিনিয়োগকারীরা দোকান বুঝে পায়নি। এ বিষয়ে জেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা বলেন, মার্কেটটির কাজ সম্পন্ন না হওয়ায় ঠিকাদার কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়নি। এখনও টয়লেটের কাজ বাকি রয়েছে।

 ঢাকা জেলা পরিষদের প্রধান নিবার্হী মাহবুবুর রহমান ফারুকী বলেন, কে বা কারা কি কারণে তালাটি ভেঙেছে তা আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

অভিযোগ রয়েছে, জেলা পরিষদের কর্মকর্তা ও প্রকৌশলীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এ মার্কেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতারাও একাধিক দোকান বাগিয়ে নিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা ঝিলুর নেতৃত্বে ২০-২৫টি দোকান নিয়ে নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ আছে।

এ বিষয়ে নাসির উদ্দিন ঝিলু বলেন, আমি কোনো তালা ভাঙিনি। বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালামসহ ওই মার্কেটের দোকানিরা জেলা পরিষদের প্রধান নির্বাহীর অনুমতি রয়েছে এমন কথা বলে আমাকে নিয়ে যায়। পরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে ওখানে গেলে অনানুষ্ঠানিক ফিতা কাটা হয়।

নবাবগঞ্জ পুলিশের গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) নবাবগঞ্জ থানার সার্কেল এএসপি অফিসের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (সেবা) অপরাধ ঢাকা দক্ষিণ।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান, ওসি তদন্ত কর্মকর্তা সামিম, উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।