দোহারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক গোবিন্দ পাল নিহত

০১ ফেব্রুয়ারি সোমবার ঢাকা জেলার দোহার উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক গোবিন্দ পাল নিহত হয়েছেন।

সোমবার সকালে সাড়ে আটটার দিকে তিনি মোটরসাইকেলে করে সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে বাশতলা পেরিয়ে একটু এগুনোর পর একটা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তারপর পর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত গোবিন্দ পাল উপজেলার জয়পাড়া গ্রামের চিত্র পালের ছেলে এবং তিনি স্ত্রী, এক বছরের একটি মেয়ে রেখে গেছেন।

দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

নবাবগঞ্জে তরুনীসহ তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

0

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শনিবার রাতে তরুনীসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে ৬শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং এলাকার হাসান আলীর ছেলে মো. মাহমুদ (৩৮), টঙ্গিবাড়ির কামারখাড়া গ্রামের ওয়াজেদ আহমদের মেয়ে সানজানা আক্তার রাহা (২০) ও দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সালাম মল্লিকের ছেলে মো. বাবু (৩০)।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টিকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, শনিবার রাতে নিয়মিত টহলের সময়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। আজ রোববার সকালে মাদক আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দোহারে নিখোঁজের ছয় দিন পর লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় আ. রহিম (৩০) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ৬ দিন পর পদ্মা নদীর ইসলামপুর থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে দোহার থানার পুলিশ। নিহত রহিম দোহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শেখ আলমের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে— বৃহস্পতিবার বিকালে আবদুর রহিম বাড়ি থেকে বাজারে গিয়ে রাতে ফেরেন নি। দোহার উপজেলার ইসলামপুরের পদ্মা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী সাহেরা বেগম জানান, মঙ্গলবার সকালে পুলিশ আবদুর রহিমের লাশ উদ্ধর করেছে।

দোহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম বলেন, ‘আবদুর রহিমে লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করে নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে: সালমা ইসলাম

“মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হলে খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে তাদের উজ্জীবিত করতে হবে। তাহলেই সামাজিক শৃংখলা বজায় থাকবে এবং অপরাধ প্রবণতা কমে আসবে।“ মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে এ কথা বলেন।

বেলা ১১টায় সালমা ইসলাম বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় শিক্ষার্থীরা। পরে তাকে খেলার মাঠে নিয়ে যাওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও বিদ্যালয়ের সভাপতি আবদুল বাতেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সেলিম খান, শিক্ষানুরাগী বদিউজ্জামান, সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল।

সালমা ইসলাম বলেন, ‘চুড়াইন আমার নিজস্ব এলাকা। তাই মন চায়, বারবার ফিরে আসি এ অঞ্চলের মানুষের কাছে। দোহার-নবাবগঞ্জের মানুষের চাওয়া-পাওয়া পূরণ করতে পারলে আমি নিজেও আনন্দবোধ করি। মা-মাটি মানুষের ভালোবাসা যেন আমাকে আঁকড়ে ধরে আছে- এমনটাই উপলব্ধি আমার। তাই সকাল-সন্ধ্যা আর রাত নেই, যখনই দোহার-নবাবগঞ্জে কোনো সাধারণ থেকে অতি সাধারণ মানুষ আমাকে ডাকে আমি সেখানে সাড়া দিতে ব্যাকুল থাকি।’

এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের আশ্বাস দেন। সালমা ইসলাম এ সময় তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পেতে সমাজের সব দায়িত্বশীল মানুষকে ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে যুব সমাজের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনচর্চার অভ্যাস করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরুণ চন্দ্র মণ্ডল, লীনা দাস, মোশারফ হোসেন, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন মোড়ল, আবদুল বাতেন, মো. সেলিম মিয়া, জাতীয় পার্টির নেতা জুয়েল আহমেদ, শিল্পী ইসলাম, সামসুল ইসলাম, মো. সেলিম, জানে আলম মেম্বার, মো. জসীম উদ্দিন, ছাত্রলীগ নেতা এসএম সাইফুল ইসলাম, ছাত্র সমাজের ইফতিয়াজ মাসুদ, ইমরান হোসেন নাহিদ, মো. শাহিন প্রমুখ।

জয়পাড়া চৌরাস্তা

0

জয়পাড়া চৌরাস্তা, দোহারের গুলিস্তান হিসেবে ডাকা হয়। একদিকে জয়পাড়া পরিবহনের স্ট্যান্ড, তার পাশেই সিএনজি স্ট্যান্ড, আর চারপাশে রিক্সার ছড়াছড়ি। একদিক দিয়ে ট্রাক ঢুকে তো তিন দিক দিয়ে অগণিত অটো রিক্সা এসে জ্যাম তৈরী করে, এরই ফাকফোকর দিয়ে মোটর সাইকেল ঢুকে যায়। এই চৌরাস্তার মানুষের ছবি নিয়ে আজকের ছবিঘর:

যানবাহনের জটের আইকনিক চিত্র

DSC_0606a

শীতের হাসি

DSC_0625

এই বেলার আয়

DSC_0627

সিম রি-রেজিস্টেশন চলছে পথের পাশে

DSC_0629a

DSC_0640

DSC_0641a

উষ্ণটান

DSC_0645a

DSC_0643a

DSC_0644a

 

মহাদেশীয় জানালা

DSC_0639

বৈদ্যুতিক তারে আগুন: অন্ধকারে পুরো দোহার

জয়পাড়া বাজারে বিদ্যুতের তারে হঠাৎ অগ্নিকান্ডে পুরো দোহারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বুধবার রাত পৌনে নয়টায় জয়পাড়া বাজার চৌরাস্তায় কলেজের সামনে বৈদ্যুতিক তারে হঠাৎ আগুন জ্বলে উঠে এবং বেশ কয়েক মিনিট স্থায়ী হয়, ও সাথে অদ্ভুত ধরণের গোগো শব্দ হয়। একটা তার আরেকটি তারের সাথে জড়িয়ে যায়, এটি ছিল ৪৪০ ভোল্টের সঞ্চালন লাইন।

একই সময় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হোস্টেলের সামনে তারে আগুন জ্বলে উঠে। এই আগুনের মাত্রা এতো ছিল যে বাশতলা থেকে তার স্ফুলিঙ্গ দেখা গিয়েছে।

এখনো অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায় নি। উল্লেখ্য জয়পাড়া বাজারে ড্রেন নির্মানের কাজ চলছে। এজন্য সম্প্রতি বাজার থেকে বেশ কিছু বৈদ্যুতিক খুটি সরিয়ে নেয়া হয়েছে।

এই অগ্নিকাণ্ডে লোকজন চরম আতঙ্কিত হয়ে পড়েছে। জয়পাড়া বাজারে শত শত লোক জড়ো হয়ে আছে।

দোহারে শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে পাঠদান

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে দির্ঘদিন যাবৎ শীত, বর্ষা ও গরমের মধ্যে খোলা আকাশের নিচে ক্লাস করায় অসুস্থ্য হয়ে ছাত্ররা স্কুল বিমূখ হয়ে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী খোলা আকাশের নিচে সহিদ মিনারে কৃষিশিক্ষা ক্লাস নিচ্ছেন। এ ভাবে প্রতিদিন ৪ থেকে ৫টি ক্লাস খোলা আকাশের নিচে করতে হয় বলে জানান বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সারে ৫ শত। এতো শিক্ষার্থীর জন্য আরো কমপক্ষে ৩ থেকে ৪টি ক্লাস রুম দরকার। বিদ্যালয়টিতে আলাদা প্রধান শিক্ষকের রুম নেই। এক রুমে প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের বসার স্থান। আবার সেই রুমেই বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা উপকরন রাখা হয়েছে।
এতো ছাত্র-ছাত্রীর জন্য নগন্য সংখ্যক শ্রেনী কক্ষ দিয়ে পাঠদান কার্যক্রম চালাতে হিমশীম খেতে হচ্ছে শিক্ষকদের। নতুন ভবনের জন্য অনেক জায়গা থাকলেও কর্তৃপক্ষের উদাশীনতার কারণে ব্যহত হচ্ছে শিক্ষার মান। কোমলমতি শিক্ষার্থীরা তাদের মনোবল ভেঙ্গে যাওয়ার উপক্রম। কর্তৃপক্ষে নিকট বিদ্যালয়টির সমস্যা গুলি সমাধানের জোর দাবী জানাচ্ছে এলাকাবাসী।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী বলেন, বিদ্যালয়টি ১৯৯৭ প্রতিষ্ঠিত হওয়ার পর সময়ের সাথে পাল্লা দিয়ে ছাত্র/ছাত্রী সংখ্যা বাড়লেও সে হারে শ্রেনী কক্ষ বাড়ে নি। তাই বাধ্য হয়ে শিশুদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে হয়। আমাদের আরো ৩ থেকে ৪ রুমের খুবই প্রয়োজন।
বিদ্যালয়ের গণিত শিক্ষিক মনিরুজ্জামান বলেন, বিদ্যালয়ে রুমের অভাবে শিক্ষা উপকরণ রাখার জায়গা নেই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল হয়নি। সেগুলো রাখা হয় প্রধান শিক্ষকের রুমে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দোহারে ঝটিকা সফরের ১০ মাস

ঢাকা জেলার দোহার উপজেলার বাশতলা-মৈনট সড়কে সংষ্কার কাজে অবহেলা ও যাত্রী দুর্ভোগ এলাকাবাসীর জন্য যেন নিয়তি হয়ে দাড়িয়েছে। গত বছর কয়েকটি গণমাধ্যমে সংবাদ ছাপা হলে হইচই পড়ে যায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের মাঝে। সংবাদটি পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি গোচর হলে ওই বছরের ৭ মার্চ তিনি ঝটিকা পরিদর্শনে যান এই সড়কে। কিন্তু সওজের কর্মকর্তা ও ঠিকাদারের গাফলিতির কারণে বিগত ১০ মাসেও দোহারের বাঁশতলা থেকে মৈনট ফেরীঘাট পর্যন্ত ৭কি:মি: রাস্তার গর্ত ও খানাখন্দ আজও দৃশ্যমান।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানায়, চলতি অর্থ বছরে রাস্তাটি সংস্কারের জন্য প্রায় কোটি টাকা বরাদ্ধ হয়। দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে। এম আর কনস্ট্রাকশন নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে। কার্যাদেশ দেয়া হয়েছে। যে কোনো সময় কাজ শুরু হবে।

এলাকাবাসী জানায়, সেতু মন্ত্রীর আকস্মিক পরির্দশনে দোহার নবাবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছিলো। কিন্তু সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের অবহেলার কারণে এলাকাবাসীকে সেই আগের দুর্ভোগেই রাস্তায় চলতে হচ্ছে। দোহারের এ সড়কে দিয়ে শুধু দোহার নবাবগঞ্জবাসীই নয়। দেশের দক্ষিণাঞ্চলের ফরিদপুর, রাজবাড়ী , মাগুরা শরিয়তপুরের অনেক মানুষ সহজ পথে রাজধানী ঢাকা পৌঁছতে মৈনট ফেরীঘাট হয়ে নবাবগঞ্জ দিয়ে অল্প সময়ে যাতায়াত করে। ফলে প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী এ পথে চলাচল করে থাকে।

bashtola-moinut-road-3দোহারের চরকুশাই এলাকার বাসিন্দা জুয়েল মাহমুদ জানান, সড়ক বিভাগের কিছু অসৎ কর্মকর্তাদের কারণেই এরাস্তাটি বছরের পর বছর সংস্কার হয় নি। তারা বিভিন্ন সময়ে জরুরী ভিত্তিতে সংস্কার কাজ দেখানোর কথা বলে প্রকল্প বানিয়ে বিল তুলে নেয়। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সেই সাথে জনগণের ভোগান্তিও দীর্ঘস্থায়ী হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

কার্তিকপুরের বাসিন্দা মো. জামাল হোসেন বলেন, মন্ত্রীর নির্দেশের পরও আমাগো এ সড়কটি অবহেলায় পড়ে আছে। যা প্রায় ১০ বছরের জঞ্জালে পরিণত হয়েছে। এ সড়কটি মানুষের জন্য নরক যন্ত্রনা ছাড়া আর কিছুই না। রাস্তায় চলাচলের সময় ধুলোবালূ ছাড়া আর কিছুই জোটে না। গাড়ী চলালের সময় উল্টে পাল্টে পড়েও যায়। এতে অনেকে আহতও হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের মুন্সিগঞ্জ রেঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, রাস্তার সংস্কার কাজের জন্য প্রায় কোটি টাকার দরপত্র আহবান করা হয়েছে। ঠিকাদারকে কার্যাদেশও দেয়া হয়েছে। শনিবার রাস্তাটি পরিদর্শন করা হয়েছে। ঠিকাদারকে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে।

ছবি: দোহার মৈনট ফেরীঘাট সড়কের করিমগঞ্জ ও চরকুশাই এলাকা থেকে তোলা ছবি।

জয়পাড়া পাইলটের শিক্ষক দেওয়ান বাদশা মিয়া আর নেই

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দেওয়ান বাদশা মিয়া ১৭ জানুয়ারী রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে তিনি রোগে ভুগছিলেন। গত ৩০ ডিসেম্বর অসুস্থতা বাড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার উন্নতি হয়েছিল।

দেওয়ান বাদশা মিয়া ‘দেওয়ান স্যার’ নামে সুপরিচিত ছিলেন।

দাউদপুর বাজারে অগ্নিকাণ্ড

গতকাল ৪ জানুয়ারী আনুমানিক রাত সোয়া ১১টার দিকে নবাবগঞ্জ থানার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারে পিয়াস আহাম্মেদের মার্কেটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ১টি কাপড়ের দোকান, ২টি ঔষধের দোকান ও একটি ইলেক্ট্রিকের দোকান সহ মোট সাতটি দোকান পুড়ে গেছে, এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসের টিম এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১৪/১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দাউদপুর বাজারে অগ্নিকাণ্ড